Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    April 21, 2026

    জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা

    April 21, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তারেক রহমানের অযৌক্তিক, অসংলগ্ন, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের
    Politics

    তারেক রহমানের অযৌক্তিক, অসংলগ্ন, ভিত্তিহীন ও মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ আওয়ামী লীগের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করেছে যে, লন্ডনে পলাতক সাজাপ্রাপ্ত আসামি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে যে মন্তব্য করেছে তা বাংলাদেশের  রাজনৈতিক পরিবেশ বিনষ্ট, অসহনশীলতাকে উসকে দেওয়া ও সুস্থ গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রক্রিয়াকে আরও জোরালো করবে। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ ও দেশের জনগণের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের প্রত্যাশা পূরণের কোনো সম্ভাবনা নেই।  আছে জনকল্যাণমুখী রাজনীতি ব্যতিরেকে লুটপাট তন্ত্রের যে নীতিতে বিগত দিনে তাদের রাজনীতি পরিচালিত হয়েছে সেটাকে  বৈধতা দেওয়ার অপচেষ্টা।

    তারেক রহমান হত্যা, লুটপাট, দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের দায়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। এমন নেতা নিশ্চয়ই দেশ ও জাতিকে কিছু দিতে পারে না, বরং জনগণের ন্যায্য হিস্যা কেড়ে নেয়। সরাসরি রাষ্ট্রক্ষমতায় না আসলেও গত এক বছরের বেশি সময় ধরে বিএনপি নেতাকর্মীরা যে পরিমান খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি করেছে, সেটাই তার প্রমাণ এবং বিএনপি বোধহয় পৃথিবীতে আত্মস্বীকৃত সর্বাধিক চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের দল। আর তারেক রহমান তাদের নেতা। তারেক রহমানের প্রধান কাজ এসব চাঁদাবাজ, দখলবাজ সন্ত্রাসীদের প্রশয় দেওয়া ও লালন-পালন করা। তাই তার কোনো কথাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে না।

    বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি নিয়ে তারেক রহমানের মন্তব্য করার কোনো নৈতিক অধিকারই নেই। কেননা আওয়ামী লীগ রাজনীতির মূল লক্ষ্য জনকল্যাণ আর বিএনপির রাজনীতির নীতি হলো জনগণের অধিকার হরণ। গণবিরোধী রাজনৈতিক অবস্থানে থাকার কারণে বিএনপি ও তারেক রহমান কখনোই জনগণের ভাষা বোঝে না। ষড়যন্ত্রের রাজনীতির কাছে হেরে গেলেও জনকল্যাণমুখী রাজনীতির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আস্থার সংগঠন এবং জননেত্রী শেখ হাসিনা ভাগ্যোন্নয়নের নেতা। তাই দেশের জনগণ অবলীলায় বলে, ‘ আগেই ভালো ছিলাম। ‘ দেশের জনগণ নির্ভয়ে ও নিশঙ্কচিত্তে তাদের রায় দিতে পারলে বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার পক্ষেই রায় দেবে। এটা বুঝতে পেরেই জনগণকে একটা ভয়ের মধ্যে রেখে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ বিহীন নির্বাচন করার পাঁয়তারা করা হচ্ছে। কিন্তু জনগণের  শক্তি অপ্রাজেয়, গণশক্তি অপ্রতিরোধ্য।  তারা যে কোনোভাবে এই রাক্ষসপুরীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের লড়াই-সংগ্রামের কাফেলায় শামিল আছে।

    আওয়ামী লীগ স্পষ্টভাবে জানাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে দেশের জনগণের রায়ের মাধ্যমে— কোনো বিদেশি শক্তির প্রেস্ক্রিপশনে কোনো অগণতান্ত্রিক শক্তি ও জনবিচ্ছিন্ন নেতার যোগসাজশে নয়। বাংলাদেশ আওয়ামী লীগ দেশবাসীকে আহ্বান জানাচ্ছে, যেন তারা অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সুমহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ, দেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকে।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজায় শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা, পূর্ণ বাস্তবায়নের দাবি
    Next Article ইউনুস সরকারের এক বছর: ঋণ, লুটপাট, আর অর্থনীতি ধ্বংসের চিত্র- মোহাম্মদ আলী আরাফাত
    JoyBangla Editor

    Related Posts

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

    By JoyBangla EditorApril 21, 20260

    ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে পুর্ব লন্ডনের হেসল স্ট্রিটে,যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত…

    জবাই করে এক রাতে ৭ জনকে হত্যা

    April 21, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026

    ৩৭টি বেশি সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করলেন ইউনূস, দেশ বঞ্চিত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে

    April 21, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.