Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘আমি সবার আগে মানুষ’

    July 27, 2026

    আমরা এখনো অন্ধের দেশের আয়ানার সওদাগর

    July 27, 2026

    চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান

    July 27, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশে প্রথম এআই উদ্ভাবন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন লাখ টাকা পুরস্কার
    Technology

    দেশে প্রথম এআই উদ্ভাবন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন লাখ টাকা পুরস্কার

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 17, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স, আর মিডিয়া পার্টনার ঢাকা পোস্ট। একই সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে এই উদ্যোগকে সমর্থন দিচ্ছে সরকারের আইসিটি বিভাগ।

    আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে গত ১৯ সেপ্টেম্বর, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর (শনিবার), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

    উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি থাকবেন এবং সমাপনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

    ‘ভিশনএক্স ২০২৫’-এ অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার ভিশন, ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবটিক্স, মোবাইল ক্লাউড ও বুদ্ধিমান সিস্টেম-ভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে পারবেন।

    আয়োজকদের মতে, এই প্ল্যাটফর্ম তরুণদের প্রযুক্তি জ্ঞানকে বাস্তব প্রয়োগের সুযোগ দেবে এবং সমাজ, শিল্প ও কমিউনিটির বাস্তব সমস্যার কার্যকর সমাধান বের করে আনতে সহায়ক হবে।

    প্রতিযোগিতাটি দুটি ট্র্যাকে অনুষ্ঠিত হবে। বিজনেস আইডিয়া ট্র্যাকে অংশগ্রহণকারীরা নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবেন, আর প্রজেক্ট শোকেসিং ট্র্যাকে প্রদর্শন করা হবে এআই ভিত্তিক প্রকল্প ও উদ্ভাবন। উভয় ট্র্যাকের চ্যাম্পিয়ন দল ১ লাখ টাকা নগদ এবং দুই দিনের ব্যাংকক ভ্রমণ পাবেন। প্রথম রানার আপ দল পাবেন ৮০ হাজার টাকা এবং দুই দিনের কক্সবাজার ভ্রমণ, আর দ্বিতীয় রানার আপ দল পাবেন ৫০ হাজার টাকা এবং দুই দিনের কক্সবাজার ভ্রমণ। এছাড়া বিজয়ী দলগুলোকে মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও ইনকিউবেশন সহায়তাও দেওয়া হবে।

    দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক দল প্রতিযোগিতায় অংশ নেবে। মূল বিষয় নির্ধারণ করা হয়েছে চারটি— কৃত্রিম বুদ্ধিমত্তা, শিল্পে রোবোটিক্সের প্রয়োগ, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং মোবাইল ক্লাউড অ্যাপ্লিকেশনস।

    দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী, বা প্রযুক্তি উদ্ভাবক (সর্বোচ্চ বয়স ২৭ বছর) এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন, তবে তাদের দলে অন্তত একজন সদস্যকে অবশ্যই বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন সদস্য থাকতে পারবে, এবং সদস্যরা ভিন্ন ভিন্ন বিভাগের হতে পারবে।

    প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করা যাবে ওয়েবসাইট অথবা ই-মেইল visionx@cse.du.ac.bd-এর মাধ্যম।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসইডিইউ) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ভিশনএক্স বাংলাদেশের এআই গবেষণা ও উদ্ভাবনের প্রথম বড় পদক্ষেপ। তরুণরা এই প্রতিযোগিতার মাধ্যমে শুধু নতুন ধারণা উপস্থাপনই করবে না, বরং দেশের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর অর্থনীতির জন্য কার্যকর সমাধান বের করে আনতে সক্ষম হবে।

    তিনি আরও বলেন, আমরা আশা করছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী, গবেষক ও শিল্পখাতের উদ্ভাবকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চেতনা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করবে এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির সহযোগিতা আরও জোরদার করবে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের আহ্বান
    Next Article জুলাই আগস্টের সকল খুনের মাস্টারমাইন্ড ইউনুস: এক হাতে রক্ত, অন্য হাতে বই
    JoyBangla Editor

    Related Posts

    ইন্টারনেটের ধীরগতি, দায়ী ঘরের যে ৫ জিনিস

    July 21, 2026

    মহাকাশে ‘দানবীয়’ গ্রহের সন্ধান

    July 13, 2026

    হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ইউজারনেম, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

    July 8, 2026

    শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, হয়তো পৃথিবীই এর উৎস: গবেষণা

    July 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

    July 27, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Lifestyle

    ‘আমি সবার আগে মানুষ’

    By JoyBangla EditorJuly 27, 20260

    আলমগীর শাহরিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে কতগুলো মতলববাজ ধর্মব‍্যবসায়ীদের মুখোমুখি দাঁড়িয়ে তরুণটি বলেছে—আমি সবার আগে মানুষ। এটাই…

    আমরা এখনো অন্ধের দেশের আয়ানার সওদাগর

    July 27, 2026

    চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান

    July 27, 2026

    টানা দুই অর্থবছর প্রবৃদ্ধি ৩% এর নীচে থাকলেও কোটিপতি বেড়েছে মোট ১৯,৩৫৬ জন

    July 27, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ

    July 27, 2026

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.