Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ২০২৬ বিশ্বকাপ ফুটবল: প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি
    Sports

    ২০২৬ বিশ্বকাপ ফুটবল: প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 17, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর আট মাসও বাকি নেই, আর এই মহোৎসবকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।

    লতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হওয়ার পর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফিফা এই প্রথম তথ্য জানাল। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন, যার মধ্যে আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে।

    ফিফার তথ্য অনুযায়ী, টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় বাকি ৭টি দেশ হলো ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। এই টুর্নামেন্টটি আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিবৃতিতে বলেছেন, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা এই ঐতিহাসিক বিশ্বকাপে অংশ নিতে যে অসাধারণ আগ্রহ দেখাচ্ছেন, তাতে তিনি রোমাঞ্চিত। তিনি মন্তব্য করেন, এই সাড়া ‘ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে, এটা তার দারুণ এক ইঙ্গিত।’

    প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া, যেখানে ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।

    দ্বিতীয় ধাপের লটারিতে নির্বাচিত ব্যক্তিরা আগামী নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। ৫ ডিসেম্বর দলগুলোর সূচি চূড়ান্ত হওয়ার পর শুরু হবে তৃতীয় ধাপের টিকিট বিক্রি। টুর্নামেন্টের আগমুহূর্তে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট কেনা যাবে এবং ফিফা তাদের অফিসিয়াল পুনর্বিক্রয় প্ল্যাটফর্মও চালু করেছে।

    উত্তর আমেরিকার ১৬টি ভেন্যু মিলিয়ে ১০৪টি ম্যাচে মোট আসনসংখ্যা প্রায় ৭১ লাখ। এর মধ্যে কতটি আসন সাধারণ দর্শকের জন্য বিক্রির আওতায় আসবে, তা এখনো জানা যায়নি। টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য হবে। তবে বেশির ভাগ ম্যাচেই দাম অনেক বেশি।

    উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচটি ক্যালিফোর্নিয়ার ইনগলউডে সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২ হাজার ৭৩৫ ডলারের মধ্যে থাকবে।

    সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাটাগরি ১ সবচেয়ে ভালো আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উঁচু অংশে অবস্থিত। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারণে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থাও চালু করছে ফিফা।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleস্বাধীনতার ঘোষণাপত্র বাদ যাচ্ছে না
    Next Article শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালনের আহ্বান
    JoyBangla Editor

    Related Posts

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    হকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম হলো বাংলাদেশের মেয়েরা

    September 12, 2026

    হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

    September 5, 2026

    ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.