Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » “বাকের ভাই বনাম মন্ত্রী”
    Politics

    “বাকের ভাই বনাম মন্ত্রী”

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 22, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নব্বই দশকের এমন কোনো বাংলাদেশি নেই, যে কিনা বাকের ভাইকে চেনে না । এই প্রজন্মের ছেলেমেয়েরাও জানে বাকের ভাইয়ের জনপ্রিয়তার গল্প । হ্যাঁ, বলছি আসাদুজ্জামান নুরের কথা । জন্মগতসূত্রে তিনি ভারতীয় নাগরিক ।  ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহন করলেও পরবর্তীতে বাংলাদেশে বসবাসের কারণে তিনি একজন সম্মানিত বাংলাদেশি নাগরিক । লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে । জনপ্রিয়তা পেয়েছেন অভিনয়ের মাধ্যমে । হুমায়ুন আহমেদের ধারাবাহিক নাটক “কোথাও কেউ নেই” এর বাকের ভাই পৌঁছে গিয়েছিলো জনপ্রিয়তার শীর্ষে । আমি উনাকে প্রথম দেখি ১৯৯১ বা ৯২ সালে । তখন আমি মাত্র কলেজে পড়ি । উনার স্ত্রী মিসেস শাহিন ওরফে খুকু আমাদের লোন অফিস পাড়ার নড়াইল পুকুর পাড়ে কোনো একসময় ভাড়া থাকতেন । ৯১ কি ৯২ তে কোনো এক শুটিং এর জন্য আসাদুজ্জামান নূর যশোরে গেলে উনার স্ত্রী সাথে যান । যে বাড়িতে উনারা ছোটবেলায় ছিলেন সেই বাড়িটি দেখতে যান এবং পাশের বাসার বান্ধবীর বাসায় যান । ওই বান্ধবীটি হচ্ছে আমার মেজ আপার ননদ। নিজ বাড়িতে উনাকে দেখে মেজ আপা আমাকে ফোন দেয় আর আমি উম্মাদের মতো দৌড়ে যাই। এত সুন্দর গোলাপি গায়ের রঙের কোনো পুরুষ হয় সেটা ওই প্রথম জেনেছিলাম । তার আগে জানতাম ছেলেরা বোধহয় শ্যামলাই হয় । ছোট বয়সের বোকা ভাবনা আর কি!!  দ্বিতীয়বার উনাকে আমি দেখি বেইলি রোডে নক্ষত্রের রাতের সেটে । প্রিয় অভিনেতা, প্রিয় বাকের ভাই , এত কাছে দাঁড়িয়ে!!  -কল্পনা মনে হয়েছিলো । একজন ভীষণ অমায়িক মানুষ । নিজের একমাত্র প্রকাশিত উপন্যাসটা হাতে দিয়েছিলাম । বেশ কিছুক্ষণ পর, নিচের বারান্দায় বসে আছি , শুটিং তখনও শুরু হয়নি , দোতলার রেলিংয়ের কাছে দাঁড়িয়ে উনি জোরে হেঁকে বললেন, “এই মেয়ে শুনছো, তোমার লেখার হাত খুব ভালো । আমি একবারে ১৩ পৃষ্ঠা পড়ে ফেলেছি । ” আমি তখন এমন মানুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পেয়ে হাওয়ায় ভাসছি । 🤣🤣। যাইহোক , তারপর কেটে গেছে অ-নে-ক বছর । তৃতীয় দেখা ২০২০ সালে বইমেলায় । বাকের ভাই থেকে উনি তখন হয়ে গেছেন মাননীয় মন্ত্রী মহোদয় । এসেছিলেন শুক্রবার সকালে সিসিমপুর উদবোধন করতে । মাঠজুড়ে ছিলো নানারকম গুঞ্জন । সেদিন অনেককে শুনেছি বাজে কথা বলতে, কটাক্ষ করতে । ভীষণ দুঃখ হয়েছিলো । প্রিয় মানুষটাকে নিয়ে কেন সবাই খারাপ কথা বলছে ? বাড়ি এসে অনেক ভেবে এটা বুঝেছি,  মন্ত্রী মানেই একদলীয় । সে যে দলেরই হোক না কেন অন্যদল তাকে পছন্দ করবে না । মন্ত্রী মানেই রাজনৈতিক জটিলতায় নিজেকে জড়িয়ে ফেলা। মন্ত্রী মানেই সাধারণ জনপ্রিয়তা থেকে বিতর্কিত হওয়া । সেদিন থেকে আজ অবধি আমার মনে হয় কোনো জনপ্রিয় লেখক, অভিনেতা কিংবা শিল্পীর উচিত নয় রাজনীতি করা । যে বাকের ভাইয়ের মিথ্যা ফাঁসির অর্ডারে সারাদেশের মানুষ প্রতিবাদ মিছিল করেছিলো সেই বাকের ভাই মন্ত্রী হয়ে যেদিন সত্যি এরেস্ট হলেন তখন জনগণ নিরব । একজন উচ্চ সম্মানীয় মন্ত্রী মহোদয় হেরে গেলেন বাকের ভাইয়ের কাছে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসেনানিবাসের সাবজেলেই রাখা হবে ১৫ সেনা কর্মকর্তাকে
    Next Article স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি ২৪৩ বিশিষ্ট নাগরিকের
    JoyBangla Editor

    Related Posts

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.