Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ইউনূস সরকার ও তার মব বাহিনীর দমন-পীড়নে দেড়-দুই কোটি আওয়ামী লীগ কর্মী আজ ঘরছাড়া
    Politics

    ইউনূস সরকার ও তার মব বাহিনীর দমন-পীড়নে দেড়-দুই কোটি আওয়ামী লীগ কর্মী আজ ঘরছাড়া

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 23, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অজয় বাঙালী

    টানা ১৬ বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগ সেনা-সমর্থিত এক অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত ১৪ মাসে দলটির দেড় থেকে দুই কোটি নেতা-কর্মী ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    দলীয় নেতারা দাবি করছেন, অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি-জামাতের নেতা-কর্মীদের সহায়তায় আওয়ামী লীগ কর্মীদের ওপর সাংগঠনিকভাবে হামলা, অগ্নিসংযোগ ও নির্বিচার গ্রেফতারের ঘটনা ঘটেছে। এর ফলে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

    পারিবারিক নিরাপত্তার জন্য স্থানান্তর

    দলীয় সূত্র জানায়, পারিবারিক নিরাপত্তা ও রাজনৈতিক হয়রানি এড়াতে অনেকে নিজ জেলা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। কেউ আত্মীয়ের বাসায় আশ্রিত, কেউ ভাড়া বাড়িতে লুকিয়ে দিন কাটাচ্ছেন।

    গ্রামীণ অঞ্চলে যাদের বাড়িতে হামলা হয়েছে, তারা শহরে চলে এসেছেন। অনেকেই বেসরকারি প্রতিষ্ঠানে স্বল্প বেতনের চাকরি করছেন, কেউ কেউ রিকশা বা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

    ঢাকায় সবচেয়ে ঝুঁকিতে মহানগর নেতারা

    দলের সংশ্লিষ্ট নেতারা জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারাই বর্তমানে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন।

    তারা বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।

    উত্তরা, শ্যামলী, মুগদা, বাড্ডা ও ডেমরা এলাকায় কয়েকজন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনাও তখন ব্যাপক আলোচনায় আসে।

    তথ্য অনুযায়ী, ঐ সময় ঢাকায় অন্তত ৪২টি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি বা অফিসে হামলার ঘটনা ঘটে।

    বিভাগীয় শহরগুলোতেও হামলা

    রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতেও একই ধরণের হামলার খবর পাওয়া গেছে।

    চট্টগ্রামের হালিশহরে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের বাসায় গত বছরের আগস্টের মাঝামাঝি অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

    খুলনায় জেলা মহিলা লীগের এক নেত্রীর বাড়িতে মব হামলার পর তার পরিবারকে আশ্রয় নিতে হয় যশোরে।

    ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা’

    বাস্তুচ্যুত নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, এসব ঘটনায় তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা হরণ করা হয়েছে।

    তাদের ভাষায়, আইনের অপপ্রয়োগের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি চালানো হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের সামিল।

    ভোলা জেলা আওয়ামী লীগের কর্মী রিহান সরদার বলেন, “গত বছরের ৫ আগস্ট যে বাড়ি ছেড়েছি, এরপর আর ফিরতে পারিনি। কিন্তু আমরা থেমে নেই, অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান।”

    যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী নাঈমুর রহমান হৃদয় বলেন, “আমাদের শত শত কর্মী বাড়ি ছাড়া হয়ে আছি। অনেকে মানবেতর জীবন পার করছি। তবুও সংগঠন টিকে আছে।”

    ‘সংগঠনের কাজ বন্ধ নেই’

    আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি বলেন, “আমাদের কর্মীরা ভয় পায় না। এলাকা ছেড়ে গেলেও সংগঠনের কাজ বন্ধ রাখেনি কেউ। প্রতিদিন ঝুঁকি নিয়েও সাংগঠনিক যোগাযোগ বজায় রাখছে তারা।”

    দলীয় সূত্র জানায়, বিপুলসংখ্যক নেতা-কর্মী বাস্তুচ্যুত হলেও সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েনি। বিভিন্ন জেলায় বিকল্প স্থান থেকে বৈঠক, যোগাযোগ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল পর্যায়ের কর্মীরা।

    নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হকের বলেন, এত বিপুলসংখ্যক দলের নেতা-কর্মীর একযোগে বাস্তুচ্যুত হওয়া দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নজিরবিহীন একটি ঘটনা। বিপুল সংখ্যক নেতাকর্মী ঘড়ছাড়া থাকলে দেশের নিরাপত্তা ঝুঁকিও হতে তৈরি পারে। এজন্য এসবের রাজনৈতিক সমাধান জরুরী।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা
    Next Article ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    মানিকগঞ্জে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার ছাত্রলীগ কর্মী শিহাবের খুনিদের বিচার দাবি ছাত্রলীগের

    August 11, 2026

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.