Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের
    Politics

    আওয়ামী লিগকে বাদ দিয়ে ভোট হবে ভাঁওতাবাজি, ইউনুসকে হুঁশিয়ারি হাসিনা পুত্রের

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 24, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিশান্ত চৌধুরী

    দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন আওয়ামী লিগকে বাদ দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হলে তা হবে এক ধরনের ভাওতাবাজি। জয় আরও বলেছেন, সেই নির্বাচন হবে অর্থহীন এবং তাতে দেশে অস্থিরতা চলতেই থাকবে। ‌অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তাই হাসিনা পুত্রের পরামর্শ যত দ্রুত সম্ভব আওয়ামী লিগের কার্যকলাপের ওপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হোক। জয়ের বক্তব্য, আওয়ামী লিগকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দেওয়া হচ্ছে না। শেষ মুহূর্তে অনুমতি দিলে সেই নির্বাচন হবে প্রহসনের ভোট।

    বেশ কয়েক মাস পর আওয়ামী লিগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র জয় একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন। গত বছর পাঁচ অগস্ট হাসিনা সরকারের পতনের পর জয় বেশ কিছুদিন সংবাদমাধ্যমে সরব ছিলেন। তারপর তিনি চুপ করে যান। আওয়ামী লিগ সূত্রে খবর, মায়ের পরামর্শেই জয় সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন।‌ দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জয় কয়েক মাস আগে দিল্লি এসে মা ও বোন সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে ইদ কাটিয়ে গিয়েছেন। দিন সাতেক দিল্লিতে থাকলেও সাংবাদিকদের মুখোমুখি হননি। যদিও দলের নবীন নেতৃত্ব বারে বারেই চাইছে জয় এবং পুতুল দলে আরও সক্রিয় হন। দু’জনেই আড়ালে দলের প্রচার এবং সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করছেন। দিল্লিতে থাকায় পুতুল মায়ের রাজনৈতিক কাজকর্মে সহযোগিতা করছেন নিয়মিত। আওয়ামী লিগের তরুণ ও মাঝবয়সি নেতৃত্ব চাইছে হাসিনার পুত্র, কন্যারা প্রকাশ্যে দলের কাজে সক্রিয় হন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জয়ের সাক্ষাৎকার দেওয়ার সিদ্ধান্তে তাই নবীর নেতৃত্ব খুশি। তারা জানাচ্ছেন, সজীব ওয়াজেদ জয় দলে আরও সক্রিয় হবেন।‌ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্টটি বাতিল করায় জয় বর্তমানে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন। ‌ মার্কিন পাসপোর্ট নিয়েই তিনি দিল্লি সফরে এসেছিলেন। ‌

    সাক্ষাৎকারে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হাসিনা পুত্র। তিনি বলেছেন, এই দলকে বাদ দিয়ে কোনও নির্বাচন হলে তা ভাঁওতাবাজি ছাড়া কিছুই হবে না। সাক্ষাৎকারে জয় বলেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীলই থাকবে। তাঁর কথায়, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক, স্বাধীন ও সুষ্ঠু করতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশে এখন যা ঘটছে, তা আসলে আমার মা ও আমাদের রাজনৈতিক নেতাদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার একটি প্রচেষ্টা। এটা হচ্ছে ন্যায়বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রভাব খাটানো।’ বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হাসিনা সরকারের পতনের পর সেটাই হবে প্রথম সংসদ নির্বাচন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদেশপ্রেমিক সেনা অফিসারদের বিচারের তীব্র প্রতিবাদ শেখ হাসিনার
    Next Article সাহিত্যের ধারাকে উল্টো দিকে নিয়ে যেতে চেষ্টা চলছে
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.