Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    আমাদের খাবার দাবার- ০৭

    August 11, 2026

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মেট্রোরেল মতিঝিল-কমলাপুর; সরকারের দাবি ১৮৫ কোটি সাশ্রয়, অথচ ব্যয় বেড়েছে ১৯১ কোটি টাকা
    Bangladesh

    মেট্রোরেল মতিঝিল-কমলাপুর; সরকারের দাবি ১৮৫ কোটি সাশ্রয়, অথচ ব্যয় বেড়েছে ১৯১ কোটি টাকা

    JoyBangla EditorBy JoyBangla EditorOctober 31, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজের জন্যে প্রাথমিক দরপত্রে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও দরকষাকষি করে ৪৬৫ কোটি টাকায় কাজটি করতে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার। এ প্রকল্পে রাজনৈতিক অস্থিতিশীলতায় সময়ক্ষেপণ ও ডলারের মূল্যবৃদ্ধি হওয়ায় ১৯১ কোটি ব্যয় বাড়লেও উল্টো ১৮৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে দাবি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

    বুধবার (২৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী গণমাধ্যমকে ‘মেট্রোরেলে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অর্জনসমূহ : মতিঝিল-কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল কাজে প্রায় ১৮৫ কোটি টাকা’ শিরোনামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেন।

    গত ৪ জুলাই ‘বরাদ্দের ৭০ শতাংশ বেশি দরে মেট্রোরেলের কাজ শুরু’ শিরোনামে কালবেলায় খবর প্রকাশ হয়। প্রকাশিত খবরে খরচ বাড়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল।

    ২০২০-২১ অর্থবছরের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) এই খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রেখেছিল মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    এমআরটি লাইন-৬ এর সদ্য বিদায়ী প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, ‘২০২২ সালের ডলারের দর অনুযায়ী ২৭৪ কোটি টাকায় করার কথা ছিল। কিন্তু ডলারমূল্য বৃদ্ধি পাওয়ায় এখন ৪৬৫ কোটি টাকায় করতে হচ্ছে।’

    ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দর-কষাকষিতে মূল্য কমিয়ে আনাকে সাফল্য হিসেবেই দেখছেন। তিনি বলেন, ‘আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান যা চেয়েছে তার থেকে ৩০-৪০ শতাংশ কম মূল্যে কাজ করাতে রাজি করতে পেরেছি।’

    মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেমের কাজের জন্য ২০১৮ সালের জুন দরপত্র দাখিলকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। এই কাজের প্রাথমিক ব্যয় নিয়ে সম্প্রতি কিছু প্রশ্ন উঠলেও, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে মেট্রোরেল কর্তৃপক্ষ সফল দর-কষাকষির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করেছে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) (দ্বিতীয় সংশোধনী) এই খাতে ২৭৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কার্যত ২৭৪ কোটি টাকা আরডিপিপি বরাদ্দ একটি অনুমোদিত ব্যয়। প্রকৃত ব্যয় দরপত্র মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয় যা মূল্যস্ফীতি, মুদ্রার বিনিময় হার পরিবর্তন, কাঁচামাল সরবরাহের জটিলতা এবং পরিবহন খরচ ইত্যাদির উপর নির্ভরশীল।’

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘জুলাই ২০২৩ সালে প্রস্তাবিত মূল্য ছিল প্রায় ৬৫০ কোটি টাকা। কিন্তু অন্তর্বর্তী সরকার এত বেশি দরে কাজ করাতে অনীহা প্রকাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ডিএমটিসিএল কর্তৃপক্ষ এক্ষেত্রে নেগোসিয়েশন স্ট্র্যাটেজি গ্রহণ করে এবং দীর্ঘ আলোচনা ও দরকষাকষি করে ৪৬৫ কোটি টাকায় কাজটি করাতে উভয়পক্ষ সম্মত হয়।’

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবৈদেশিক অর্থায়ন ব্যর্থ, তহবিলের টাকায় ইস্টার্ন রিফাইনারি-২ নির্মাণের সিদ্ধান্ত
    Next Article বিদেশিদের বন্দর দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের গণ-অনশন
    JoyBangla Editor

    Related Posts

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    আমাদের খাবার দাবার- ০৭

    By JoyBangla EditorAugust 11, 20260

    আফজাল হোসেন বন্ধুত্ব আগাছার মতো এখানে ওখানে জন্মায় না। উপযুক্ত জমি লাগে। একজন নিবেদিত প্রাণ…

     অদৃশ্য শিকলে আধুনিক মানুষ

    August 11, 2026

    দায়ী কেউ না, দায়মুক্ত সবাই!: বাংলাদেশের মানচিত্রে রূপগঞ্জ এখন শুধুই এক অচিহ্নিত গণকবর

    August 11, 2026

    শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা পাবেন: তথ্য উপদেষ্টা

    August 11, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.