Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ঐকমত্য কমিশনের সুপারিশকে ‘ঘোড়ার ডিম’ বললেন সিপিবি সভাপতি
    Politics

    ঐকমত্য কমিশনের সুপারিশকে ‘ঘোড়ার ডিম’ বললেন সিপিবি সভাপতি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 1, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে ‘অশ্বডিম্ব’ (ঘোড়ার ডিম) হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, আট মাস আলোচনার পরও এই সুপারিশ কার্যকর হওয়ার প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, তা উদ্বেগজনক।

    শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপের আয়োজন করা হয় তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার উদ্দেশ্যে। এ কার্যক্রমে জার্মান ফাউন্ডেশন ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)-এর সহযোগিতা ছিল, এবং এটি ‘পলিটিকস ল্যাব’ শিরোনামের চারটি ধারাবাহিক কর্মশালার সমাপনী অনুষ্ঠান।

    জাতীয় ঐকমত্য কমিশন গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করার পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে নানা মতবৈষম্য দেখা দিয়েছে। সুপারিশে থাকা বিভিন্ন প্রশ্ন ও দলের আপত্তি, সনদ বাস্তবায়নের খসড়ার তফসিল না থাকা এবং গণভোটের সময় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে।

    সাজ্জাদ জহির বলেন, ‘এই সংকটের জন্য ঐকমত্য কমিশনকে দায়ী করা যায়। সমাধান কী হবে? গণভোট কীভাবে হবে? জুলাই সনদ কার্যকর হবে কীভাবে? এ বিষয়ে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই। ৮৪টি পয়েন্টের মধ্যে ২০টিতে একমত হয়েছে, বাকিগুলোতে একমত হয়নি। তাহলে কোন বিষয়ে ভোট হবে?’

    তিনি বলেন, ‘আমরা দেখেছি, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে। এরপর সর্বশেষ সংস্কার কমিশন আবার নতুনভাবে ব্যবস্থা করছে। তারা বলছে যে নোট অব ডিসেন্ট থাকবে না, ভিন্নমত থাকবে না। কিন্তু আমার ভিন্নমত আছে—কেন তা থাকবে না?’

    গণভোটের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘সংবিধানে গণভোটের কোনো নির্দিষ্ট বিধান নেই। আছে ১৪২ ধারা, যা নির্বাচিত সংসদে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র মতবৈষম্য থাকলে জনগণকে আহ্বান করার সুযোগ দেয়। তবে এই মুহূর্তে প্রস্তাবিত গণভোট সংবিধানসম্মত নয়।’

    সিপিবি সভাপতি বলেন, এসব জটিলতা এড়াতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিয়ে গত বছরের অক্টোবর মাসে তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছিলেন। কিন্তু ‘দুর্ভাগ্যজনকভাবে’ সরকার তা শুনেনি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিদেশিদের বন্দর দেওয়ার প্রতিবাদে শ্রমিকদের গণ-অনশন
    Next Article হোয়াইটওয়াশ ইংল্যান্ড, বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি বাংলাদেশের
    JoyBangla Editor

    Related Posts

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    সংবিধানে বড় পরিবর্তন: ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

    May 2, 2026

    হাসিনাকে হত্যার নীল নকশা: নেপথ্যে তুরস্কের গোয়েন্দা সংস্থা ও জিম

    May 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.