যে মুখে মানবতার কথা, সেই হাতে অন্যায়ের চুক্তিপত্র। যে নামে বিশ্বাস বিক্রি হয়েছে, সেই নামেই এখন ক্ষোভের আগুন। সংস্কারের নামে দেশের মানুষকে বোকা ভেবে ধোঁকা দেওয়া হচ্ছে— স্বাধীনতা আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে, সংস্কারের মূলা ঝুলিয়ে দেশকে ধ্বংসের দারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের মানুষ এখন জেগে উঠেছে। তারা বুঝে গেছে কারা মুখোশের আড়ালে দেশ বিক্রি করছে, আর কারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে। সময় এসেছে মুখোশ খুলে দেওয়ার, অন্যায়ের জবাব দেওয়ার।
