Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনা সাধারণ মানুষের আস্থার প্রতীক
    National

    শেখ হাসিনা সাধারণ মানুষের আস্থার প্রতীক

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 8, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যদি কাউকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু বলা যায়, নিঃসন্দেহে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের যে অঙ্গীকার তিনি গ্রহণ করেছিলেন, তা বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করেছেন দীর্ঘ চার দশক ধরে। তাঁর সবচেয়ে বড় অর্জন হলো—দেশের খেটে খাওয়া মানুষের জীবনে মৌলিক চাহিদার নিশ্চয়তা প্রতিষ্ঠা।

    ভাত, কাপড়, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান—এই পাঁচটি মৌলিক চাহিদাকে তিনি শুধুমাত্র নীতিগত প্রতিশ্রুতি হিসেবে নয়, বাস্তব জীবনের সাফল্যে রূপ দিয়েছেন। গ্রামের কৃষক, শহরের রিকশাচালক, গার্মেন্টস শ্রমিক কিংবা প্রান্তিক নারীরা আজ আত্মবিশ্বাসের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন। দারিদ্র্যের হার যা একসময় ছিল দেশের সবচেয়ে বড় অভিশাপ, তা আজ নেমে এসেছে ঐতিহাসিকভাবে নিম্নতম পর্যায়ে।

    শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এসব মেগা প্রকল্প শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং জাতির আত্মবিশ্বাসের প্রতীক। তিনি প্রমাণ করেছেন, বাঙালি জাতি চাইলে নিজের অর্থে, নিজের শক্তিতে, নিজের গৌরবে দাঁড়াতে পারে।

    তবে তাঁর অর্জনের তালিকা কেবল উন্নয়নমূলক কাঠামোতেই সীমাবদ্ধ নয়। তিনি সমাজের অবহেলিত জনগোষ্ঠী বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য চালু করেছেন একের পর এক সামাজিক নিরাপত্তা কর্মসূচি। লক্ষ লক্ষ পরিবার আজ ভরসা পাচ্ছে সরকারি ভাতা ও সহায়তার মাধ্যমে। “কারও যেন অভাবে না কাঁদতে হয়” এই মানবিক দর্শনই তাঁর রাজনৈতিক দর্শনের মূলে।

    অবশ্য পথটা একেবারেই মসৃণ ছিল না। কোভিড মহামারির সময় বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল, বাংলাদেশও তার বাইরে ছিল না। কর্মসংস্থান কমে যাওয়া, শিল্পোৎপাদন ব্যাহত হওয়া এবং রেমিট্যান্সে চাপ—সব মিলিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা থমকে যায়। কিন্তু শেখ হাসিনার সাহসী নেতৃত্বেই দেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তাঁর নীতি ছিল স্পষ্ট “জীবন ও জীবিকা দুটোই রক্ষা করতে হবে।” সেই লক্ষ্যেই একদিকে টিকাদান কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হয়, অন্যদিকে কৃষি ও শিল্প উৎপাদন সচল রাখা হয়।

    এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্য সংকট তৈরি করে, তখনও তিনি বাস্তববাদী সিদ্ধান্ত নিয়ে সংকট মোকাবিলার চেষ্টা করেছেন। খাদ্য নিরাপত্তা বজায় রাখতে তিনি কৃষিতে বিনিয়োগ বাড়িয়েছেন, জনগণকে নিজস্ব উৎপাদনে উৎসাহিত করেছেন। বাংলাদেশের মানুষ বোঝে বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যেও শেখ হাসিনা দেশের অর্থনীতিকে যতটা সম্ভব স্থিতিশীল রেখেছেন।

    আজকের বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, শিক্ষার প্রসার ও তথ্যপ্রযুক্তিতে বিপ্লব সব কিছুর পেছনে এই এক নারীর অক্লান্ত পরিশ্রম। তাঁর নেতৃত্বে আজ মেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে, চাকরি পাচ্ছে, ব্যবসা করছে, নেতৃত্ব দিচ্ছে। “ডিজিটাল বাংলাদেশ” থেকে “স্মার্ট বাংলাদেশ” এই অভিযাত্রা আসলে এক পরিবর্তনের প্রতীক, যা শেখ হাসিনা জাতিকে উপহার দিয়েছেন।

    রাজনীতি যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, জনগণ সবসময় অনুভব করে কে তাদের পাশে আছে। দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত সাধারণ মানুষ জানে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা বা ভবিষ্যৎ নিয়ে যে সরকার চিন্তা করে, তার নেতৃত্বে আছেন শেখ হাসিনা। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায় কোন দিকে যাবে, তা আগেই বলা যায়।

    শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের অগ্রযাত্রার প্রতীক, মানুষের আশার বাতিঘর। জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।

    এ দেশের সাধারণ মানুষ আজ প্রস্তুত, আবারও তাঁকে ভোট দিতে দেশকে আরও এগিয়ে নিতে।

    শুধু সময়ের অপেক্ষা, খুব শিগগিরই জনগণের রায়ে শেখ হাসিনা আবারও শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে।

    আর তখন নতুন স্বপ্নে, নতুন দিগন্তে এগিয়ে যাবে বাংলাদেশ শেখ হাসিনার হাত ধরে।

    ড:  ইউনুস অবৈধ ভাবে ক্ষমতা দখলের পর সকল অর্জন আজ থেমে গেছে, ধংসের পথে দেশ। অবৈধ সরকার হটাতে না,পারলে আমাদের দেশটি পৃথিবীর  দারিদ্রতম দেশে পরিনত হবে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলাদেশের পরিস্থিতি নিয়ে হাউস অব লর্ডসের সদস্য অ্যালেক্স কার্লাইলের উদ্বেগ
    Next Article ইউনুস সরকারে অবৈধ ট্রাইবুনাল ও ক্যাংগারু কোর্টের  প্রতিহিংসার বিচার প্রতিহত করতে ১৩ নভেম্বর লকডাউন
    JoyBangla Editor

    Related Posts

    পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    July 24, 2026

    কিয়োডো নিউজকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: “দেশে ফিরলে কী হতে পারে, সেই ঝুঁকিটা আমি জানি’’

    July 23, 2026

    ইতিহাসের পাতা থেকে নেমে আসা মানুষ

    July 22, 2026

    গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

    July 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.