Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে আওয়ামী লীগের তীব্র নিন্দা
    Education [ শিক্ষা ]

    প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তে আওয়ামী লীগের তীব্র নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 9, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

    গতকাল ৮ই নভেম্বর, শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এই সিদ্ধান্তকে “উগ্র-সাম্প্রদায়িক ও অমানবিক” বলে অভিহিত করেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর প্রতিভূ খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দেশের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পরিপন্থী।”

    আওয়ামী লীগ বলেছে, সঙ্গীত, আবৃত্তি ও শারীরচর্চা মানুষকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে সাহায্য করে। সঙ্গীত যেমন মনকে প্রফুল্ল রাখে, তেমনি শারীরচর্চা শরীরকে সুস্থ রাখে—একজন মানুষের জন্য সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই অপরিহার্য।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সঙ্গীত আত্মার শুদ্ধি ঘটায় এবং সৃষ্টিশীলতার দ্বার উন্মুক্ত করে। যারা শিশুদের গান গাইতে বা শরীরচর্চা করতে দিতে চায় না, তারা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ চায় না; বরং তাদের মনকে সীমাবদ্ধ চিন্তাধারায় বন্দি রাখতে চায়। আওয়ামী লীগ মনে করে, সঙ্গীতবিহীন কোনো জাতি বা দেশ টিকে থাকতে পারে না।

    দলটি আরও উল্লেখ করে, “সঙ্গীত অনেক সময় জাতির আত্মপরিচয়ের অন্যতম মাধ্যম হয়ে ওঠে, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরণা দেয়—যেমন মুক্তিযুদ্ধের সময় মুক্তির গানগুলো দিয়েছিল।”

    আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়, কোনো রাষ্ট্র বা জাতির সভ্যতা কেবল প্রযুক্তিগত অগ্রগতি বা সামরিক শক্তির ওপর নির্ভর করে না; শিল্প, সাহিত্য ও সংস্কৃতিও তার অন্তরাত্মা।

    প্রেস বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিটি শিশু অসীম সম্ভাবনার আধার। আওয়ামী লীগ চায়, শিশুরা যেন উন্মুক্ত ও সৃজনশীল পরিবেশে বেড়ে ওঠে—যেখানে তারা মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমানুষ ও শকুনের গল্প
    Next Article কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও
    JoyBangla Editor

    Related Posts

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    · খুলনায়  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ভাত খেয়ে ফেলায়; মেসের অন্য সদস্যরা পিটিয়ে,  ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.