Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » মামদানি বর্ণবাদ এবং পুঁজিবাদ-বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর
    International

    মামদানি বর্ণবাদ এবং পুঁজিবাদ-বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 9, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    তসলিমা নাসরিন

    জন এফ কেনেডি যখন প্রেসিডেন্ট হন, তখনও বিতর্ক তুমুল ছিল। কারণ কেনেডি ক্যাথলিক ছিলেন। কেনেডির আগে কোনও ক্যাথলিক আমেরিকার প্রেসিডেন্ট হননি। সকলেই ছিলেন প্রোটেস্টান্ট। প্রোটেস্টান্টদের সংখ্যাই বেশি আমেরিকায়, ক্যাথলিকরা মাইনোরিটি। বারাক ওবামাও প্রোটেস্টান্ট। কেনেডির পর শুধু বাইডেন ছিলেন ক্যাথলিক। বাইডেনের ক্যাথলিক বিলিফ নিয়ে বিতর্ক হয়নি, কারণ তিনি প্রথম ক্যাথলিক প্রেসিডেণ্ট নন। প্রথম বারের পর মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায় ব্যতিক্রমকে মেনে নিতে। আজ জোহরান মামদানিকে সবাই প্রথম মুসলিম মেয়র বলছে, যেহেতু এর আগে কোনও মুসলিম নিউ ইয়র্কের মেয়র হননি। ঋষি সুনাককেও বলা হয়েছে যুক্তরাজ্যের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী। ২০১৬ সালে সাদিক  খান যখন লণ্ডনের মেয়র হয়েছিলেন, চারদিকে বলা হয়েছে লন্ডনের প্রথম মুসলিম মেয়র। প্রথম বার এমনই প্রচার হয়, যেহেতু পশ্চিমা দেশে মূলত খ্রিস্টানরাই হর্তাকর্তা। সত্তর দশকে নিউইয়র্কে প্রথম যখন ইহুদি ধর্মের একজন মেয়র হলেন , তখনও বলা হয়েছে নিউইয়র্কের প্রথম ইহুদি মেয়র।  মামদানির পর কোনও হিন্দু বা বৌদ্ধ  ধর্মের কেউ  নিউ ইয়র্কের মেয়র হলে ,  বলা হবে নিউ ইয়র্কের প্রথম হিন্দু মেয়র, বা নিউ ইয়র্কের প্রথম বৌদ্ধ মেয়র। পৃথিবী বিবর্তিত হচ্ছে। মাইগ্রেশান বাড়ছে, পাশ্চাত্যের অচলায়তনগুলো ভেঙে পড়ছে।

    জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানির পূর্ব পুরুষ  গুজরাটের খোজা সম্প্রদায়ের  বারো-ইমাম শিয়া। তাঁরা  আফ্রিকায় মাইগ্রেট করেছেন ব্রিটিশ শাসনামলেই।  মাহমুদ মামদানি  যুক্তরাষ্ট্রের  হারভার্ড  বিশ্ববিদ্যালয় থেকে  রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করেছেন। রাজনীতির ওপর অনেক বইও লিখেছেন। না, তিনি কোনও ধর্ম মানেন না। জোহরান মামদানির মা মীরা নায়ার, হারভার্ড  ডিগ্রিধারী, প্রেসটিজিয়াস পুরস্কার পাওয়া চলচ্চিত্র নির্মাতা। তিনিও ধর্ম মানেন না। এমন দুজন নাস্তিক  বুদ্ধিজীবীর ঘরে কোনও  আস্তিকের  জন্ম  হওয়ার কথা  নয়। আমার বিশ্বাস জোহরান মামদানি নিজেও  বিশ্বাস করেন না ধর্মের এই রূপকথাটি, যে,  নবী মুহম্মদের জামাতা আলীর বংশে জন্ম নেওয়া  বারোজন ইমামকে স্বয়ং আল্লাহ  ইমাম বানিয়েছেন, এবং বারো নম্বর  ইমাম মুহম্মদ আল-মাহদির মৃত্যু হয়নি, আল্লাহ তাঁকে  লুকিয়ে রেখেছেন, কেয়ামতের আগে তিনি উদয় হবেন এবং  দুনিয়ায় শান্তি আনবেন!  আমেরিকার মতো এত বড় দেশে একবিংশ শতাব্দিতেও কোনও  রাজনীতিক বা প্রশাসনের কেউই নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন না।  মাত্র একজন সংসদ সদস্য জারেদ হাফম্যান নিজেকে খ্রিস্টান না বলে  মানববাদী এবং সংশয়বাদী বলেন,  তারপরও  নাস্তিক বলেন না। মাত্র দুজন,  ক্যারোলিন উমফ্রে এবং সিসিল বথওয়েল,   সিটি কাউন্সিল মেম্বার,  নিজেদের নাস্তিক বলে পরিচয় দেন। আমেরিকা অত্যন্ত রক্ষণশীল দেশ। এক সময় ইউরোপ থেকে ছোট ছোট ধর্মীয় গোষ্ঠী  সংখ্যাগরিষ্ঠ ধার্মিক  দ্বারা নির্যাতিত হয়ে আমেরিকায় এসে সেটল হয়েছে।  আমেরিকায় ধর্মীয় স্বাধীনতাকে সে কারণেই  গুরুত্ব দেওয়া হত এবং এখনও হয়।  আমেরিকায় ভাল এবং নীতিবান মানুষের সংজ্ঞায় ধার্মিক হওয়াকে ধরা হত, এবং এখনও হয়। যদিও বদলাচ্ছে সমাজ। কিন্তু খুব ধীরে।  ইউরোপে একজন ঘোষিত নাস্তিক দেশের প্রধানমন্ত্রী হতে পা্রেন, কিন্তু আমেরিকায় পারেন  না। আমেরিকায় খ্রিস্টান মন্ত্রী এবং মেয়রদের মধ্যে  অনেকেই নাস্তিক, কিন্তু  তাঁরা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের  হয়েও  এখনও সর্বসমক্ষে বলতে পারেন না যে তাঁরা নাস্তিক। তাহলে কী সাহসে সংখ্যালঘু সম্প্রদায়ের  জোহরান মামদানি ঘোষণা করবেন যে  তিনি নাস্তিক? অল্প বয়স, তার ওপর রাজনীতিক হিসেবে বা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা  নেই,  আর তিনি কি না মেয়র পদে ভোট চাইছেন! খুব স্বাভাবিক ভাবেই উদবিগ্ন, ১০ লক্ষ মুসলমান ভোটকে নিশ্চিত করতেই সম্ভবত তিনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়েছেন। ইহুদিদের মধ্যে যারা নাস্তিক, তারা নিজেদের কালচারালি ইহুদি বলে। মুসলমানদের মধ্যে নিশ্চয়ই এমন মুসলমানের সংখ্যা অনেক, যারা কালচারালি মুসলমান। তারা যে ধর্মীয় ভাবে নাস্তিক, সেটা আজও প্রকাশ করার রীতি তৈরি হয়নি।

    কিন্তু একদিন আসবে, নিশ্চয়ই আসবে, যেদিন ইমিগ্রেন্টদের দেশ আমেরিকায়,  যারা নাস্তিক, তারা নিজেদের নাস্তিক বলে পরিচয় দিতে ভয় পাবে না বা সংকোচ করবে না। বাংলাদেশে নিজেকে নাস্তিক বলে ঘোষণা করলে তার কল্লা চলে যায়। আমেরিকায়  কল্লা চলে যায় না, তবে মেয়র নির্বাচনে দাঁড়ালে বা প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ালে ভোট পাওয়া যায় না। আমেরিকা নিশ্চয়ই একদিন আরও আধুনিক এবং প্রগতিশীল হবে, তখন নাস্তিকরা ভোটে দাঁড়ালে ভোট পাবে। ভোট পেতে হলে ধর্মবিশ্বাসী হওয়ার কোনও দরকার হবে না। ভোটে জিতে কে কী কী ভাল কাজ করবে, সেটিই জানা জরুরি হবে। বাংলাদেশের   অসুস্থ নাগরিকরাও একদিন সুস্থ হবে,  তখন কেউ নিজেকে নাস্তিক বলে ঘোষণা করলে  কল্লা হারাতে হবে না,   নির্বাসনে যেতে হবে না,  মাথা উঁচু করেই স্বদেশে বাস করতে পারবে।

    মামদানি  সোশ্যালিজমে বিশ্বাস করেন। তিনি ধনী দরিদ্রের পার্থক্য ঘোচাতে চান। তিনি বর্ণবাদ এবং পুঁজিবাদ-বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর।   আমেরিকায় মুসলিমবিরোধী,  সোশ্যালিস্টবিরোধী, ইমিগ্রেন্টবিরোধী লোকের সংখ্যা কম নয়। তাদের চরম বিরোধিতা  সত্ত্বেও মামদানি ভোটে জিতেছেন। তাঁকে অভিনন্দন। কিন্তু তিনি ধর্ম গোত্র  জাত বর্ণ নির্বিশেষে সকলের মেয়র হবেন, এই আশা করছি। মুসলিম কট্টরপন্থীরা  তাঁকে তাদের স্বার্থে ব্যবহার করতে চাইলে যেন কিছুতেই ব্যবহৃত না হন। যেন তিনি নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাংলা একাডেমি কেজি দরে বিক্রি করেছে জাতির স্মৃতি, বুদ্ধিবৃত্তিক দায়বদ্ধতা, এবং নৈতিক উত্তরাধিকার
    Next Article মানুষ ও শকুনের গল্প
    JoyBangla Editor

    Related Posts

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026

    শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.