এ সিজন অব বাংলা ড্রামা‘র প্রযোজনায়-‘বেসুরা‘ নাটক মঞ্চস্থ হয়েছে ৯ নভেম্বর। সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে মঞ্চস্থ এ নাটকে দর্শকরা উপভোগ করে মুগ্ধ হয়ে হয়েছেন। নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ারের লেখা এ নাটকটি ছিল, সেটায়ার ও কমেডি।
বিভিন্ন চরিত্রে প্রচণ্ড মুন্সিয়ানা দেখিয়েছেন নাটকে অংশ নেয়া অভিনয় শিল্পীরা্। আশরাফ মাহমুদ নেসাওয়ার নিজে পরিবারের প্রধান ব্যক্তি হিসেবে অভিনয় করেছেন। পূর্ব লন্ডনে বসবাস করা একটি পরিবার ও তাদের ভাড়াটিয়া বেকার যুবকদের সমস্যা,বোহমেনিয়া নিয়ে মূলত নাটকটি কাহিনি আবর্তিত হয়েছে।
জীবনযাপনের কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা নেই, বেসুরে চলে সব কিছু।গান গাওয়া, হারমনিয়াম বাজানো, ডাক্তারের পেশাগত আচরণ, ব্যবহার, রোগীর বেতাল আচরণ সব কিছু মিলিয়ে নাটক সমাজেরই চিত্র। নাটকে আরো অভিনয় করেন সমাজকর্মী ও সংস্কৃতিজন এনায়েত সাওয়ার, কবি গোলাম কবির, হাফসা নূর। নাটক পরিচালনা করেন আশরাফ মাহমুদ নেসওয়ার।
