Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    July 26, 2026

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার ন্যায় বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’
    International

    শেখ হাসিনার ন্যায় বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 11, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের ‘গুরুতর আশঙ্কা’ তুলে ধরে জাতিসংঘে জরুরি আবেদন জানিয়েছেন দুই ব্রিটিশ আইনজীবী।

    লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে এই আবেদন জমা দিয়েছেন।

    জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এ আবেদন জমা দিয়েছেন তারা।

    সোমবার ডাউটি স্ট্রিট চেম্বার্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আবেদনে দুই আইনজীবী শেখ হাসিনার অনুপস্থিতিতে চলমান বিচার প্রক্রিয়ায় তার ন্যায়বিচারের অধিকার ও যথাযথ আইনি প্রক্রিয়া লঙ্ঘনের বিষয়ে ‘গভীর উদ্বেগ’ তুলে ধরেছেন।

    অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়ন ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ধরে এ নিয়ে গত কয়েক দিনে আন্তর্জাতিক আদালতে বেশ কয়েকটি অভিযোগ জানাল আওয়ামী লীগ।

    দলটির নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার করাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গেল মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসিতে একটি মামলার আবেদন হয়। আবেদনটি করেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী কেসি, যিনি এবার আওয়ামী লীগের হয়ে জাতিসংঘের শরণাপন্ন হলেন।

    ইউনূস সরকারের বিরুদ্ধে জাতিসংঘে নালিশ জানিয়েছেন আওয়ামী আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনও, যিনি এক সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।

    জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রেসিডেন্টকে গত ২৮ অক্টোবর একটি চিঠি পাঠান মোমেন।

    চিঠিতে তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক নিবর্তন, গুম, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, অপরাধীদের দায়মুক্তি ও সাংবাদিক নির্যাতনের’ মতো অভিযোগ তুলে ধরেন।

    আর সবশেষ পাঠানো ‘জরুরি আবেদনে’ দুই আইনজীবী কেসি ও ইটওয়েল লেখেন, অপরাধের অভিযোগে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যেমন আছে, তেমনি দলটির সমর্থকদের ওপর প্রতিশোধমূলক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচার করছে। অন্যদিকে যারা অভ্যুত্থানের পক্ষে ছিল, তারা গত বছরের ১৫ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত যেসব অপরাধ করেছে, সেগুলোর বিচার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

    আবেদনে দুই ব্রিটিশ আইনজীবী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজে রাজনৈতিক প্রতিহিংসা প্রাধান্য পাচ্ছে। আর এমন একটি অনির্বাচিত সরকারের অধীনে বিচারকাজ চলছে, যাদের জনসাধারণের কোনো ম্যান্ডেট নেই।

    এতে শেখ হাসিনার ন্যায়বিচার পাওয়ার বিষয়ে কোন কোন অধিকার লঙ্ঘন হচ্ছে, তা তুলে ধরেছেন দুই আইনজীবী। এর মধ্যে রয়েছে—

    >> ‘ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ (আইসিসিপিআর) সনদের অনুচ্ছেদ ১৪(১) অনুযায়ী, যে ধরনের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার হওয়ার কথা, সেটা হাসিনার বিচারের ক্ষেত্রে মানা হয়নি। এছাড়া বিচারকদের সঙ্গে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আবার মূল আইনজীবীর দায়িত্বে যিনি আছেন, তিনি বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছেন।

    >> মানবতাবিরোধী অপরাধের মতো অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে তার অনুপস্থিতিতেই। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে তাকে আনুষ্ঠানিক কোনো নোটিসও দেওয়া হয়নি। পাশাপাশি, যেসব আইনজীবী অতীতে আওয়ামী লীগের হয়ে লড়েছেন বা দলটির সঙ্গে যুক্ত, তাদের ওপরও হামলা-নির্যাতন চালানো হচ্ছে।

    >> এ ধরনের বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের মতো কোনো সাজা হলে তা হবে আইসিসিপিআরের অনুচ্ছেদ ৬ এর বেঁচে থাকার অধিকারের স্পষ্ট লঙ্ঘন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleরূপপুর প্রকল্পে কলক্ষেপণ: ইউনূস সরকারের সিদ্ধান্তহীনতায় ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
    Next Article তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর
    JoyBangla Editor

    Related Posts

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

    July 25, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল

    July 21, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা

    By JoyBangla EditorJuly 26, 20260

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে উদ্বেগজনক চিত্র সামনে…

    পদার্থবিজ্ঞানের পর রসায়ন পরীক্ষাতেও বিপর্যয়: ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল! শিক্ষার্থীদের সাথে এ কেমন তামাশা?

    July 26, 2026

    রবীন্দ্র সরোবরে বর্ষামঙ্গল উদযাপন: গান-কবিতা-নৃত্যে মুখরিত হলো ধানমন্ডি

    July 26, 2026

    সংসদ, রাজনৈতিক কর্মকাণ্ড কোথাও ঠাঁই না পেয়ে ১১ দলীয় জোট ছাড়ছেন ইসলামিক দলগুলো

    July 26, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রাষ্ট্রপতির পদত্যাগ: বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ক্রমেই জটিল এক সমীকরণের দিকে যাচ্ছে

    July 25, 2026

    পৃথিবী বদলে দিতে পারে তনিমার কাজ, বলছে মার্কিন সাময়িকী

    July 25, 2026

    সাইফুজ্জামান চৌধুরীর কোট টাই ঘড়ি নিয়ে হৈ চৈ!

    July 21, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.