গত বছর জুলাই আন্দোলনের সময় অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কয়েকদিনের মধ্যেই বিশেষ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘোষণার কথা। তার আগে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
২০২৪ সালের পাঁচই অগাস্ট থেকে দেশের বাইরে থাকা শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে বিবিসিকে দেওয়া প্রথম এই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার অনুপস্থিতিতে যে বিচার চলছে, তা রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত “ক্যাঙ্গারু কোর্টের” সাজানো এক “প্রহসন”।
সোমবার দোষী সাব্যস্ত হলে তার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনার দাবি, এই বিচার শুরু থেকেই “পূর্বনির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের” দিকে এগোচ্ছিল।
