Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    September 13, 2026

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’
    Bangladesh

     ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চুক্তির অধিকার ইউনূস সরকারের নেই’

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ইজারা বা কনসেশন চুক্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়ে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে দেশবিরোধী এই চুক্তি করার অধিকার ইউনূস সরকারের নেই।

    সংস্থাটির মতে, অন্তর্র্বতী সরকারের দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদনের সাংবিধানিক অধিকার নেই, এবং বন্দরের মতো কৌশলগত সম্পদ নিয়ে যেকোনো সিদ্ধান্তে জনমত, সংসদীয় আলোচনা ও উন্মুক্ত তথ্য-প্রকাশ বাধ্যতামূলক হওয়া উচিত।

    ১৫ই নভেম্বর, শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

    বিবৃতিটি পাঠান অধ্যাপক আনু মুহাম্মদ, আইনজীবী শফি উদ্দিন কবির আবিদ, নারীনেত্রী সীমা দত্ত ও চিকিৎসক হারুন উর রশীদ।

    বিবৃতিতে বলা হয়, লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও পানগাঁও টার্মিনালের ইজারা প্রক্রিয়া ছুটির দিনে সম্পন্ন করা হয়েছে, যা সন্দেহজনক তাড়াহুড়া নির্দেশ করে। কমিটির অভিযোগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে ব্যবহারকারী, বিশেষজ্ঞ বা স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করা হয়নি।

    একই ধরনের অস্বচ্ছতা নিউমুরিং টার্মিনাল নিয়েও দেখা যাচ্ছে বলে দাবি সংগঠনটির।

    বিবৃতিতে আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন (আইএফসি)-এর পরামর্শমূলক ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। কমিটির মতে, পূর্ববর্তী সরকার এবং বর্তমান অন্তর্র্বতী সরকার—উভয়ই আইএফসির পরামর্শে বন্দর টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে।

    সংগঠনটি জানিয়েছে বন্দরে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তও আইএফসির সুপারিশেই নেওয়া হয়েছে।

    তাদের দাবি, বিশ্বব্যাংক ও আইএফসির পরামর্শ অনেক দেশে জনস্বার্থবিরোধী ফল বয়ে এনেছে। উদাহরণ হিসেবে বলিভিয়া, ঘানা ও ফিলিপাইনে পানি–বেসরকারিকরণ ইস্যুর অভিজ্ঞতা উল্লেখ করা হয়।

    গণতান্ত্রিক অধিকার কমিটি অভিযোগ করে যে, চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সিদ্ধান্তে কমিশনভোগী গোষ্ঠীর প্রভাব রয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থবান্ধব নীতি প্রণয়নের বদলে চুক্তিকে ঘিরে একটি অস্বচ্ছ পরিবেশ তৈরি করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার সঙ্গে অসঙ্গত।

    সংগঠনটি দাবি জানায়, বন্দরসহ কৌশলগত সম্পদ নিয়ে যেকোনো চুক্তির শর্ত প্রকাশ করতে হবে, ভবিষ্যৎ নির্বাচিত সংসদে ব্যাপক আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, আইনশৃঙ্খলা, বিচারপ্রক্রিয়া ও নির্বাচনের স্বচ্ছতার দিকে অন্তর্র্বতী সরকারের মনোযোগ বাড়াতে হবে।

    বিবৃতিতে আরও বলা হয়, এসব গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে তড়িঘড়ি ও গোপনীয়তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article “আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন, তা বৈধ হতে পারে না”— বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    Next Article শাটডাউন ঠেকাতে ব্যাপক ধরপাকড়: আওয়ামীপন্থিদের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি
    JoyBangla Editor

    Related Posts

    ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণে কনসার্ট আয়োজনে আপত্তি উগ্রবাদী গোষ্ঠীর!

    September 13, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    যে শহরে সকালে বের হলেই ফিরতে হয় লাশ হয়ে, সে শহরের শাসক কারা?

    September 11, 2026

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

    September 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    শেখ হাসিনার প্রত্যাবর্তন : বিএনপি-জামাতের ক্ষমতার ভিত কাঁপছে যে কারণে

    By JoyBangla EditorSeptember 13, 20260

    জননেত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে যে আলোচনা এখন তুঙ্গে, সেটা শুধু একজন রাজনৈতিক নেতার দেশে…

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    বিবিধ চিন্তাসূত্র-এর কবি ঔপন্যাসিক প্রাবন্ধিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান

    September 13, 2026

    বন্দরের শ্রমিকের চেক আটকে আছে আট মাসেরও উপরে

    September 13, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নেত্রকোণায় সকালে শান্তিপূর্ণ মিছিল করা ছাত্রলীগ নেতার বাড়িতে সন্ধ্যায় মব হামলা-লুটপাট

    September 13, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.