Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ফিরিয়ে দিন জিল হোসেনের জীবন
    Education [ শিক্ষা ]

    ফিরিয়ে দিন জিল হোসেনের জীবন

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 16, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অভিজিত শিবনাথ

    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ৬৭-৬৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন জিল হোসেন। ৭৩ সালে উনি অনার্সে একটি বিষয়ে ফেল করে শিক্ষকদের গাফিলতির কারণে। একজন শিক্ষক উনাকে ক্লাসরুমে বলে, জিল হোসেন তুমি তো ফেল করো নাই। একটা রাউন্ড ফিগার (০.৫ মার্ক) যোগ করতে ভুল করেছে শিক্ষকরা, তুমি ব্যাপারটা ডিপার্টমেন্টের অফিসে জানাও।

    তখন ঐ শিক্ষকের কথা শুনে জিল হোসেন সাহেব  ডিপার্টমেন্টের প্রধানকে জানান যে তার খাতায় একটা রাউন্ড ফিগার যোগ করা হয় নাই। তখন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ৪জন শিক্ষকের সমন্বয়ে একাডেমিক বোর্ড গঠন করে এই বিষয়ে একটা চুড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য।

    এই চার শিক্ষকের মিটিং ২জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকে। তারা বলে, ভুল হউক আর যা-ই হোক, যেহেতু আমরা ফেল দিয়েছি এটা ফেইলই থাকুন। এখন পাশ দিলে বিশ্ববিদ্যালয়ের জন্য অপমান। তখন সভার বাকি ২জন শিক্ষক প্রতিবাদ করে, তাই বলে আমাদের ভুলে একজন শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিব? আর আমরা কেমন শিক্ষক, নিজেদের ইগোর কারণে একজন শিক্ষার্থীর প্রতি অন্যায় আচরণ করে যাবো!

    শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে থাকা দুই শিক্ষককের সিদ্ধান্তই চুড়ান্ত হলো। জিল হোসেনকে ফেলই দেখানো হলো।

    পরবর্তীতে প্রতিবাদ করা ঐ ২ শিক্ষকের একজন মিটিং থেকে বের হয়ে ছাত্র, মানে জিল হোসেনের কাঁধে হাত রেখে চোখের পানি মুছতে মুছতে বলছিলো, জিল হোসেন এই দেশটায় বাস করা যায় না, অমানুষে ভরে গেছে।

    পরবর্তীতে ঐবছরই তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতা ছেড়ে বিদেশে চলে যায়, পরবর্তীতে আর কোনদিন দেশে ফেরেননি।

    এই দিকে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সিদ্ধান্ত হাসিমুখে মেনে নেন জিল হোসেন, কিন্তু তার ডিপার্টমেন্টের শিক্ষকদের ক্ষোভ রয়ে যায় তার প্রতি। এক বছর পর আবার পরিক্ষায় নকলের মিথ্যা অভিযোগ এনে এবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া হয়।

    এবার জিলহোসেন আইনের আশ্রয় নেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। তখন ১৯৭৬ সালে আদালত রায় দেয়, তার ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে তাকে আবার পড়াশোনার সুযোগ দিতে। কিন্তু বিশ্ববিদ্যালয় আবার আপিল বিভাগে যায়, সেটা গড়িমসি করতে করতে শেষ পর্যন্ত চুড়ান্ত রায় হয়, তাকে ফেল দেখানো এবং ছাত্রত্ব বাতিল করা ছিলো অবৈধ। তাকে পাশ দিয়ে সার্টিফিকেট দেওয়ার জন্য রায় দেয় আদালত।

    কিন্তু বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আইন মানতে নারাজ, তারা বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করে উনাকে। সে সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী ছিলেন মঈনুল হোসেন। তিনি জিল হোসেনকে আদালত প্রাঙ্গণে বলেন, আমাকে বিশ্ববিদ্যালয় ভুল বুঝিয়ে এই মামলায় নিয়ে এসেছে, আমি কেন একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অন্যায়ভাবে লড়ব।

    শেষ পর্যন্ত ১৯৯৬ সালে বিশ্ববিদ্যালয় তাকে অনার্সের সার্টিফিকেট দিতে সম্মত হয়। কিন্তু তখন উনার বয়স ৪৭ বছর। এখন গ্রাজুয়েশনের সার্টিফিকেট দিয়ে কী করবেন তিনি!

    তখন তিনি আদালতে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন। কিন্তু সে সময় সবাই তাকে উপহাস, ঠাট্টা করতো। কেউ কেউ বলতো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সব হারাতে হবে, তার আগেই সরে যাওয়াই ভালো। কিন্তু তিনি নাছোড়বান্দা। মামলা চালিয়ে যান।

    শেষ পর্যন্ত এই সপ্তাহে মামলার চুড়ান্ত রায় হয়েছে- উনার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতি পূরণ দিতে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেওয়া। বাংলাদেশের মতো অনুন্নত রাষ্ট্র হওয়ায় ক্ষতিপূরণ মাত্র ২ কোটি দেওয়ার রায় হয়েছে। উন্নত বিশ্বের যেকোনো দেশ হলে এই মামলায় বিশ-পঞ্চাশ কোটি এমনকি একশো কোটি টাকাও ক্ষতিপূরণের রায় হতে পারতো।

    যাহোক এখন কথা হলো, দুই কোটি টাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় থেকে দিবে? -নিশ্চয়ই জনগণের ট্যাক্সের টাকায় সরকারের অনুদান থেকেই দিবে। কিন্তু কেন! এই টাকা ঐ দুই শিক্ষকের বিরুদ্ধে বাকৃতি পুনরায় মামলা করে কতৃপক্ষ তাদের রিটায়ার্ড সুবিধা থেকেই ক্ষতিপূরণ দেওয়া দরকার। শিক্ষক নামে অমানুষগুলোর শিক্ষা হওয়া দরকার। যাঁরা ইগোর কারণে একজন শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিলো। এরকম আরো শতশত শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে, যাঁরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের সাথে জুলুম করে চলছে!

    ঐতিহাসিক এই রায় শোনার পর আজকের এই দিনে বেঁচে থাকলে ঐ শিক্ষক সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি সেদিন বিশ্ববিদ্যালয় একাডেমিক বোর্ডের সিদ্ধান্তে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, এই দেশে  বাস করা যায় না জিল হোসেন এবং শেষ পর্যন্ত শিক্ষকতা ছেড়ে বিদেশে চলে গেছিলেন আর ফিরে আসেননি কোনদিন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবঙ্গবন্ধুকে হত্যা করা যায়, কিন্তু কিছুতেই ধ্বংস করা যায় না
    Next Article লিওনার্দো ডি ক্যাপ্রিও’র কিংবদন্তী হওয়ার গল্প
    JoyBangla Editor

    Related Posts

    বিদেশে পড়তে গেলে যা এড়িয়ে চলবেন

    April 27, 2026

    রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলা ও দোষীদের শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি

    April 26, 2026

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও লিমনের লাশ পাওয়া গেছে, একজন গ্রেফতার

    April 25, 2026

    কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতা শাহাদাত হোসেনের

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.