Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিরোধী মত দমনের অভিযোগ তীব্রতর: ঢাকা ও আশপাশে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
    Politics

    বিরোধী মত দমনের অভিযোগ তীব্রতর: ঢাকা ও আশপাশে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় হঠাৎ করেই ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে অন্তর্বর্তী ইউনূস সরকার। দাবি করা হয়েছে, সাম্প্রতিক আগুন–সন্ত্রাস ও নাশকতার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তবে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করছেন—গণতান্ত্রিক কর্মসূচির লাগাম টানতে এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতেই এই মোতায়েন।

    আজ ১৪ই নভেম্বর, শুক্রবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মাঠে নামানো হয়েছে।

    ইউনূস সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে আওয়ামী লীগের নেতারা জানান, সাম্প্রতিক দিনগুলোতে কর্মসূচিতে কোটি কোটি নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণ ইউনূস সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে।

    তাদের ভাষ্য, অসাংবিধানিক ইউনূস সরকার রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক মিছিল-সমাবেশ ঠেকাতে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।

    এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের শাহ আলী বেড়িবাঁধ এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া করে দুই জনকে ধরে ফেলে; পালাতে গিয়ে একজন তুরাগ নদীতে ঝাঁপ দিলে পরে তাকে মৃত অবস্থায় হাসপাতালে ঘোষণা করা হয়। পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।

    এর আগে কমলাপুর, যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক বাস ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

    এ ছাড়া রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোড, মৌচাক মার্কেট এবং ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে একজন সার্জেন্ট আহত হন।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জন্য ‘দুর্বৃত্ত শক্তি’কে দায়ী করলেও বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ—এই ঘটনাগুলোকে অজুহাত তৈরি করে ক্ষমতাসীনরা রাজনৈতিক কর্মসূচি দমানোর মহড়া চালাচ্ছে।

    বিজিবি মোতায়েনের পর রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, তবে রাজনৈতিক উত্তাপ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশাটডাউন ঠেকাতে ব্যাপক ধরপাকড়: আওয়ামীপন্থিদের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি
    Next Article ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশের অর্থনীতি, সব সূচকই নিম্নমুখী
    JoyBangla Editor

    Related Posts

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    September 12, 2026

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    মেঘমল্লার বসু  কেন বার বার আত্মহত্যা করতে চায়?

    September 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    ব্যাংক লুটের নতুন ইতিহাস লিখলো বিএনপি-জামাত!

    September 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি

    By JoyBangla EditorSeptember 12, 20260

    সুষুপ্ত পাঠক তুরিন আফরোজ জীবনে কোনদিন আওয়ামী লীগ করেননি। তিনি ছিলেন যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর। কুখ্যাত…

    ক্ষমতার মসনদ বদলালেও বদলায়নি বিএনপির জুলুমের রাজনীতি!

    September 12, 2026

    চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বড় ‘অপরাধ’ তিনি ‘ভগবান বিচার করবে’ বলে চুপ থাকেননি

    September 12, 2026

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    প্রত্যাবর্তন না ” শেখ হাসিনা বসন্ত “

    September 12, 2026

    দিল্লীতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন: কঠোর নিরাপত্তা ব্যবস্থা

    September 12, 2026

    আওয়ামী লীগের মিছিল, অনেকের চোখ ছানাবড়া

    September 11, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.