Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    August 14, 2026

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনা জীবন বাঁচানোর অক্সিজেন
    National

    শেখ হাসিনা জীবন বাঁচানোর অক্সিজেন

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 20, 2025Updated:November 20, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    শেখ হাসিনার উপর দীর্ঘ এক যুগ ধরে আমার ভীষণ রকম রাগ ও অভিমান। শেখ হাসিনার মতো আমার বুকেও জমাটবাঁধা কষ্ট ও ক্ষোভ। কিন্তু যতবার শেখ হাসিনার অশ্রুসজল চেহারা দেখি ততবার শেখ হাসিনার জন্য হাসতে হাসতে জীবন দিতে আমি/ আমরা দাঁড়িয়ে যাই। কিন্তু শেখ হাসিনা কি কখনো বুঝতে পেরেছিলেন, আমরা ছাড়া শেখ হাসিনা অসম্পূর্ণ?

    শেখ হাসিনা জীবন বাঁচানোর অক্সিজেন হলে রাজপথে আমরা ছিলাম হাইড্রোজেন। অক্সিজেন ও হাইড্রোজেনের মিলন ছাড়া জল সৃষ্টি অসম্ভব।জল ছাড়া প্রাণ সৃষ্টি অসম্ভব। তবে কেন আমাদের দূরে সরে যেতে হলো? তিনি কি একটিবারের জন্যও বুঝতে পারেননি অক্সিজেন ও হাইড্রোজেন ছাড়া আমাদের বেঁচে থাকার বায়ুমণ্ডল অসম্ভব।

    খুব কেঁদেছি আজ পরাজিত শক্তির অহংকার দেখে।

    আমি জানি আপনিও হয়তো নিরবে আমার মতো চোখের জল ফেলছেন।যে বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য আপনি আপনার সন্তান , জীবন ও যৌবন সব ত্যাগ করলেন তারাই আজ উপহাস করছে। আমরাও আপনার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করেছিলাম। তবে ওরা কারা যারা আপনার সন্তানদের আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলো?

    হাইড্রোজেনের জন্ম না হলে মহাবিশ্বে হিলিয়ামের জন্ম হতো না। হাইড্রোজেন ও হিলিয়ামের মিলন না হলে মহাকাশে কোন নক্ষত্রের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু যে বাংলাদেশের জন্ম দিয়েছেন শেখ হাসিনা সেই বাংলাদেশে অক্সিজেন হয়ে প্রাণসঞ্চার করেছেন। আপনি এই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন পরম মমতায়। কিন্তু আপনার বোঝা উচিত ছিলো হাইড্রোজেন ছাড়া আপনি অসম্পূর্ণ। হাইড্রোজেন ছাড়া এই মহাবিশ্ব , পৃথিবী ও বাংলাদেশ কোনকিছুই গতি পায় না। আপনি শুধু আমাদের জীবিত রাখতেন তবে এই দেশে শত হাজার বছরেও কেউ শেখ হাসিনার জন্য কোন টমেটো আদালত বসানোর সাহস পেতো না। আমরা তো আপনার জন্য , বাংলাদেশের জন্য আমাদের সব সুখ ও ঐশ্বর্য বিসর্জন দিয়েছিলাম 🥲

    আপনি আপনার সন্তানদের আবার বুকে জড়িয়ে নিন।ওই খন্দকার মোশতাকদের চিহ্নিত করুন। আমরাই আপনার বাংলাদেশের জ্বালানি। আমাদের হৃদয়ের কষ্ট অনুভব করুন।ওরা আজ শেখ হাসিনাকে অপমান করেনি , ত্রিশ লক্ষ শহীদের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনার এই মিছিলে সমগ্র বাংলাদেশ আজ আপনার সাথে আছে।আপনি শধু শত্রু ও বন্ধু চিনে নিন।

    আপা , ২০০১ সালে আমরা যেমন করে হাসতে হাসতে আপনার জন্য বুক পেতেছি , ৯০ সালে আমাদের বড় ভাইয়েরা যেমন করে আপনার জন্য জীবন দিয়েছে, ষাট ও সত্তরের দশকে আমাদের পিতারা যেমন করে আপনাকে বুকে আগলে রেখেছে, আপনি শুধু একবার তাদের হৃদয় থেকে ডাক দিয়ে দেখুন। একবার আমাদের সাথে কথা বলুন।

    কথা দিচ্ছি, জীবন দিয়ে হলেও ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বানিয়ে দিবো।

    আমরা জানি কীভাবে সংগ্রাম করতে হয় , অপশক্তির বিষ দাঁত ভেঙে দিতে হয়, কীভাবে বুকের রক্ত দিয়ে দেশটা রক্ষা করতে হয়। আপনার এই অসমাপ্ত যুদ্ধ শেষ করতে ফার্মের মুরগী নয় , হাইড্রোজেন জ্বালানি প্রয়োজন। দেশপ্রেমের বারুদ দিয়ে আমাদের যতো জ্বালাবেন আমরা ততো হিলিয়ামে পরিণত হবো। হাইড্রোজেন ও হিলিয়াম মিলে আমরাই বাংলাদেশের আকাশে শেখ হাসিনা নামক নতুন একক নক্ষত্রের জন্ম দিবো। নক্ষত্রের যেমন মৃত্যু হয় না , তেমনি শেখ হাসিনারও মৃত্যু নেই। নতুন কোন নেবুলা হয়ে আপনি বারবার এই বাংলায় ফিরে আসবেন। আপনার দেশে ফিরে আসার সেই পথটাই আমরা তৈরি করবো। শেখ হাসিনার রাজকীয় এক প্রত্যাবর্তনের প্রস্তুতি নাও বাংলাদেশ।।

    দেশপ্রেমের হাইড্রোজেন ছাড়া এই বাংলাদেশ বাঁচানো অসম্ভব। রাজাকারদের শেকড় বাংলার মাটি থেকে উৎখাতের একমাত্র ওষুধ হচ্ছে দেশপ্রেমের হাইড্রোজেন। শেখ হাসিনা বাঙালির অক্সিজেন। শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ।শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দায়িত্বও আমাদের। দেশপ্রেমের হাইড্রোজেন হয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরাই শেখ হাসিনার নিরাপত্তা দিবো।

    লুসিড ড্রিমদের কান্না আপনি কি শুনতে পাচ্ছেন ?

    সত্য সবসময় সুন্দর

    লুসিড ড্রিম

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleতত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর
    Next Article হুমায়ুন আহমেদের কথা
    JoyBangla Editor

    Related Posts

    সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার

    August 12, 2026

    শিল্পী পেহেলি ভৈরবীসহ সিলেটে ৯ জনের প্রাণ ঝরলো সড়কে

    August 8, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Technology

     ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সন্ধান: জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. তনিমা তাসনিম অনন্যা

    By JoyBangla EditorAugust 14, 20260

    মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তুর একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আলো পর্যন্ত যার আকর্ষণ থেকে বের…

    লাখ লাখ শিক্ষার্থী গেলো কোথায়?

    August 14, 2026

    ভয়াবহ অবস্থা: জ্বালানি সংকট

    August 14, 2026

    মুক্তিযোদ্ধা আয়েশা খানম: ছাত্রনেত্রী থেকে নারীনেত্রী

    August 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.