Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু: সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০০ এর বেশি
    Bangladesh

    ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু: সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০০ এর বেশি

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 23, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আতঙ্কে দৌড়াদৌড়ি, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাওয়া এবং ভবনের ভেতর হুড়োহুড়ির ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন ৬০৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যানুযায়ী, আহতদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বহু আহত এখনও হিসাবের বাইরে থাকায় মোট আহতের সংখ্যা হাজার ছাড়ানোর শঙ্কা করা হচ্ছে।

    রাজধানীর প্রধান সরকারি হাসপাতালে আহত রোগীর উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬১ জন চিকিৎসা নিয়েছেন, ভর্তি ৬ জন। মিটফোর্ড হাসপাতালে ১৬ জন, ভর্তি ১ জন। পঙ্গু হাসপাতালে ৮৩ জন চিকিৎসা নিয়েছে, ভর্তি ১৮ জন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন আহত। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আহত ২ জন।

    ঢাকার বাইরে নরসিংদী সদর হাসপাতালে ৫৯ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন; ভর্তি ১ জন, রেফার ২ জন। জেলা হাসপাতালে আরও ১৩ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে ভর্তি করা হয়েছে। নরসিংদীতেই ৫ জন মারা গেছেন।

    গাজীপুর অঞ্চলে আহতের সংখ্যা সবচেয়ে বেশি। তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন চিকিৎসা নিয়েছে; ভর্তি ৫৫ জন। টঙ্গী আহসানুল্লাহ হাসপাতাল ৮৫ জন, ভর্তি ১৪ জন; গুরুতর ৭ জনকে রেফার করা হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ জন চিকিৎসা নিয়েছে; ভর্তি ৪৭ জন, রেফার ৬ জন।

    কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৬ জন আহত চিকিৎসা নিয়েছেন।

    এছাড়াও মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন আহত চিকিৎসা নিয়েছেন; ভর্তি ১৩ জন। জেলার ২৫০ শয্যার হাসপাতালেও ২৮ জন আহত এসেছে; ভর্তি ৯ জন। সারাদেশেই বিভিন্ন স্থানে কমবেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক মহাপরিচালক ডা. মঈনুল আহসান জানান, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি মেডিকেল টিম সক্রিয় করা হয়েছে, এবং প্রয়োজনীয় ওষুধ–চিকিৎসা সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

    তিনি আরও জানান, অধিকাংশ আহতই ভবন ধসের কারণে নয়; বরং ভূমিকম্পের মুহূর্তে আতঙ্কে দৌড়াদৌড়ি, সিঁড়ি দিয়ে দ্রুত নামা ও হুড়োহুড়ির কারণে আহত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানো ও নিরাপদে ভবন ত্যাগের নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবড় জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
    Next Article মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের উপর কথিত তৌহিদি জনতার হামলা: আহত কমপক্ষে ৩ জন
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    আমাদের ‘দেশপ্রেমিক’ বাহিনী

    May 5, 2026

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.