Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    December 16, 2025

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শেখ হাসিনার বিরুদ্ধে রায় ‘অসাংবিধানিক-রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ দাবি করে শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের, বিবৃতি’
    Politics

    শেখ হাসিনার বিরুদ্ধে রায় ‘অসাংবিধানিক-রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত’ দাবি করে শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের, বিবৃতি’

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 25, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক, অস্বচ্ছ ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত মন্তব্য করে ব্যক্তি বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ও বর্হিবিশ্বের শতাধিক সাহিত্যিক, অভিনয়শিল্পী, সাংবাদিক, কূটনীতিক ও চলচ্চিত্র পরিচালক।

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিও রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে দাবি করেছেন বিবৃতিদাতা’রা।

    সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি করেছেন। বিবৃতিতে ১১২ জন শিল্পী, লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্বাক্ষর রয়েছে।

    তারা বলেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে গত ১৭ নভেম্বর দেওয়া এই রায় বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও গভীর উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি করেছে।

    বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশি শিল্প-সংস্কৃতি বিশ্বে তুলে ধরে আসছেন। মুক্তিযুদ্ধের চেতনা—মানবতা, সাম্য, ন্যায়বিচার ও অসাম্প্রদায়িকতার আদর্শ থেকেই তারা কাজ করছেন। কিন্তু ট্রাইব্যুনালের এই রায় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, ন্যায়বিচার ও আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই বিচার ও শাস্তি ন্যায্য নয় এবং মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘন বাড়ায়। সংগঠনের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড আইসিটির স্বাধীনতার ঘাটতি ও রাজনৈতিক প্রভাবের কথা উল্লেখ করেন।

    হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, সব ফৌজদারি বিচার আন্তর্জাতিক ন্যায্য বিচারের মানদণ্ড পূরণ করতে হবে। অনুপস্থিতিতে বিচার ন্যায্য বিচারের অধিকারকে ক্ষুণ্ণ করে। সংগঠনটি আরও বলেছে, শেখ হাসিনাকে পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং নিযুক্ত আইনজীবীরা কার্যকরভাবে সাক্ষীদের জেরা বা পাল্টা প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

    জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় মৃত্যুদণ্ডের বিরোধিতা করে রায় নিয়ে দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের জন্য রায়টি গুরুত্বপূর্ণ হতে পারে, তবে ন্যায়বিচার অবশ্যই ন্যায্য ও নিরপেক্ষ প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হতে হবে।

    বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন, শেখ হাসিনাকে আইনি প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব নেওয়া আইনজীবীদের ‘মব’ দ্বারা ভয় দেখানোর অভিযোগও বিশ্বাসযোগ্যভাবে উঠে এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ছাড়া বিচারকাজ পরিচালনা এবং ট্রাইব্যুনালের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন তাদের উদ্বেগ বাড়িয়েছে।

    তারা দাবি করেন, ন্যায়বিচার অবশ্যই নিরপেক্ষ, স্বচ্ছ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। প্রতিটি নাগরিক আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচারের অধিকারী। তাদের মতে, আইসিটির আচরণ বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে।

    স্বাক্ষরকারীরা পাঁচটি দাবি জানিয়ে বলেন,

    ১/ জুলাই–আগস্ট ২০২৪-এর হত্যাকাণ্ডসহ সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্ত,

    ২/ বর্তমান রায় বাতিল ও নতুন করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে পুনঃবিচার,

    ৩/ বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করা,

    ৪/ অভিযুক্তের জন্য পছন্দের আইনজীবী নিয়োগসহ অবাধ আইনি অধিকার নিশ্চিত করা এবং

    ৫/ ভবিষ্যৎ সব রায়কে সত্য, আইন ও প্রমাণের ভিত্তিতে দেওয়া।

    বিবৃতিতে ১১২ জন স্বাক্ষরদাতারা হলেন- চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটেরর সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ, চলচ্চিত্র বিষয়ক শিক্ষক ফরিদুর রহমান, লেখক ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক ও কূটনীতিক ড.হারুন আল রশীদ, কবি ও ছড়াকার লুৎফর রহমান রিটন।

    নাট্য নির্মাতা ও সাংবাদিক সফিক বাবু, কবি ও সাংবাদিক এসএম আব্বাস, লেখক ও সাংবাদিক আজম খান, লেখক ও সাংবাদিক মাসুদা ভার্টি, লেখক ও সাংবাদিক সাব্বির খান, খান শওকত।

    নাট্য ও চলচ্চিত্র শিল্পীদের মধ্যে রয়েছেন- রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, মেহের আফরোজ শাওন, শিল্পী তারিন জাহান, সোহানা সাবা, শমি কায়সার, স্বাধীন খসরু, মনিরা রওনক বুবলী, দিপ্তানিতা রায় মার্টিন, সাইমন সাদিক, অভিনেতা জামশেদ শামীম, তমাল মাহবুব, এহসানুল আজিজ বাবু, মিষ্টি সুবাস, অধরা নিহারিকা, শিল্পী লিয়ানা জামান,সুজন ইউসুফ, সাংস্কৃতিক কর্মী আল আমীন বাবু, জুটন দাস, শামীমা তুষ্টি, জ্যোতিকা জ্যোতি, রজনীগন্ধা রফিক, অনির্বাণ ভট্টাচার্য।

    নাট্য ও চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে আছেন- শাহাদাত রাসএল, সগীর মোস্তফা, এসএম কামরুজ্জামান সাগর, এফ এম শাহীন, সাজ্জাদ খান, সুবর্ণ সেলিম, সাজ্জাদ কাদির, আশরাফুল আলম (শিশির আশরাফ),শামীম রেজা জুয়েল, রাজিব হাসান – নির্মাতা, (৪৫) নিহাজ খান মোরশেদুর রহমান অন্তর, আলবার্ট খান, মুশফিকুর রহমান গুলজার, ড.মাসুদ পথিক, খোরশেদুল আলম খোশরু, শাহ আলম কিরণ, সোহেল খান।

    সাংস্কৃতিক কর্মীদের মধ্যে আছেন- অনিকেত রাজেশ, হাসান আবদুল্লাহ বিপ্লব, আবদুর রায়হান,জুয়েল রাজ, সেলিনা আকতার জোছনা, সুরকার ও শিল্পী সংগীত সরকার(কলকাতা), সালাউদ্দিন বাদল, বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী,

    চিত্রশিল্পীদের মধ্যে স্বাক্ষর করেছেন- সুনীল কুমার, চারু পিন্টু, মোশাররফ খান বাদল, মো: মনিরুজ্জামান, তূর্য কাজী।

    কবি ও লেখকদের মধ্যে আছেন- বীর মুক্তিযোদ্ধা ওমর সেলিম সের, দেলোয়ার হোসেন, নাসির হাসান, সোহানুর রহিম শাওন, শাহানা জেসমিন, আকন আবু বকর, মোশাররফ হোসেন, নাসরিন খান পাঠান, শাহিন আলিম জয়, আসাদুল্লাহ, পদ্মনাফ অধিকারী, কামরুল হাসান, নাসির উদ্দিন হায়দার, কামরুল ইসলাম, শানেজুল ইসলাম, শোয়েব নাঈম, কানিজ ফাতিমা চৌধুরী, নাসির আহমেদ, আহমেদ মনসুর, মিল্টন হাসনাত, তুহিন দাস, গোলাম মোরশেদ চন্দন, স্মৃতিভদ্র, কুতুব হিলালী, শারমিন সুলতানা রিনা, শরিফুল ইসলাম খান, কুলদা রায়, রাসেল আসাদ, রেদোয়ানুর রহমান জুয়েল, হুমায়ুন কবির ঢালী, মানিক মোহাম্মদ রাজ্জাক, মহাসিন খন্দকার, শেখ ফরিদ, কমল কর্মকার, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, করিম রেজা ও জুনাইদুল হক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleডেভিড বার্গম্যান আবারও প্রশ্ন তুললেন শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির রায়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে
    Next Article জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, খুন— দাবি আসামের মুখ্যমন্ত্রীর
    JoyBangla Editor

    Related Posts

    সাংবাদিক হিসেবে আমার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, করে যাবো: আনিস আলমগীর

    December 16, 2025

    বিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান

    December 16, 2025

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে: উদ্যোক্তা শতদ্রু আটক, মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

    December 13, 2025
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্য আওয়ামীলীগ ও যুবলীগের বিজয় দিবসে শহিদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন

    By JoyBangla EditorDecember 16, 20250

    ১৬ ডিসেম্বর ২০২৫ইংরেজী, মহান বিজয় দিবস উপলক্ষে ভোর বারোটা এক মিনেটে পুর্ব লন্ডনের আলতাব আলী…

    লন্ডনে মহান বিজয় দিবস পালন

    December 16, 2025

    একাত্তরে ১৬ ডিসেম্বর পাকবাহিনির আত্মসমর্পন দলিলপত্র

    December 16, 2025

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য আওয়ামীলীগের বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান

    December 16, 2025

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক

    December 15, 2025

    অন্তর্বর্তীকালীন শাসকের কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

    December 15, 2025

    নির্বাচনের ঘোষিত তফসিল ‘অবৈধ ও প্রহসন’: প্রত্যাখ্যান করে সাবেক ছাত্রলীগ নেতাদের গণবিবৃতি

    December 14, 2025

    Type above and press Enter to search. Press Esc to cancel.