Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না: আওয়ামী লীগ
    Bangladesh

    প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না: আওয়ামী লীগ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 27, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট গং কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যাংক লকার বেআইনিভাবে ভেঙে তাঁর সততা ও নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করতে ছল-চাতুরীপূর্ণ নাটক মঞ্চস্থ করায় বাংলাদেশ আওয়ামী লীগ তীব্র ক্ষোভ ও নিন্দা করছে।

    বিবৃতিতে বলা হয়, ভাড়াকৃত নিরাপদ ব্যাংক লকার খুলতে হলে ব্যবহারকারী ব্যক্তির পূর্বানুমতি গ্রহণ করে খুলতে হয়। কোনো প্রকার আইনি প্রক্রিয়া অনুসরণ না করে লকার ভেঙে  এক ধরনের ডাকাতি ও দুর্বৃত্তায়ন। অবৈধ দখলদার সেটাই করেছে। এই অনধিকার চর্চার মধ্য দিয়ে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের হীনমন্যতার নগ্ন প্রকাশ ঘটেছে।

    বিবৃতিতে আরো বলা হয়,

    এই গহনাগুলি ১৯১৪ সাল থেকে  জননেত্রী শেখ হাসিনার দাদি, নানী ও মায়ের গহনা রয়েছে যা বংশপরম্পরায় প্রাপ্ত গহনা। শেখ হাসিনার বিয়ের গহনা, কামাল ও জামালের বিয়ের সময় প্রাপ্ত গহনা এখানে রাখা ছিল। সরকার কর্তৃক ১৯৮১ সালে ১২ই জুন মাসে ৩২নং সড়কের বাড়িটি হস্তান্তর করার সময় গহনাগুলো শেখ হাসিনার কাছে দেয়া হয়েছিল। সেই সময় লকার ভাড়া করে সব গহনা রাখা হয়েছে। সায়মা ওয়াজেদ পুতুলের বিয়ের গহনাও এই লকারে রাখা ছিল। সোনার গহনা যখন যে দামে কেনা হয়েছে বা বাজারে সোনার যে দাম থাকে সেই হিসেবে দাম ধরে সবসময় যাকাত দেওয়া এবং ইনকাম ট্যাক্স দিয়ে আসা হয়েছে। ২০০৭ সালে যখন সম্পদ বিবরণী দেওয়া হয় তখন এই সম্পদের হিসাব দেয়া হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর সেই মেয়াদ এবং তাঁর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মেয়াদকালে এই লকার কখনও খোলা হয়নি। যার রেকর্ড ব্যাংক কর্তৃপক্ষের নিকট আছে। আওয়ামী লীগ চ্যালেঞ্জ ও দৃঢ়তার সঙ্গে বলছে, ৫ মেয়াদে দায়িত্ব পালনকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই লকার স্পর্শও করেন নি।  এই গহনা নিয়ে ১৯৮১ সালে বিএনপি সরকার ও এক ধরনের হৈচৈ ফেলে ছিল। আজ আবার সেই গহনা গুলো নিয়ে অসাংবিধানিক অবৈধ ইউনুস সরকারের আস্ফালন দেখা যাচ্ছে।

    অবৈধ সরকার স্বীকার না করলেও তারা জানে যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারপরিবারটি একটি ঐতিহ্যবাহী, বুনিয়াদী ও বংশ পরম্পরায় অর্থনৈতিকভাবে স্বচ্ছল পরিবার। শুধু তাই নয়, বাংলাদেশের আপামর জনগণের নিকট জননেত্রী শেখ হাসিনার ইমেজ ও জনপ্রিয়তা স্পষ্ট ও দৃশ্যমান। ষড়যন্ত্রমূলকভাবে প্রতারণার আশ্রয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা জনগণের নিকট প্রশ্নবিদ্ধ করা যাবে না।

    বিবৃতিতে বলা হয়, অবৈধ ইউনূস সরকার ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে গহনা লুট করেছে বলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। ইউনূস গং অগ্রণী ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে গহনা চুরি করেছে। পূবালী ব্যাংকের গহনাগুলো কোথায় গেলো- সে বিষয়ে তদন্ত করতে হবে।

    বিবৃতিতে আরো বলা হয়, প্রতারক , মিথ্যাবাদী, গণশত্রু ও গণহত্যাকারী ইউনূস গং জনগণের নিকট সকল গ্রহণযোগ্যতা হারিয়েছে। প্রতারণার আশ্রয় না নিয়ে এবং সস্তা নাটক মঞ্চস্থ না করে দ্রুততম সময়ে অবৈধভাবে দখল করা ক্ষমতা ত্যাগ করে জনগণের সরকার প্রতিষ্ঠায় পথ উন্মুক্ত করার জোর দাবি জানানো হচ্ছে। অন্যথায় জনতার সম্মিলিত ক্ষোভের আগুনে তাদের ধ্বংস অনিবার্য।

    জয় বাংলা জয় বঙ্গবন্ধু  বাংলাদেশ চিরজীবী হোক।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল দেশ
    Next Article শান্তির জনপদ বাংলাদেশকে জাহান্নামতুল্য মৃত্যুপুরীতে পরিণত করার অপকৌশলের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
    JoyBangla Editor

    Related Posts

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, আইনফোন নিয়ে বেরিয়ে আর আসেনি

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    ৭ নেতার ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা, লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদ সভা: রায়  প্রত্যাখ্যান

    September 18, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    তারেক রহমানের ‘মেগা ভণ্ডামি’: ২ মেট্রোরেল প্রকল্পে  বাড়তি বাজেট  ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি টাকা কার পকেটে ঢুকছে?

    By JoyBangla EditorSeptember 20, 20260

    লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নীতিবাক্য শুনিয়েছি“মেগা প্রকল্প মানেই মেগা…

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

     ‘আমার একটাই ছেলে, ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন’: অপ্রতিমের জানাজায় বাবা

    September 20, 2026

    লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

    September 20, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা, গৃহীত প্রস্তাবাবলি ও সিদ্ধান্তসমূহ

    September 19, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.