Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    October 15, 2026

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিয়েতে মাইক বাজানোয় সালিশ বসিয়ে কনে ও বাবা-মাকে বেত্রাঘাত, অটোরিকশা জব্দ
    Bangladesh

    বিয়েতে মাইক বাজানোয় সালিশ বসিয়ে কনে ও বাবা-মাকে বেত্রাঘাত, অটোরিকশা জব্দ

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 28, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নোয়াখালীর হাতিয়ায় বিয়েবাড়িতে আনন্দ করতে মাইক বাজানোয় এক কনে, তার বাবা-মা ও পরিবারের সদস্যদের মারধর করেছে মৌলবাদীরা। পরে সালিশ বসিয়ে দরিদ্র পরিবারটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দেওয়ায় বরের অটোরিকশা জব্দ করল হামলাকারীরা।

    গতকাল দুপুরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একটি অনানুষ্ঠানিক সালিশ থেকে এ মধ্যযুগীয় শাস্তি দেওয়া হয়েছে।

    প্রশাসন খবর পেয়েও উগ্রবাদীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কে আছে। তারা মানসিকভাবেও ভেঙে পড়েছে।

    পরিবারটি জানায়, কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে মৌলবাদীরা বিয়ের অনুষ্ঠানে মাইক ব্যবহারের জবাবদিহি চাইতে গিয়ে প্রথমে হট্টগোল সৃষ্টি করে। স্থানীয় প্রভাবশালী আলাউদ্দিন মাঝি, তছলিম, আনোয়ার মাঝি, সেন্টু, রফিকসহ কয়েকজন বেসরকারি সালিশ বসান কনের মা-বাবার উপর। সেখানে কনের বাবা শাহজাহান ও পরিবারের সদস্যদের ১৫টি করে বেত্রাঘাতের রায় দেয় তারা। পরে তাদের ওপর ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

    জরিমানা দিতে না পারায় সালিশদার আফসার কনের স্বামীর একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি জব্দ করে নিয়ে যায়।

    কনের বাবা শাহজাহান বলেন, আমি গরিব মানুষ। মেয়ের বিয়েতে একটু আনন্দ করার জন্য মাইক বাজিয়েছিলাম। এজন্য আফসার, ছারোয়ার, মালেক আমাদের সবাইকে মারধর করে। পরে সালিশ বসিয়ে বেত মারে, জরিমানা ধার্য করে। টাকা না দিতে পারায় জামাইয়ের অটোরিকশাও নিয়ে গেছে। কোথাও বিচার পাচ্ছি না। এখন আরো হুমকি-ধমকি দিচ্ছে।

    সালিশে উপস্থিত থাকা আলাউদ্দিন মাঝি বলেন, রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, মহিলাদের বেত মারা হয়নি, পুরুষদের মারা হয়েছে। মহিলাদের শাসন করার দায়িত্ব শাহজাহানকে দেওয়া হয়েছিল।

    এ বিষয়ে আইনজীবীরা বলছেন, এটি সম্পূর্ণ বেআইনি, ফৌজদারি অপরাধ করেছে হামলাকারীরা। আইনত এমন কোনো ঘটনায় সালিশ-বিচার করার কোনো অধিকারই নেই কারো। মাইক বাজানো নিয়ে সামাজিক কোনো আপত্তি থাকলে সেটার নিষ্পত্তি থানায় কিংবা আইন-আদালতের মাধ্যমে করা যেত। কাউকে বেত্রাঘাত, জরিমানা আদায়ের সুযোগ নেই এসব ক্ষেত্রে।

    স্থানীয়রা বলেছেন, এ ধরনের সালিশ সম্পূর্ণ অবৈধ। বাংলাদেশের কোনো আইনে গ্রাম্য সালিশকে শারীরিক শাস্তি দেওয়ার অধিকার দেওয়া হয়নি। তবে মৌলবাদীরা আইনের তোয়াক্কা করছে না।

    সাগরিয়া ফাঁড়ির এসআই ফরহাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে গিয়েছিলাম। উভয়পক্ষকে বলেছি আইনি ব্যবস্থা নিতে। তারা সালিশ করেছে, তাই আর থাকিনি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

    স্থানীয় সংস্কৃতিকর্মীরা জানান, সংস্কৃতি অঙ্গনে ‘চাপ বাড়ছে’—ইউনূস সরকারের সময়ে। মৌলবাদী গোষ্ঠীও দিনদিন আগ্রাসী হচ্ছে।

    এই ঘটনায় স্থানীয় সুধীজন ও সংস্কৃতি সংগঠকরা বলছেন, ইউনূস সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আঘাত এলেও কোনো বিচার হচ্ছে না।

    তাদের অভিযোগ, বাউল শিল্পীদের ওপর হামলা, প্রকাশ্যে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, বিয়ে বাড়িতে মাইক বাজানোর জন্য হামলা মূলত বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীর হুমকি। তারা প্রকাশ্য ঘোষণায় সাংস্কৃতিক আক্রমণ চালাচ্ছে। উৎসব বা মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সমাজে জঙ্গিবাদ কায়েম করতে চাচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঢাবিতে ‘প্রতিবাদী বাউল সন্ধ্যা’
    Next Article জাতিসংঘে বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন নিয়ে জেএমবিএফ-এর গভীর উদ্বেগ
    JoyBangla Editor

    Related Posts

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    জাতীয় স্বার্থ, কূটনৈতিক দূরদর্শিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে

    By JoyBangla EditorOctober 15, 20260

    বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, জাতীয় স্বার্থ ও সংখ্যালঘুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে…

    সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা

    October 15, 2026

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের

    October 15, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

    October 15, 2026

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.