Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    May 2, 2026

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভিক্ষাবৃত্তি, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় আরব আমিরাতে বন্ধ পাকিস্তানিদের ভিসা
    International

    ভিক্ষাবৃত্তি, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতায় আরব আমিরাতে বন্ধ পাকিস্তানিদের ভিসা

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 29, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানিরা ভিক্ষাবৃত্তিসহ নানা অপরাধ ও জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পাকিস্তানিদের ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত-ইউএই কর্তৃপক্ষ।

    আরব আমিরাত আর পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না- উল্লেখ করে পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব সালমান চৌধুরী বলেন, আমাদের পাসপোর্টের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা বন্ধ আপাতত।

    তবে লম্বা সময়ের জন্য পাকিস্তানিদের পাসপোর্টে এন্ট্রি বন্ধ করে দিতে পারে আরব আমিরাত, এমন আভাস মিলছে। পাকিস্তানি নাগরিকরা আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি, জঙ্গি তৎপরতাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ায় আমিরাত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

    মানবাধিকার বিষয়ক সিনেট ফাংশনাল কমিটির বৈঠকে সালমান চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানান, খবর দ্য ডন-এর।

    সালমান বলেন, সৌদি আরব ও ইউএই এখনো পাকিস্তানি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি। যদি নিষেধাজ্ঞা আরোপ হয়, তা তুলে নেওয়া কঠিন হবে। তবে পাকিস্তানিদের ভিসা প্রদানের বিষয়ে আরব আমিরাত কঠোর থাকবে বলে জানা গেছে।

    সালমান চৌধুরীর ভাষ্য, বর্তমানে ইউএই শুধু নীল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে।

    সিনেট কমিটির প্রধান সিনেটর সামিনা মমতাজ জেহরিও তার বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে গিয়ে কিছু পাকিস্তানির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ থেকেই ভিসা নীতিতে কড়াকড়ি এসেছে।

    জেহরি বলেন, ইউএই এখন পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। খুব অল্প কয়েকজন সম্প্রতি অনেক চেষ্টা করে তবে তিনি ভিসা পেয়েছেন।

    পাকিস্তান ও আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউএই, একই সঙ্গে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ উৎস। দেশটিতে বিপুল সংখ্যক পাকিস্তানি কর্মী বাস করেন এবং বিভিন্ন খাতে কাজ করেন।

    তবে পাকিস্তানভিত্তিক অনেক মাফিয়া ডন, সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতৃবৃন্দ আরব আমিরাতে গোপনে ও প্রকাশ্যে জীবনযাপন করেন, সেখানে তাদের বিলাসবহুল আবাসন এবং ব্যবসা রয়েছে দীর্ঘদিন ধরে।

    সাম্প্রতিক সময়ে পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব ও প্রত্যাখ্যানের ঘটনা বাড়ছে। গত জুলাইয়েও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ইউএই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসরাসরি রাজনীতিতে নামছেন, ‘ইঙ্গিত’ দিলেন সজীব ওয়াজেদ জয়
    Next Article শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা রায়, ইতিহাসের পুনরাবৃত্তি, বাংলাদেশের নতুন জাগরণ
    JoyBangla Editor

    Related Posts

    এশিয়ার আট দেশের ১৬টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

    May 2, 2026

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Politics

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জঙ্গি এখনও পলাতক

    By JoyBangla EditorMay 2, 20260

    আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী দেশে ১ হাজার ৬১১ জঙ্গির নাম তালিকাভুক্ত রয়েছে৷ এই জঙ্গিদের বেশিরভাগ…

    বিএনপি আমলে আবার শুরু সংখ্যালঘু হত্যা – দেশে ফিরছে আবারো সেই পুরোনো সন্ত্রাসের রাজনীতি?

    May 2, 2026

    শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের সংগ্রাম ও বর্তমান চ্যালেঞ্জ

    May 2, 2026

    বিদ্যুৎ খাতের বৈপ্লবিক রূপান্তর: উন্নয়নের কারিগর শেখ হাসিনা

    May 2, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.