Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    May 6, 2026

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংবাদিকরা, হামলা-হয়রানির শঙ্কা
    Bangladesh

    আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংবাদিকরা, হামলা-হয়রানির শঙ্কা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 7, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের সময় শারীরিক হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন ৮৯ শতাংশ সাংবাদিক। পাশাপাশি নারী সাংবাদিকদের মধ্যে অর্ধেক যৌন হয়রানি এবং ৪০ শতাংশ যৌন সহিংসতার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

    ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটালি রাইট–এর এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী।

    আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘হাই রিস্ক, লো প্রিপেয়ার্ডনেস: জার্নালিস্ট সেফটি ইন ২০২৬ ইলেকশন’ শিরোনামে এই গবেষণা পরিচালনা করা হয়। এতে ১৯টি জেলার ২০১ জন সাংবাদিকের মতামত নেওয়ার পাশাপাশি ১০টি গভীর সাক্ষাৎকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জরিপে অংশগ্রহণকারী সাংবাদিকদের ৭৬ শতাংশ মৌখিক হয়রানি এবং ৭১ শতাংশ ভয়ভীতি প্রদর্শনকে প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন। ৯০ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন, রাজনৈতিক দল ও তাদের কর্মীদের কাছ থেকেই শারীরিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি আসে। নারী ও আঞ্চলিক সাংবাদিকেরা আইনশৃঙ্খলা বাহিনী এবং উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলোকেও উল্লেখযোগ্য ঝুঁকি হিসেবে দেখছেন।

    সংবাদ সংগ্রহের সময় শুধু শারীরিক নয়, ডিজিটাল নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন সাংবাদিকরা। ৭৫ শতাংশ জানিয়েছেন, তাদের বা তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর আশঙ্কা রয়েছে। ৬৫ শতাংশ হ্যাকিংকে বড় ঝুঁকি হিসেবে দেখছেন। নারী সাংবাদিকরা অনলাইন হয়রানি ও নজরদারি নিয়ে বেশি উৎকণ্ঠা প্রকাশ করেছেন। অর্ধেকের বেশি উত্তরদাতা মনে করেন, তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করতে মানহানিকর অপপ্রচার চালানো হতে পারে।

    সাংবাদিকদের মতে, রাজনৈতিক লেবেলিং, গণমাধ্যমের প্রতি আস্থাহীনতা, উগ্রবাদ, গণপিটুনি, আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা এবং সাংবাদিকদের লক্ষ্য করে ছড়ানো অপতথ্য এবারের নির্বাচনে ঝুঁকি বাড়ার প্রধান কারণ।

    জরিপে অংশ নেওয়া অধিকাংশ সাংবাদিক জানিয়েছেন, এসব ঝুঁকি মোকাবিলায় তাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যথেষ্ট প্রস্তুত নয়। নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কাঠামো বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অভাব রয়েছে। মাত্র ২৪ শতাংশ সাংবাদিক জানিয়েছেন, তারা কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম বা প্রশিক্ষণ পেয়েছেন। ৭৭ শতাংশের সংবাদমাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নীতিমালা নেই।

    প্রতিবেদনে সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, সুস্পষ্ট নিরাপত্তা প্রোটোকল প্রণয়ন ও বাস্তবায়ন, জেন্ডার–সংবেদনশীল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং জরুরি ও আইনি সহায়তা প্রাপ্তির সুযোগ জোরদার করা।

    গোলটেবিল আলোচনায় ঢাকা ট্রিবিউন, সমকাল, টাইমস অব বাংলাদেশ, এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর, নিউ এজ, আরটিভি, যমুনা টেলিভিশন ও একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের এশিয়া অঞ্চলের প্রকল্প সমন্বয়ক মারিয়া পিটারসন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅন্তর্বর্তী সরকারের সময়ে ‘সত্য লিখতে না পারা’র অভিযোগ সমকাল পত্রিকার প্রকাশক এ কে আজাদের
    Next Article উল্লেখযোগ্য হারে কমেছে তৈরি পোশাকসহ শীর্ষ চার পণ্যের রপ্তানি
    JoyBangla Editor

    Related Posts

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    আমাদের ‘দেশপ্রেমিক’ বাহিনী

    May 5, 2026

    হাওরে ডুবে যাওয়া ধান কাটছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে সংগঠন

    May 4, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    বাণিজ্যচুক্তি: বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

    May 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    কোয়ান্টাম মেডিটেশনের সাপ্তাহিক সেশন শুরু ১০ মে, রয়্যাল ডকস, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে

    By JoyBangla EditorMay 6, 20260

    স্থানীয় কমিউনিটির মানসিক সুস্থতা ও প্রশান্তি বৃদ্ধির লক্ষ্যে কোয়ান্টাম মেডিটেশন আগামী ১০ মে ২০২৬ (রবিবার)…

    ইউনূস আমলের তত্ত্ব-তালাশে তেমন কিছু না পাওয়ায় শেখ হাসিনার সম্পদ পুনঃযাচাইয়ের নির্দেশ দুদকের

    May 6, 2026

    ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে হাইকোর্টে রিট

    May 6, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026

    স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোনের আবেদন

    May 6, 2026

    ইউনূসের কর্পোরেট লিডারশিপের চূড়ান্ত ফসল কয়েক হাজার শিশুর লাশ

    May 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.