Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ছাতক পৌর কমিটির উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল

    March 17, 2026

    বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ইরমের কবিতা

    March 17, 2026

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ ১৭ মার্চ

    March 17, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
    Bangladesh

    আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।

    আজ ১৫ই ডিসেম্বর, সোমবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ নিন্দা জানান।

    বিবৃতিতে বলা হয়, ‘গত রোববার কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়া হয়। তাকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এ ধরনের আচরণ সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন–পীড়নের স্মৃতি উস্কে দেয়। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তারের ঘটনা দুঃখজনক বাস্তবতারই পুনরাবৃত্তি।’

    এতে বলা হয়, ‘সম্পাদক পরিষদ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে পরিষদ স্পষ্টভাবে বলতে চায়— কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা অবশ্যই প্রচলিত আইন ও ন্যায়বিচারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা, কিংবা পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

    বিবৃতিতে আরো বলা হয়, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অনেকেই এখনো কারাগারে রয়েছেন। এ বিষয়ে এর আগেও সম্পাদক পরিষদ তাদের অবস্থান স্পষ্ট করে বলেছে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের কথা। সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা এসব মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনো মামলাগুলো প্রত্যাহার করা হয়নি।’

    এ ধরনের আচরণ অতীতের সাংবাদিক নিপীড়নের স্মৃতি মনে করিয়ে দেয়। সম্পাদক পরিষদ এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং সকল ভিত্তিহীন মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান
    Next Article সাংবাদিক হিসেবে আমার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা, করে যাবো: আনিস আলমগীর
    JoyBangla Editor

    Related Posts

    বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ইরমের কবিতা

    March 17, 2026

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ ১৭ মার্চ

    March 17, 2026

    Bangabandhu: The Unfinished Story of a Nation’s Father

    March 17, 2026

    জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা

    March 17, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    Bangabandhu: The Unfinished Story of a Nation’s Father

    March 17, 2026

    জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা

    March 17, 2026

    যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত, মন্তব্য আওয়ামীলীগের

    March 15, 2026

    যুদ্ধাপরাধে দণ্ডিতদের শোক প্রস্তাবে নিন্দার ঝড়, জাতির সাথে বেইমানি

    March 14, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ছাতক পৌর কমিটির উদ্যোগে লন্ডনে ইফতার ও দোয়া মাহফিল

    By JoyBangla EditorMarch 17, 20260

    লন্ডন, ছাতক পৌর কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ…

    বঙ্গবন্ধুকে নিয়ে মুজিব ইরমের কবিতা

    March 17, 2026

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ ১৭ মার্চ

    March 17, 2026

    Bangabandhu: The Unfinished Story of a Nation’s Father

    March 17, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    Bangabandhu: The Unfinished Story of a Nation’s Father

    March 17, 2026

    জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শেখ হাসিনার শ্রদ্ধা

    March 17, 2026

    যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত, মন্তব্য আওয়ামীলীগের

    March 15, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.