Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান
    Politics

    বিজয় দিবসে শেখ হাসিনার বাণী: পরাজিত শক্তির বিরুদ্ধে আবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 16, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ১৬ ডিসেম্বর ২০২৫: মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এক বাণীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আহ্বান জানিয়েছেন।

    বাণীতে শেখ হাসিনা বলেন, “আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘ নয় মাস আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগের পথ ধরে জাতি বিজয় অর্জন করে।”

    তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা, জাতীয় চার নেতা, মুজিবনগর সরকারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং ৩০ লাখ শহীদ ও নির্যাতিত মা-বোনদের।

    বিজয়ের গৌরবের পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ১৯৭১-এর পরাজিত শক্তি আবার উদ্যত হয়েছে। ছাত্রদের ব্যাবহার করে বৈষম্যবিরোধী আন্দোলনের নামে প্রতারণা করে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। গত ৫ আগস্ট থেকে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে আগুন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ভাঙচুর, স্বাধীনতা জাদুঘর লুণ্ঠন এবং বধ্যভূমি-স্মৃতিস্তম্ভ ধ্বংসের মতো ঘটনা ঘটেছে।

    গত প্রায় ১৭ মাস ধরে দেশে নৈরাজ্য চলছে, যার লক্ষ্য মুক্তিযুদ্ধের ইতিহাস ও চিহ্নকে নিশ্চিহ্ন করা। মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, জাতির পিতার বিরুদ্ধে কুৎসা এবং যুদ্ধাপরাধীদের মুক্তি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মকে ‘নিকৃষ্টতম প্রজন্ম’ হিসাবে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।

    শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন

    “১৬ই ডিসেম্বরের বিজয়ের চেয়ে বড় কোন গৌরব নেই। যত দুঃসময়ই হোক, মুক্তিযুদ্ধের চেতনা আঁকড়ে ধরুন। পরাজিত শক্তিকে আমরা আবার পরাজিত করবো। আওয়ামী লীগের নেতৃত্বে আবার বিজয় আসবে।”

    তিনি কবিতার লাইন উল্লেখ করে বলেন,

    “হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূবাকাশে উঠবে আবার দিনমণি।”

    তিনি বাংলাদেশের আপমর জনমানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

    এই বাণী বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক নিষেধাজ্ঞা, প্রতিহিংসা, বিরুদ্ধমতকে নিশ্চিহ্ন করে ফেলার মতো উন্মত্ত পরিস্থিতিতে আশার সঞ্চারের সৃষ্টি করবে, অনুপ্রাণিত করবে এই জনপদের মানুষকে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ও স্মৃতিচিহ্নকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে নেওয়ার চেষ্টা—ড: ইউনুসের গোপন বৈঠক
    Next Article আনিস আলমগীরের বিরুদ্ধে মামলার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা
    JoyBangla Editor

    Related Posts

    সারাদেশে তিন মাসে ৮৫৪ হত্যা

    April 22, 2026

    ব্যারিস্টার সারা হোসেন: ইউনূস সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কোনওভাবেই গণতান্ত্রিক ছিলনা

    April 22, 2026

    যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতের এমপি মুফতি আমির হামজা

    April 21, 2026

    সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চুড়ান্ত

    April 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.