Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’
    International

    উইকিলিকসের গোপন নথি: রক্তাক্ত ২১ আগস্টের ‘অন্দরমহল’

    JoyBangla EditorBy JoyBangla EditorAugust 25, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

     হাওয়া ভবনের সবুজ সংকেতে বঙ্গবন্ধু অ্যাভিনিউ রক্তাক্ত

    ২০০৪ সালের ২১ আগস্ট। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলায় প্রাণ হারান ২৪ জন নেতা-কর্মী, যাদের মধ্যে ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সহযোদ্ধা আইভি রহমান। গুরুতর আহত হন তিন শতাধিক মানুষ। নারকীয় এই হত্যাযজ্ঞ ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এক সুপরিকল্পিত ষড়যন্ত্র।

    সেই ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছিলেন স্বয়ং তারেক রহমান। উইকিলিকস ফাঁস করা গোপন নথিতে সংরক্ষিত এক প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। স্ট্র্যাটফোরের গোয়েন্দা বিশ্লেষণে স্পষ্ট হয়, হামলার মাত্র কয়েক দিন আগে হরকাতুল জিহাদ আল ইসলামীর অর্থাৎ হুজির শীর্ষ নেতারা সরাসরি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। রাজধানীর বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত সেই কুখ্যাত বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, এনএসআই প্রধান ব্রিগেডিয়ার আবদুর রহিম এবং ডিজিএফআই পরিচালক ব্রিগেডিয়ার রেজ্জাকুল হায়দার চৌধুরী। তারেক রহমান সেই বৈঠকে হুজি নেতাদের শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে পূর্ণ সমর্থন দেন এবং হামলা চালানোর সবুজ সংকেত দেন।

    সবুজ সংকেত পেয়েই থেমে থাকেনি হুজি। ২০০৪ সালের শুরুর দিকে বিএনপি আইনপ্রণেতা মোফাজ্জল হোসেন কায়কোবাদের ব্যবস্থাপনায় হাওয়া ভবনে প্রথম বৈঠকে হুজি নেতারা পরিকল্পনার কথা জানালে তারেক রহমান সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন। মধ্য আগস্টে দ্বিতীয় দফার বৈঠকে তিনি আবারও মুফতি হান্নান ও তার সহযোগীদের সেই আশ্বাস দেন। এর ঠিক তিন দিন আগে, ১৮ আগস্ট, হুজি নেতারা তৎকালীন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর বাসায় বাবরের সঙ্গে বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন পরিবহন ব্যবসায়ী হানিফ ও বিএনপির ওয়ার্ড কমিশনার আরিফ। সেখানেই প্রশাসনিক সহায়তার নিশ্চয়তা পায় হুজি, আর হানিফ-আরিফকে মাঠপর্যায়ের দায়িত্ব দেওয়া হয়।

    হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড পাকিস্তান থেকে পাচার করা হয়। সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন এই মারণাস্ত্র সরবরাহ করেন। ২০ আগস্ট পিন্টুর ধানমন্ডির বাসা থেকে গ্রেনেডগুলো মুফতি হান্নানের বাড্ডার অফিসে স্থানান্তর করা হয়। পরের দিনই ঘটানো হয় গণহত্যা।

    এই হত্যাযজ্ঞের সঙ্গে সম্পৃক্ততা এখানেই শেষ নয়। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার আশরাফুল হুদা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সমাবেশস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেননি এবং হামলার দিন তিনি বিদেশে চলে যান। ফিরে এসেও কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করেননি। তৎকালীন আইজিপি শাহুদুল হক তার কার্যালয় থেকে মাত্র পাঁচশ গজ দূরের রক্তস্নাত ঘটনাস্থল পর্যন্ত যাননি, আসামি শনাক্ত ও গ্রেপ্তারেও কোনো নির্দেশ দেননি। সবকিছু ছিল পরিকল্পিত অবহেলা।

    তাজউদ্দিনকে বাবরের নির্দেশে ‘বাদল’ নামের জাল পাসপোর্ট বানিয়ে ২০০৬ সালের ১০ অক্টোবর পাকিস্তানে পাচার করা হয়। তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও খালেদা জিয়ার ভাইপো সাইফুল ইসলাম ডিউক, তার ভগ্নিপতি ও ডিজিএফআই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দ্দার এবং ডিজিএফআইয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল এটিএম আমিন এই পলায়নে প্রত্যক্ষ ভূমিকা রাখেন। খালেদা জিয়া এ বিষয়ে পুরোপুরি অবহিত ছিলেন।

    উইকিলিকস ফাঁস করা গোপন নথির সুবাদে আঁধারে ঢাকা এই নোংরা সত্যগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে উন্মোচিত হয়েছে। প্রমাণিত হয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলা কোনো বিচ্ছিন্ন জঙ্গি আক্রমণ ছিল না, বরং তা ছিল বিএনপি-জামায়াত জোট সরকারের গভীর অন্ধিসন্ধির ফসল। ভোটের রাজনীতিতে প্রতিপক্ষকে হটাতে তারা রাষ্ট্রের চোখে চোখ রেখে জঙ্গিদের অস্ত্র এনে দিয়েছিল, গুলি চালাতে শিখিয়েছিল আর পালানোর পথ তৈরি করে দিয়েছিল।(আওয়ামীলীগ পেইজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleবাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বিএনপি-জামাত, চলছে দাম বাড়ার মহোৎসব, তদারকি শুধু কাগজে-কলমে, জিম্মি কেবল জনগণ
    Next Article দেশে জঙ্গি ফিরলো আবারও মহাসমারোহে!
    JoyBangla Editor

    Related Posts

    জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ, বিমানের ঢাকাগামী যাত্রীরা আটকা

    October 11, 2026

    সৌদি বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

    October 11, 2026

    শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

    October 9, 2026

    শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.