লন্ডনে,আলতাব আলী পার্কে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে,জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।১৫ আগস্ট এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যসহ শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান। আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির চেতনার উৎস। নানা ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন তাঁরা।
সভায় আব্দুর রহমান বলেন, ‘নেত্রী ডিসেম্বরে ফিরবেন।’ তাঁর এ বক্তব্যের পর উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
