Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মাদি গ্রেপ্তার
    International

    শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মাদি গ্রেপ্তার

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

    গতকাল ১২ই ডিসেম্বর, শুক্রবার একটি আইনজীবীর স্মরণসভায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। স্মরণসভার ওই আইনজীবী চলতি মাসের শুরুতে মৃত্যুবরণ করেছিলেন। নার্গেস মোহাম্মাদিসহ অনুষ্ঠানে উপস্থিত আরও কয়েকজনকে এ সময় গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

    নার্গেস মোহাম্মাদির স্বামী থাগি রহমানি জানান, ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

    নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। সে সময় তিনি কারাগারে বন্দি ছিলেন এবং পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। পরে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি মুক্তি পান। মুক্তির পরও তার ওপর রাষ্ট্রীয় নজরদারি ও বিভিন্ন ধরনের চাপ অব্যাহত ছিল বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করে আসছে।

    মোহাম্মাদি দীর্ঘদিন ধরে ইরানে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। বাধ্যতামূলক হিজাব, নারীদের নাগরিক স্বাধীনতা সীমিতকরণ এবং রাজনৈতিক বন্দিদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে তার অবস্থান তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে। এসব কর্মকাণ্ডের কারণে তাকে একাধিকবার গ্রেপ্তার, কারাদণ্ড ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

    নোবেল কমিটি নার্গেস মোহাম্মাদিকে পুরস্কার প্রদানকালে তার সংগ্রামকে ইরানের জনগণ, বিশেষ করে নারীদের স্বাধীনতা ও মানবাধিকার আন্দোলনের প্রতীক হিসেবে উল্লেখ করে।

    তারা বলেন, নার্গেস মোহাম্মাদির সাহসী কণ্ঠ ইরানে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে।

    তার সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এ গ্রেপ্তার ইরানে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের ওপর আরও কঠোর দমননীতির ইঙ্গিত বহন করছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত
    Next Article ধানমন্ডি বত্রিশে নারীকে প্রহার করা সেই এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.