Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত
    International

    নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি পুনরায় দলীয় প্রধান নির্বাচিত

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 18, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নেপালের কমিউনিস্ট পার্টি (ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী)-এর প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কাঠমান্ডুতে দুই দিনব্যাপী সাধারণ সম্মেলনে দলের সদস্যদের ভোটে অলি ভূমিধস জয়লাভ করেন। এর অর্থ, তিনি আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে দলের নেতৃত্ব দেবেন।

    নেপালে আগামী মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক প্রশাসন দেশ পরিচালনা করছে।

    অলির দলের প্রচার বিভাগের প্রধান রাজেন্দ্র গৌতম এএফপিকে বলেন, অলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলের চেয়ে প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছেন। পোখরেলের ৫৬৪ ভোটের তুলনায় ১৬৬৩ ভোট পেয়েছেন।

    সম্মেলনে অংশ নিতে পশ্চিম নেপালের গন্ডাকি প্রদেশ থেকে আসা ৪৫ বছর বয়সী তারা মায়া থাপা মাগার এএফপিকে বলেন, ‘আমি খুশি যে তিনি জিতেছেন। তিনি জাতির জন্য সময়ের প্রয়োজন।’

    গত সেপ্টেম্বরের বিক্ষোভের সময় বিক্ষুব্ধ জনত অলির বাড়ি এবং সংসদ ও আদালতসহ শত শত অন্যান্য ভবনে আগুন দেওয়ার পরপরই চারবারের এই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। অলি তার পদত্যাগপত্রে লিখেছেন, এই পদত্যাগ ‘একটি রাজনৈতিক সমাধান এবং সমস্যার সমাধানকে’ সাহায্য করবে।

    বছরের পর বছর ধরে অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক দুর্নীতির অভিযোগের পর জনসাধারণের হতাশার ওপর ভিত্তি করে সৃষ্ট ওই অস্থিরতায় কমপক্ষে ৭৭ জন নিহত হন।

    অলির ক্ষমতাচ্যুতির পর ৭৩ বছর বয়সী প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে ৫ মার্চের নির্বাচন পর্যন্ত হিমালয় জাতির নেতৃত্ব দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleমহান বিজয় দিবসে ঢাকা ইউনিভার্সিটি আ্যলামনাই ইন দ্য ইউকের পুষ্পার্ঘ্য অর্পণ
    Next Article শান্তিতে নোবেলজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মাদি গ্রেপ্তার
    JoyBangla Editor

    Related Posts

    বন্যায় এতিম পাঁচ শতাধিক নেপালি শিশু

    September 23, 2026

    ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা

    September 22, 2026

    রাশিয়ায় শুরু পার্লামেন্ট নির্বাচন, যুদ্ধের সমর্থন যাচাই পুতিনের

    September 18, 2026

    যুক্তরাজ্য কি ভেঙে যাবে?

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.