Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন: ‘জঙ্গি গোষ্ঠি’র ভয়ে আতংকিত নগরবাসী, সংসদ ভবনে উন্মত্ত জনতার প্রবেশের চেষ্টা  
    Bangladesh

    ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন: ‘জঙ্গি গোষ্ঠি’র ভয়ে আতংকিত নগরবাসী, সংসদ ভবনে উন্মত্ত জনতার প্রবেশের চেষ্টা  

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 20, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫:  জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা। জানাজা শেষে ঢা্কা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গনে মরদেহ দাফন করা হয়।

    গত ১২ ডিসেম্বর নিজ দলের এক কর্মী ও নির্বাচনী প্রচারণার সঙ্গীর গুলিতে মাথায় আহত হন হাদি। প্রথমে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।

    হাদির মৃত্যুর পর তাঁর অনুসারীরা উন্মত্ত হয়ে ওঠে—প্রথম আলো, দ্য ডেইলি স্টারের অফিসে আগুন, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এছাড়া ছায়ানট ও উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্রেও হামলা চালানো হয়। এসব ঘটনায় সাংবাদিকরা আহত হন, সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা বিবৃতিতে এই সহিংসতাকে “বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর” কাজ বলে চিহ্নিত করে কঠোর নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের বিশৃঙ্খলা গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারবে না।

    তবে সমালোচকরা বলছেন, এই “বিচ্ছিন্ন” চিহ্নিতকরণ দায় এড়ানোর প্রচেষ্টা মাত্র, কারণ সহিংসতাকারীদের অনেকেই হাদির প্রকাশ্য অনুসারী।

    দেশবাসীর একাংশ হাদির মৃত্যুতে শোকাহত হলেও, অধিকাংশই উদ্বিগ্ন এই অরাজকতা, উগ্রতা আর প্রতিহিংসার ভবিষ্যৎ নিয়ে। শোক প্রকাশের নামে ধ্বংসলীলা কতদিন চলবে, আর কত প্রতিষ্ঠান ধ্বংস হবে—এ প্রশ্ন এখন সবার মনে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই অস্থিরতা দেশকে কোন দিকে নিয়ে যাবে, তা নিয়ে শঙ্কা বাড়ছে। জানাজায় উপস্থিত অনেকেই বলেছেন, হাদি চলে গেছেন সবাইকে কাঁদিয়ে, কিন্তু এই কান্না যেন ধ্বংসে পরিণত না হয়।

     এদিকে,  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা নামাজের পর সংসদ ভবনে প্রবেশ চেষ্টা করেছে অতিউৎসাহী বেশকিছু মানুষ। আজ শনিবার (২০ ডিসেম্বরে) বিকেল পৌনে ৩টার দিকে হাদির জানাজার নামাজ শেষ হবার পর দৌঁড়ে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করেন তারা।

    জানাজায় অংশগ্রহণ করতে আসা সংসদ ভবনের পশ্চিম অংশে অবস্থান নেওয়া বেশকয়েকজন শৃঙ্খলা ভেঙে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleউগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে হাদীর জানাজার অনুমতি দেয়নি সিঙ্গাপুর সরকার
    Next Article প্রথম আলো-ডেইলি স্টারে হামলা এবং সাংবাদিক হত্যায় উদ্বিগ্ন ডিইউজে, গ্রেপ্তারের দাবি
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.