Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    September 23, 2026

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » নজরুলের পাশে হাদির সমাধি: কবির পরিবারের তীব্র প্রতিবাদ, ‘এটা কবিকে অসম্মান’
    National

    নজরুলের পাশে হাদির সমাধি: কবির পরিবারের তীব্র প্রতিবাদ, ‘এটা কবিকে অসম্মান’

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ’ঢাকা, ২০ ডিসেম্বর ২০২৫: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরিফ ওসমান হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন কবির পরিবারের সদস্যরা। তারা এতে জাতীয় কবিকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন।

    কবির নাতনি সোনালি কাজী এবং নাতি স্বরূপ কাজী বলেছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণের কেন্দ্রীয় কবরস্থানে নিয়ম অনুসারে বিশেষ কয়েকজন ব্যক্তিকেই সমাধিস্থ করা হয়। দেশে এত জায়গা থাকতে নজরুলের সমাধির ঠিক পাশে হাদিকে সমাধিস্থ করার সিদ্ধান্তের নেপথ্যে স্পষ্ট রাজনীতি রয়েছে বলে তারা মনে করেন।

    সোনালি কাজী বলেন, “আমাদের প্রাণের কবি বাংলাদেশে শেষ জীবন কাটিয়েছেন। এত দিন বাংলাদেশে আমরাও (পরিবারের অন্যেরা) ভালো ছিলাম। কিন্তু এখন যা হচ্ছে…”।

    তিনি আরও বলেন, “ওই কবরস্থানে সকলকে সমাধিস্থ করা হয় না। কিন্তু ছায়ানট ভাংচুর করা, রবীন্দ্রনাথের বই পোড়ানো—এমন উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িতদের প্রিয় নেতা হাদিকে সমাধিস্থ করা হলো কবির সমাধির পাশে! এটা হল কেন? নজরুল যেখানে সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছেন, জাতের নামে বজ্জাতির কথা বলেছেন, তাঁর সমাধির পাশে এমন একজনকে সমাধিস্থ করা হলো সরকারেরই নির্দেশে!”

    কবির পরিবারের আশঙ্কা, আগামী দিনে হয়তো নজরুলের সমাধিও সেখানে নিরাপদ থাকবে না। সোনালি কাজী বলেন, “পৃথিবীতে ভালো মানুষের জায়গা কি হারিয়ে যাচ্ছে? রবীন্দ্রনাথ-নজরুলকে কি পরবর্তী প্রজন্ম অস্বীকার করবে? আমাদের আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না হয়।

    তবে এই সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) দায়বদ্ধতা নেই। আমরা ভীষণ মনোকষ্টে আছি। আমরা মর্মাহত।”

    হাদির জানাজায় হাজারো মানুষের উপস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণের মধ্যেই এই সমাধিস্থলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কবির পরিবারের কাছে অগ্রহণযোগ্য। তারা মনে করছেন, এটি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং কবির উত্তরাধিকার ও সম্প্রীতির বার্তাকে চ্যালেঞ্জ করার প্রয়াস।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleদেশব্যাপী জুলাইযোদ্ধাদের নাশকতা: চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
    Next Article খুলনায় দুটি মোটরসাইকেলে এসে জনসম্মুখে গুলি করে সাংবাদিক হত্যা
    JoyBangla Editor

    Related Posts

    ঢাকা-সুনামগঞ্জের দূরত্ব  কমছে ৬৫ কিলোমিটার!

    September 20, 2026

    মৌলানা আবুল কালাম আজাদ এবং হুসাইন আহমদ মাদানি কেন পাকিস্তান চাননি

    September 17, 2026

    ড. ইউনূস  নিজের ৬৬৬ কোটি টাকা ট্যাক্স মাফ করলো, তবে  ফিরল কেমনে?

    September 12, 2026

    সিলেটী জাতি ও সিলেটী ভাষা নিয়ে তর্ক কুতর্ক

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    ২০ সেপ্টেম্বর যুবলীগের ‘লক ডাউন’ কর্মসূচিকে সফল করতে আওয়ামী লীগের একাত্মতা ঘোষণা

    September 19, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    এইচএসসি-সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

    By JoyBangla EditorSeptember 23, 20260

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশের প্রস্তুতি…

    আজ একটু নিজের কথা বলি… কেবল ধৈর্যশীলরাই পড়বেন..!

    September 23, 2026

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়?

    September 23, 2026

    ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় : হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু

    September 23, 2026

    ২০ সেপ্টম্বর  রোবার ব্রিকলেন কারি ফেস্টিভ্যাল, সপরিবারে যোগ দিন

    September 20, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.