Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আমাদের হত্যার রাজনীতির শেষ কোথায়?
    Politics

    আমাদের হত্যার রাজনীতির শেষ কোথায়?

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 21, 2025No Comments4 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    গণজাগরণ মঞ্চের যে কর্মীটি বাড়ি ফেরার পথে খুন হয়েছিল তাকে নিয়ে আপনি কখনোই জামাত-শিবির, বিএনপি, স্বাধীনতা বিরোধী, ইসলামপন্থী তাদের কোন সমর্থকদের আফসোস করতে দেখেননি। কেউ বলেনি, তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে আমি একমত নই কিন্তু তার যে তেজ, যে তারুণ্য তা দেশের জন্য খুব দরকার ছিল। কেউ বলেনি। কিন্তু ডানপন্থী হাদী, গত দেড়বছরে হাদী, ফুয়াদ, হাসনাত এরা খোদ ঢাকা শহরের ভিন্নমতের মানুষদের স্তব্ধ করে দিয়েছে। খোদ ঢাকাবাসী কোন মেয়ে সন্ধ্যাবেলা তার একা চলাফেরা, তার পোশাক নিয়ে শংকিত হয়ে পড়েছে। কারণ চরম ডানপন্থী শক্তির উত্থান ঘটে গেছে। সেই হাদীর মৃত্যু. যে কোন মৃত্যু, হোক তা শত্রুর- তবু উল্লাস করা বর্বরতা। কিন্তু একটা দেশকে চরমমাত্রায় মব ভায়োলেন্স দিয়ে আক্রান্ত করা কারোর মৃত্যু দেশের জন্য ঠিক কিসের ক্ষতি? যারা মুক্তিযুদ্ধের পক্ষে দাবী করেন, বাংলাদেশকে একটা প্রগতিশীল দেশ দেখার স্বপ্ন তাদের আছে বলে দাবী করেন- তাদের শোকটা কিসের উপর ভিত্তি করে? হাদীর আইডল ছিল কুখ্যাত কাদের মোল্লা। আপনি দেখেছেন, এই ঘরোনার কেউ অভিজিত রায়ের মৃত্যুর পর বলেছে, অভিজিত রায়ের বিশ্বাসের সঙ্গে একমত নই কিন্তু তার মত লেখকের বাংলাদেশে দরকার ছিল, আমরা সবাই অভিজিত, বলতে দেখেছেন? দেখেননি। এখানেই পার্থক্য। এখানেই আমরা অনৈক্য। এখানেই আদর্শের দুর্বলতা।

    ২৪ এর আন্দোলনে বিএনপির কেউ মরেনি। আবু সাঈদ শিবির করত। মুগ্ধ অরাজনৈতিক। হাদী জামাত ক্রিয়েটেড ডানপন্থী রাজনৈতিক কর্মী- তার সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। ফলে ২৪ নিয়ে চিত্কার করে বিএনপির কোন লাভ নেই। দেখুন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ- ফলে আওয়ামী লীগের নাম বাদ দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কথাই শুরু করা যাবে না। এই সীমাবদ্ধতার ক্ষোভ থেকেই বলা হতো, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে। আসলে আপনার পুঁজি থাকলেই তো ব্যবসা করতে পারবেন। ফলে ২৪ নিয়ে বিএনপি ব্যবসা করতে পারবে না। মাহফুজকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ইনুছ সাহেব। বিএনপি সেখানে কেবলই শূন্য হাত। অথচ দেখেন কনক চাঁপা বা আসিফ আকবর- এরা বিএনপি করে ২৪ নিয়ে এদের এখনো যে অবস্থান সেটি তাদের দলের কোন অর্জন নয়। কাজেই ‘বিএনপি করে’ বা ‘বিএনপি সমর্থক’ বলতে কিছু নেই। বিএনপি করে মানে এন্টি-আওয়ামী লীগ, এন্টি-মুক্তিযুদ্ধ শিবির। ধরেন হাদীর বোন যদি এখন ভোটে দাঁড়ায় বিএনপির কিছু ভোট সেখানে গিয়ে পড়বে!

    প্রথম আলো ডেইলি স্টার নাকি বারবার ফোন দিয়েও সরকার থেকে কোন সাহায্য পায়নি। পরদিন এই দুটি পত্রিকার কর্তৃপক্ষ দাবী করেছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল চক্রান্ত করছে! বিএনপির থেকে প্রথম আলো ডেইলি স্টারের অবস্থান পরিস্কার। তারা জুলাইয়ের মিডিয়া পার্টনার। নুরুল কবীর মতিউর রহমান মাহফুজ আনামদের পরিণতি যেটাই হোক এখন তারা পিছে ফিরে তাকাতে পারবে না। জুলাইয়ের অংশিদার তারা। এখন অন্য অংশিদারদের হাতে তাদের অস্তিত্ব বিপন্ন হলে কার নিন্দা করবে? অবস্থানটা পরিস্কার করেছে সরকার। ছায়ানট পোড়ানোর একদিন পর শুক্রবার জুম্মার পর উদিচি পোড়ানো হবে আগাম ঘোষণা থাকার পরও সরকার তার সেনাবাহিনী পুলিশ দিয়ে সেটাকে রক্ষা করেনি। তারপরও কিছু লোক গর্তে মাথা ঢুকিয়ে কারা হামলা করতে পারে সেই গবেষণা শুরু করেছে! প্রথম আলো তো তাদেরই বিজ্ঞাপন উটপাখীর মত মাথা বালুতে ঢুকিয়ে বিশ্লেষণ করছে!  আনিসুল হকের অন্ধকারে একশো বছর উপন্যাস এখন তাকে দেখেই হাসছে!

    গবেষকরা বুঝতে পারছে না কারা এগুলো করতে পারে! শত শত ফুটেজ রয়েছে। রাতজেগে সবাই লাইভ দেখলো দেড়টা বছর জুড়ে সেই মুখগুলো যারা ৩২ নম্বর ভেঙেছে তারাই ছিল এখানে। এখন সেই একই মুখগুলোকে মোদির এজেন্ট বানানোর চেষ্টা হচ্ছে! এটা করতে হলে একদম শুরু থেকে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। বলতে হবে শেখ হাসিনা মোদির সহায়তায় ৩২ নম্বর ভেঙেছিলেন। না হলে ইনকিলাব মঞ্চ যেটার প্রধান ছিল হাদী, সেই মঞ্চের পরিচিত মুখগুলোই ভাঙতে গেছে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদিচি। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির পক্ষে ফল আনতে নাকি মোদি বাংলাদেশে পর পর এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাহলে শত শত এইসব মোদির এজেন্ট তথা ভারতের দালালদের ৪৮ ঘন্টা পরও সরকার একজনকে গ্রেফতার করতে পারলো না কেন? তাহলে খোদ ইনুছ সরকার ভারতের দালাল? দেশে বৈষম্য বিরোধীদের এত পোলাপান, এনসিপির হাসনাত যে হুংকার দিয়েছে, এদেশে এত জামাত শিবির- তাদের মধ্যে মোদির এজেন্টরা বুক ফুলিয়ে এত বড় বড় ঘটনা দুদিন ধরে করে গেলো, ক্যামনে সম্ভব?

    ©সুষুপ্ত পাঠক

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Article‘আব্বু আমাকে নাও, আমাকে নাও’—
    Next Article জামায়াতের শক্তির আধাঁর কোথায় কোথায়?
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    দেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.