Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার
    Politics

    দেশে ফেরার প্রস্তুতি: নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার

    JoyBangla EditorBy JoyBangla EditorNovember 9, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে চিঠি পাঠিয়েছেন আইনজীবীরা

    ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    রয়টার্সের দেখা একটি চিঠি অনুযায়ী, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স (Matrix Chambers) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন জানিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করলেন শেখ হাসিনা।

    চিঠিটি দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে যে তথ্য পাওয়া গেছে, সে প্রেক্ষাপটে তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

    আইনজীবীরা আবেদনটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক দলিল ও চুক্তির অধীনে বাংলাদেশের দায়িত্বের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন।

    রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই আবেদন শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ও বাস্তব পদক্ষেপ। এর আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা জানিয়েছেন, দেশে ফেরার নির্দিষ্ট তারিখ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ঘোষণা করা হবে।

    মৃত্যুদণ্ডের রায় ও দেশে ফেরার আইনি জটিলতা

    শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছে গুরুতর আইনি জটিলতা। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

    তাঁর দল আওয়ামী লীগও বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির বহু নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, অন্য অনেকে ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে বা নির্বাসনে রয়েছেন।

    প্রত্যাবর্তনে রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব

    রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা ও বিভাজন সৃষ্টি করতে পারে। প্রায় ২০ বছর বিভিন্ন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো বাংলাদেশের জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে।

    অন্যদিকে, তাঁর দেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়েনপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে বলে রয়টার্স উল্লেখ করেছে। ২০২৪ সালে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটে।

    উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে হস্তান্তরের মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছিলেন।

    এ অবস্থায় শেখ হাসিনার আইনজীবীদের নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন এবং বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার অবস্থান—দুটি বিষয় তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে নতুন আইনি ও কূটনৈতিক পরিস্থিতি তৈরি করেছে।

    রয়টার্সের মূল এক্সক্লুসিভ প্রতিবেদন

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক
    Next Article শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    ১০ নভেম্বরের ধর্মঘটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সমর্থন, উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

    November 9, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Uncategorized

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    By JoyBangla EditorNovember 9, 20260

    নড়াইল সদর উপজেলায় নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (৭ নভেম্বর) বিকালে…

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    হোম অফিসের ভুলে ব্রিটেনছাড়া হচ্ছেন শত শত ব্যবসায়ী,হোম অফিসের কাণ্ড…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.