Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » দেশব্যাপী জুলাইযোদ্ধাদের নাশকতা: চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
    Bangladesh

    দেশব্যাপী জুলাইযোদ্ধাদের নাশকতা: চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 21, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ওসমান হাদীর মৃত্যুর পর সারাদেশে জুলাইযোদ্ধাদের নাশতকতার ঘটনা ও বিভিন্ন স্থানে ভারতীয় হাইকমিশনে হামলা, ভাঙচুরের কারণে চট্টগ্রামের অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে।

    আজ ২১শে ডিসেম্বর, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

    রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    এতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিবৃতিতে আরও জানানো হয়, যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

    রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গি জুলাইযোদ্ধারা ভারতীয় হাই কমিশনারের বাসভবনে হামলাসহ বিভিন্ন স্থানে ভারতীয় স্থাপনাকে আক্রান্তের লক্ষ্যবস্তু করায় উত্তেজনা চলছে।

    এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাইযোদ্ধা উগ্রবাদী-জঙ্গিরা সহ. হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে, ভাঙচুর করছে। ঘটনার জেরে পুলিশ উগ্রবাদী-জঙ্গিদের বাধা দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অন্তত ১২ জুলাইযোদ্ধাকে আটক করে পুলিশ।

    জানা যায়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিন-চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় একজন পুলিশ সদস্য ও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার সেসময় বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১২ জন আটক হয়েছেন।

    জুলাইযোদ্ধারা ভারতীয় আধিপাত্যবাদের ধুয়া তুলে দেশে সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ ছড়িয়ে যাচ্ছে, দেশকে পাকিস্তানি উগ্রবাদী মতাদর্শের দিকে নিয়ে যাচ্ছে ক্রমাগত উস্কানির মাধ্যমে, মনে করেন দেশপ্রেমিক জনতা। এতে প্রতিবেশী দেশের সাথে কূটনৈতিক সুসম্পর্কের অবনতি ঘটছে। অথচ এই অবস্থা থেকে দেশকে টেনে তোলার কোনও উদ্যোগ নিচ্ছে না ইউনূস সরকার, এমনটাই মনে করেন সচেতন মহল।

    উল্লেখ্য, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের আওতাধীন এই ভিসা সেন্টারে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেবা নিতে আসতেন। হঠাৎ কেন্দ্রটি বন্ধ ঘোষণায় বিশেষ করে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারত গমনেচ্ছু ভিসা প্রত্যাশীদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleনেতাকর্মীদের বাসভবনে হামলা এবং জাতীয় কবির পাশে হাদীর দাফন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আওয়ামী লীগের
    Next Article নজরুলের পাশে হাদির সমাধি: কবির পরিবারের তীব্র প্রতিবাদ, ‘এটা কবিকে অসম্মান’
    JoyBangla Editor

    Related Posts

    শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা?

    November 7, 2026

    অক্টোবর মাসে হামলা-হয়রানির শিকার ২৮ সাংবাদিক, নিহত একজন

    November 6, 2026

    বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান চালাতে মার্কিন কোম্পানিকে আমন্ত্রণ সরকারের

    November 6, 2026

    পোশাক শ্রমিক নির্যাতন, রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    By JoyBangla EditorNovember 8, 20260

    গত দুই সপ্তাহে রিজার্ভ থেকে বেরিয়ে গেছে ২২ কোটি ২০ লাখ ডলার। উদ্দেশ্য নাকি বাজারে…

     ‘ডোন্ট সে হার নেইম’ নাটকে মুগ্ধ দর্শক

    November 8, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 8, 2026

    ৭ নভেম্বর নিয়ে বিএনপির বর্বরতা ও অপরাজনীতি

    November 8, 2026

    দেড় হাজার শ্রমিক “সন্ত্রাস বিরোধী আইনে” আসামি, ট্যাগ লাগালেই কি ন্যায্য মজুরির দাবি অপরাধ হয়ে যাবে?

    November 8, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.