Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home »  ‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী
    Bangladesh

     ‘মৌলবাদীরা ভারত-বিদ্বেষ উসকে দেওয়ার চেষ্টা করছে’: টাইমস অফ ইন্ডিয়াকে রোকেয়া প্রাচী

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 27, 2025No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র কাছে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া প্রাচী। আত্মগোপনে থাকা এই অভিনেত্রী দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা এবং ভারত-বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়া মূলত অন্তর্বর্তী সরকারের একটি ‘কৌশলগত পরিকল্পনা’।

    ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, গত ১৪ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন রোকেয়া প্রাচী। অজ্ঞাত স্থান থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে এবং পাকিস্তান, তুরস্ক ও ‘ডিপ স্টেটে’র এজেন্ডা বাস্তবায়ন করতে পরিকল্পিতভাবে এই ভারত-বিদ্বেষ উসকে দেওয়া হচ্ছে।

    রোকেয়া প্রাচী ড. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বলেন, “ড. ইউনূস পাকিস্তান, তুরস্ক এবং ডিপ স্টেটের প্রেসক্রিপশন বাস্তবায়নের পুতুল মাত্র। তিনি বাংলাদেশে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে চান। তিনি বর্তমানে মৌলবাদের দ্বাররক্ষক (Gatekeeper) হিসেবে কাজ করছেন।”

    সাক্ষাৎকারে অভিনেত্রী আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে দেশে যে সহিংসতা চলছে, তা ভিন্নমত দমনের কৌশল। তিনি বলেন, “ড. ইউনূস ক্ষমতায় আসার পর পুলিশ স্টেশন ও সাধারণ মানুষের ওপর হামলাকারী অপরাধীদের দায়মুক্তি (Indemnity) দেওয়া হয়েছে। গত ১৬ মাসে দেশে প্রচুর গোলাবারুদ প্রবেশ করেছে।”

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যার কথা শুনছি। আমাদের দেশ আক্রান্ত। যারা এই সরকারের সঙ্গে একমত নন, তাদের কণ্ঠরোধ করতেই এই সহিংস পরিবেশ তৈরি করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানটের অফিসে অগ্নিসংযোগের ঘটনাগুলো এরই প্রমাণ।”

    ভারতের প্রতি বার্তা দিয়ে রোকেয়া প্রাচী বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষ ভারত-বিরোধী নয়। মৌলবাদীরা এই কৌশল ব্যবহার করে ভারতকে উত্তেজিত করতে চাইছে, যাতে ভারত কোনো ভুল পদক্ষেপ নেয় এবং তারা বাংলাদেশকে আঘাত করে। এটি ড. ইউনূসের জন্য একটি ‘উইন-উইন’ পরিস্থিতি। নির্বাচন হলে তিনি জামায়াতকে সামনে রেখে ক্ষমতায় থাকবেন, আর না হলে তার মেয়াদ দীর্ঘায়িত হবে।”

    তবে নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে তিনি বলেন, “সরকার আসবে এবং যাবে, কিন্তু আমি বাংলাদেশকে একটি দুর্বৃত্ত রাষ্ট্রে (Rogue Nation) পরিণত হতে দেব না। একাত্তরের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।”

    উল্লেখ্য, রোকেয়া প্রাচী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। সাক্ষাৎকারে তিনি বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় ওসমান হাদী হত্যাকাণ্ড এবং জামায়াতের প্রভাব বিস্তার নিয়েও কথা বলেন।

    সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঅবৈধ জামাতি ইউনুস সরকারের নীরব পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন ও ইভটিজিং প্রকাশ্য সন্ত্রাসে রূপ নিয়েছে
    Next Article বৈঠকের আগে ইউক্রেন ও রাশিয়ার তীব্র হামলা-পাল্টা হামলা
    JoyBangla Editor

    Related Posts

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    মুক্তিযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক আরতি ধর

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.