Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » এনসিপিতে বিদ্রোহ: জোটগত অসন্তোষে পাঁচ নেতার পদত্যাগ, দলের সমালোচনায় সামান্তা শারমিন
    Politics

    এনসিপিতে বিদ্রোহ: জোটগত অসন্তোষে পাঁচ নেতার পদত্যাগ, দলের সমালোচনায় সামান্তা শারমিন

    JoyBangla EditorBy JoyBangla EditorDecember 29, 2025No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্তঃকোন্দল এখন প্রকাশ্যে। গতকাল পর্যন্ত দলটির অন্তত পাঁচজন নেতা পদত্যাগ করেছেন। এ ছাড়া জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি জানিয়ে ৩০ নেতা চিঠি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। গতকাল রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জোটকে সমর্থন জানিয়েছেন এনসিপির ১১৪ জন কেন্দ্রীয় নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় নেতাদের পাল্টাপাল্টি অভিযোগে আর পদত্যাগের জোয়ারে শুরুতেই হোঁচট খায় তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি। তবে একের পর এক পদত্যাগের ঘটনায় দলে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন এনসিপির শীর্ষ নেতারা। এদিন দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের       আহ্বায়ক নাহিদ ইসলাম জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে ঘোষণা দিয়ে একথা বলেন।

    জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে গতকাল পর্যন্ত এনসিপির পাঁচ নেতা পদ ছাড়লেও তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন। পদত্যাগ করা নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা আপমর দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তারা। এর মধ্যে সবার আগে পদত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। এরপর ঢাকা-৯ আসনের প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও দলটির নেতা এবং ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগের বিষয়ে নিজের ফেসবুক পোস্টে লেখেন, এনসিপি-জামায়াত জোটের প্রক্রিয়া রাজনৈতিক কৌশল হলেও বাস্তবে এটি ধাপে ধাপে সাজানো একটি পরিকল্পনা। তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং সব সমর্থকদের পাঠানো ডোনেশন ধীরে ধীরে ফেরত দেবেন। দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। দলের নেতাদের একের পর এক পদত্যাগের বিষয়ে দলীয় সদস্য সচিব আখতার হোসেন বলেন, কয়েকজনের পদত্যাগে দলের সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে না। এনসিপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। এখানে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। ঐকমত্য কমিশনের মাধ্যমে জামায়াতের সঙ্গে বহু বিষয়ে সমঝোতা হয়েছে, তবে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

    নতুন দল গড়ার ইঙ্গিত দিলেন মাহফুজ আলম : জামায়াত ও সমমনা আট দলের সঙ্গে নির্বাচনি জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল সমমনা আট দল ও এনসিপি উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে। এনসিপির সংবাদ সম্মেলন চলাকালে এ জোট নিয়ে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মাহফুজ আলম। ওই পোস্টে এনসিপি-জামায়াত জোটে যুক্ত না হওয়ার কথা জানিয়েছেন সাবেক এ তথ্য উপদেষ্টা। একই সঙ্গে নিজেই বিকল্প দল গড়ার ইঙ্গিত দিয়ে সমর্থকদের যোগদানের আহ্বানও জানিয়েছেন তিনি। মাহফুজ তার পোস্টে বলেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদের পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleঠাকুরগাঁওয়ে চার মাজারে উগ্র তৌহিদী জনতার হামলা
    Next Article ফেসবুক পোস্টে তাজনূভা: ‘এই জিনিস হজম করে মরতেও পারব না আমি’
    JoyBangla Editor

    Related Posts

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

     ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.