Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    October 12, 2026

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্র কংগ্রেসের
    Uncategorized

    রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্র কংগ্রেসের

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 1, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পাঁচ প্রভাবশালী আইনপ্রণেতা। স্থানীয় সময় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া এক চিঠিতে তারা এই আহ্বান জানান।

    হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিকস, বিল হুইজেঙ্গা, সিডনি কামলাগার-ডোভ, জুলি জনসন এবং টম আর সুওজি। চিঠিতে তারা বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    চিঠিতে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না করা হলেও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। আইনপ্রণেতারা বলেন, একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ‘ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা’—এই নীতির পরিপন্থী। তারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ভোটারদের একটি বিশাল অংশ ভোটাধিকার বঞ্চিত হতে পারে।

    চিঠিতে উল্লেখ করা হয়, “আমরা আশা করি, আপনার সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”

    ২৪-এর গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর হাতে ১,৪০০ মানুষের প্রাণহানির তথ্য সংবলিত জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে কংগ্রেসম্যানরা বলেন, এসব অপরাধের প্রকৃত জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে সেই বিচার প্রক্রিয়া যেন প্রতিশোধের ধারাবাহিকতা না হয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন হয়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তারা।

    তারা আরও বলেন, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় সেগুলো অবাধ ও সুষ্ঠু ছিল না। সেই অভিজ্ঞতার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক করার ওপর জোর দেওয়া হয়েছে।

    মার্কিন আইনপ্রণেতারা মনে করেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা ফেরাতে সংস্কার জরুরি। তবে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা বা ‘ত্রুটিপূর্ণ’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা এসব লক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে তারা সতর্ক করেছেন।

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নিবন্ধন স্থগিত করায় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ বর্তমানে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতেই মার্কিন আইনপ্রণেতারা নির্বাচনের সব পক্ষকে অন্তর্ভুক্ত করার এই কূটনৈতিক আহ্বান জানালেন।

    picks
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleড. ইউনূসের শাসনে বন্দী গণমাধ্যম ও জাতির বিবেক
    Next Article জননেত্রী শেখ হাসিনার দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
    JoyBangla Editor

    Related Posts

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    নভেম্বরে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

    October 11, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলের টাকা কোথায় খরচ হয়েছিল

    By JoyBangla EditorOctober 12, 20260

    রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরুষ্কার পাওয়ায় নোবেল পদকের সাথে সাথে ৮০০০ পাউন্ড যার বর্তমান বাজার মূল্য…

    যুক্তরাজ্য পুনরায় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ফিরে আসার পথ

    October 12, 2026

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

    October 12, 2026

    বিএনপি ক্ষমতায় এলেই দেশ থেকে বিদ্যুৎ হাওয়া হয়ে যায় কেনো?

    October 12, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026

    এআইয়ের যুগে টিকে থাকবে মানুষের ৩ ধরনের কাজ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.