Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    August 10, 2026

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » জামায়াতের সঙ্গে জোট: সাতদিনে দল ছাড়লেন শীর্ষ ১৪ নেতা, আরও বড় হচ্ছে পদত্যাগের মিছিল
    Politics

    জামায়াতের সঙ্গে জোট: সাতদিনে দল ছাড়লেন শীর্ষ ১৪ নেতা, আরও বড় হচ্ছে পদত্যাগের মিছিল

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 2, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট গঠনের আলোচনা সামনে আসার পর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙনের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত এক সপ্তাহে দলটির শীর্ষ পর্যায়ের অন্তত ১৪ জন নেতা পদত্যাগ করেছেন।

    শুক্রবার এনসিপি’র একটি সূত্র বিডি ডাইজেস্ট জানিয়েছে, এই পদত্যাগের ধারা এখনও থামেনি; বরং আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

    এনসিপি’তে থাকা সাবেক শিবির ও ইসলামপন্থী ছাড়া অন্য গ্রুপগুলোর জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সুত্রটি।

    সর্বশেষ গতকাল বৃহস্পতিবার একদিনেই এনসিপির চারজন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন।

    তারা হলেন—যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, সংগঠক ওয়াহিদুজ্জামান এবং সদস্য আল আমিন আহমেদ টুটুল।

    পদত্যাগের ঘোষণা দিয়ে খান মুহাম্মদ মুরসালীন অভিযোগ করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও এনসিপি বাস্তবে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার অংশীজনদের সঙ্গে আপস করেছে।

    গতকাল বিকেল পৌনে ৩টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দল ছাড়ার কথা জানান।

    অন্যদিকে বিকেল ৫টার দিকে এনসিপির আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠান মুশফিক উস সালেহীন। পরে ওয়াহিদুজ্জামান ও আল আমিন আহমেদ টুটুলও অনলাইনে পদত্যাগপত্র জমা দেন।

    দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা ও রাজনৈতিক জোটের আলোচনা প্রকাশ্যে আসার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হয়।

    এই জোটের বিরোধিতা করে দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা এর আগে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি দেন। ওই স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন মুশফিক উস সালেহীন ও খান মুহাম্মদ মুরসালীন।

    ২৫ ডিসেম্বর নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকেও দলের ছয়জন নারী নেতা জামায়াত-এনসিপির প্রায় চূড়ান্ত হওয়া আসন সমঝোতা নিয়ে আপত্তি জানান।

    বৈঠকে উপস্থিত ছিলেন—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসুম, তাজনূভা জাবীন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার নিভা।

    এনসিপিতে পদত্যাগের ধারাটি শুরু হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন। সেদিন তাকে সমর্থন জানিয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।

    এর দুই দিন পর পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। পরদিন পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন, যিনি নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানান।

    এরপর ৩০ ডিসেম্বর আরও তিন নেতা দল ছাড়েন। তারা হলেন—যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য আসিফ মোস্তফা জামাল (নেহাল) এবং কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী।

    ৩১ ডিসেম্বর রাতে এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের ঘোষণা দেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। একই সময়ে পদত্যাগ করেন যুগ্ম সদস্য সচিব ফারহাদ আল ভূঁইয়া, সদস্য মারজুক আহমেদ এবং মীর হাবীব আল মানজুর।

    রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামায়াতের সঙ্গে জোট প্রশ্নে ঐকমত্যে পৌঁছাতে না পারায় এনসিপির ভেতরে নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোতে গভীর সংকট তৈরি হয়েছে।

    আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই ভাঙন দলটির রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন তারা।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleএকুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
    Next Article ‘অন্ধকার থেকে দেশকে বাঁচান’: নতুন বছরের বার্তায় দেশ রক্ষায় ঐক্যের আহ্বান শেখ হাসিনার
    JoyBangla Editor

    Related Posts

     “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি

    August 8, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঞ্চল্য সৃষ্টি করল শেখ হাসিনার নয়াদিল্লির সংবাদ সম্মেলন: বিশ্বব্যাপী বিপুল কভারেজ

    August 7, 2026

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

    August 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Economics

    কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি

    By JoyBangla EditorAugust 10, 20260

    ব্যাংক খাতে ঋণের ওপর সুদ যুক্ত হওয়ায় ঋণস্থিতি সাধারণত ধারাবাহিকভাবে বাড়তে দেখা যায়। তবে চলতি…

    আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

    August 10, 2026

    পদ্মা রেলসেতু: কোটি কোটি টাকার সিগন্যাল সরঞ্জাম চুরি, অত্যাধুনিক প্রযুক্তির ৭০% অচল

    August 10, 2026

    মাতারবাড়ীতে শেখ হাসিনা সরকারের উন্নয়নযজ্ঞ দেখে বিস্মিত তারেক রহমান

    August 10, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন

    August 8, 2026

    আমীর মোহাম্মদের বাউল গানের আসরে বিপুল শ্রোতা, লন্ডনে বিরল উপস্থাপনা

    August 7, 2026

    দিল্লির সংবাদ সম্মেলনে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্যের  সারসংক্ষেপ

    August 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.