Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
    Bangladesh

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 10, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারাগারে প্রায় ২৯০ দিন বন্দিদশা শেষে তিনি স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। বঙ্গবন্ধুর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করে।

    ১৯৭১ সালের ২৫ মার্চ রাতেপাকিস্তানি হানাদার বাহিনী ঢাকায় বাঙালীদের উপরে গণহত্যা চালানো শুরু করলে সেদিন মধ্য রাত অর্থাৎ ২৬ মার্চ বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ইপিআরের ওয়্যারলেসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।

    বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে ‘বিচ্ছিনতাবাদ’ অ্যাখ্যা দিয়ে তাকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায় পাকিস্তানি বাহিনী।

    মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন এবং প্রহসনের বিচারে মৃত্যুদণ্ডের আশঙ্কার মধ্য দিয়ে প্রতিটি মুহূর্ত কাটান। এ সময় তাঁর নেতৃত্বেই পরিচালিত হয় বাঙালির মুক্তিযুদ্ধ, আর তিনি নিজে বন্দি অবস্থায় মৃত্যুর প্রহর গুনছিলেন।

    ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলেও বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। বিজয়ের পর বিশ্বনেতারা তাঁর মুক্তির দাবিতে সোচ্চার হন। আন্তর্জাতিক চাপের মুখে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তির পর লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান।

    সেই ঐতিহাসিক দিনের স্মরণে প্রতিবছর ১০ জানুয়ারি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়ে আসছে।

    ১৯৭২ সালের সেদিন বঙ্গবন্ধুর আগমন ঘিরে পুরো দেশজুড়ে ছিল উৎসবের আমেজ। লাখ লাখ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে শুরু করে ঐতিহাসিক রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত রাস্তায় জড়ো হয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকার আকাশ-বাতাস।

    স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু। দীর্ঘ নয় মাসে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের চালানো গণহত্যা ও ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করে তিনি কান্নায় ভেঙে পড়েন।

    সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বলেন, “যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি—আমি জানতাম না, সে বাংলায় আমি আসতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।”

    ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য মাইলফলক। ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে পূর্ব বাংলার মানুষ নতুন করে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়।

    সেই শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার পথে এগিয়ে যায়। তাঁর নেতৃত্বেই সংগঠিত হয় স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ।

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যুদ্ধবিধ্বস্ত ও সদ্য স্বাধীন জাতির হৃদয়ে নতুন অনুপ্রেরণা জাগিয়েছিল। তিনি নিজেই এই প্রত্যাবর্তনকে আখ্যায়িত করেছিলেন ‘অন্ধকার থেকে আলোর পথে যাত্রা’ হিসেবে।

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার
    Next Article মিয়ানওয়ালি কারাপ্রধানের স্মৃতিচারণ: অনমনীয় বঙ্গবন্ধুর সামনে প্রেসিডেন্ট ভুট্টোর অসহায়ত্বের প্রকাশ
    JoyBangla Editor

    Related Posts

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    আতঙ্কে বান্দরবানের রাবার চাষিরা: ২৪ ঘণ্টায় ৯ শ্রমিক অপহরণ ও মুক্তিপণ দাবি

    April 23, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    আনন্দ  বাঁধ ভেঙ্গেছিল তুমুল উচ্ছ্বাসে, লণ্ডনে গণমাধ‍্যমকর্মীদের বৈশাখী আড্ডা

    April 17, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    ১০ বছর পর তনু হত্যার এক আসামি গ্রেপ্তার, এখনও সন্তুষ্ট নন বাবা

    By JoyBangla EditorApril 23, 20260

    রোকেয়া কালেকটিভ প্রতিবেদক হত্যাকাণ্ডের দশবছর পর পুলিশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের…

    শ্বশুরবাড়িতে আশ্রয় মেলেনি, সন্তানদের নিয়ে স্বামীর কবরের পাশে ঠাঁই সোনিয়ার

    April 23, 2026

    ২০ মাসে বদলেছে কেবল মুখ, বদলায়নি তরিকুলদের কপাল

    April 23, 2026

    লাশের মিছিলে রক্তাক্ত জনপদ—এটাই কি তবে বিএনপি’র’সুশাসন’?

    April 23, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মুজিবনগরে সরকার গঠন: কৌশল, বাস্তবতা ও ইতিহাসের অনিবার্যতা

    April 20, 2026

    মার্কিন কূটনীতিকের ঢাকার বাসভবনে রেজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়েছিল

    April 19, 2026

    মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থাপক, সেই তৌফিক ই ইলাহী চৌধুরী আজ কারাগারে  

    April 18, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.