Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে ৭৫ দেশ
    International

    যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের তালিকায় বাংলাদেশসহ রয়েছে ৭৫ দেশ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 15, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন অভিবাসন ভিসা প্রদান পুরোপুরি স্থগিত করার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।  বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    মূলত যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা বা সামাজিক সুরক্ষা প্রকল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন, তাঁদের প্রবেশ ঠেকাতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বিশ্বের ৭৫টি দেশের কনস্যুলার অফিসে এই সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠিয়ে ভিসা আবেদন প্রত্যাখ্যান করার আদেশ দিয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানিয়েছেন যে, বর্তমানে ভিসা প্রদান ও যাচাই-বাছাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলাকালীন নির্দিষ্ট ওই ৭৫টি দেশের নাগরিকদের কোনো আবেদন গ্রহণ করা হবে না।

    বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্রবিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র

    তিনি স্পষ্ট করে বলেন, যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভর করতে পারেন, তাঁদের প্রবেশ বন্ধ রাখা রাষ্ট্রের বর্তমান অগ্রাধিকার। অভিবাসন প্রক্রিয়া পুনরায় মূল্যায়ন করে কল্যাণ ভাতা গ্রহণের প্রবণতা কমানোর আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। তবে কত দিন পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ থাকবে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

    এই পদক্ষেপের নেপথ্যে গত ৪ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে ১২০টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে বেশি সরকারি সহায়তা (ওয়েলফেয়ার) নিচ্ছেন। ওই তালিকায় ১৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।

    তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর ৫৪.৮ শতাংশই কোনো না কোনোভাবে সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও ভুটানের নাম থাকলেও ভারত ও শ্রীলঙ্কাকে এই তালিকায় রাখা হয়নি।

    এক লাখের বেশি ভিসা বাতিল করে রেকর্ড যুক্তরাষ্ট্রেরএক লাখের বেশি ভিসা বাতিল করে রেকর্ড যুক্তরাষ্ট্রের

    ফক্স নিউজের প্রতিবেদনে প্রকাশিত ৭৫টি দেশের পূর্ণাঙ্গ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, মিশর এবং রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর নাম রয়েছে। এছাড়া তালিকায় রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, ব্রাজিল, কিউবা, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেনের মতো দেশগুলো।

    নির্দেশনায় বলা হয়েছে যে, বিদ্যমান আইনের আওতায় কনস্যুলার কর্মকর্তারা এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকদের ভিসা দিতে পারবেন না। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে হাজার হাজার ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, পর্যটক ও অভিবাসন প্রত্যাশীরা অনিশ্চয়তার মুখে পড়েছেন, যা বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। সূত্র: ফক্স নিউজ

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসাবিনার জোড়া গোলে ভারতকে উড়িয়ে দিলো বাংলাদেশ
    Next Article ২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ
    JoyBangla Editor

    Related Posts

    ৩ বছরে ১১ লাখের বেশি বিদেশিকে স্থায়ী বসবাসের সুযোগ দেবে কানাডা, পাবেন যারা

    November 9, 2026

    হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

    November 8, 2026

    বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’

    November 7, 2026

    ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজপথে লাখো মানুষ

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে ১০ নভেম্বর ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট এর ডাক

    November 9, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    By JoyBangla EditorNovember 9, 20260

    লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের…

    নড়াইলে জমজমাট নারীদের নৌকাবাইচ

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    যেকোনো মুহূর্তে বড় বিপদ, ব্রিটিশদের ঘরে খাবার ও টাকা রাখার আহ্বান প্রতিরক্ষামন্ত্রীর…

    November 9, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    ‘ওল্ড গেইট’ নাটক -দর্শক নন্দিত মঞ্চায়ন

    November 9, 2026

    রিজার্ভ বেঁচে চলছে দেশ, দেউলিয়ার ঘোষণা আসতে যাচ্ছে যেকোনো সময়ে!

    November 9, 2026

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে বুড়িগঙ্গায় ব্যানার টাঙিয়ে ছাত্রলীগের ‘নৌকা মিছিল’

    November 9, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.