Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    May 7, 2026

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ– সজীব ওয়াজেদ জয়
    Politics

    ভোট নয়, এটা ফাঁদ – বাংলাদেশকে রক্ষা করতে এই পাতানো নির্বাচনে অংশ নেবেনা বাংলাদেশ– সজীব ওয়াজেদ জয়

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 19, 2026No Comments3 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। আরেকটি নাটকের মাধ্যমে পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। ঠিক যেমনভাবে জুলাই-আগস্টে সাধারণ শিক্ষার্থীদের সামনে রেখে উগ্র মৌলবাদী শক্তি ক্ষমতা দখল করেছিল, আজও একই কৌশল প্রয়োগ করা হচ্ছে।

    এই সরকার নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বানাতে চায় না। তারা নির্বাচনকে ব্যবহার করতে চায় মৌলবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে। ভোটের বাক্স নয়, পরিকল্পিত স্ক্রিপ্টই এখানে মূল বিষয়। জনগণের মতামত নয়, ইউনুসের সেট করা প্ল্যানই এখানে শেষ কথা।

    আজ বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কঠিন কিন্তু স্পষ্ট একটি সিদ্ধান্ত। তারা কি এই সাজানো নির্বাচনে অংশ নিয়ে মৌলবাদকে বৈধতা দেবে, নাকি এই প্রহসন থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ রক্ষা করবে? এই প্রশ্নের উত্তর শুধু ভোটকেন্দ্রে নয়, বিবেকের ভেতরেই রয়েছে।

    যে নির্বাচনে স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়, সেই নির্বাচন কখনো জনগণের হতে পারে না। সেটি হয় শুধু ক্ষমতা দখলের কৌশল, রাষ্ট্র দখলের ষড়যন্ত্র। অবৈধ জামাতি ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই একটি গুছানো দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনীতি, নিরাপত্তা, সামাজিক সহাবস্থান সবকিছু আজ হুমকির মুখে। মৌলবাদ ও জঙ্গিবাদের জন্য জায়গা তৈরি করাই এখন তাদের মূল লক্ষ্য।

    এই দেশের প্রতিটি বাবা-মায়ের দায়িত্ব তাদের সন্তানের জন্য একটি নিরাপদ, উন্নয়নশীল বাংলাদেশ নিশ্চিত করা। সেই দায়িত্ব পালন করতে হলে মৌলবাদকে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে, আর এই পাতানো নির্বাচনকেও না বলতে হবে।

    এটি ভোট বর্জনের ডাক নয়, এটি রাষ্ট্র বাঁচানোর ঘোষণা।

    এটি কোনো দলের স্বার্থ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ।

    সুতরাং এই অবৈধ, পাতানো নির্বাচন বর্জন করুন।

    NO BOAT, NO VOTE

    —

    This is not a vote, it’s a trap – to save Bangladesh, Bangladesh will not take part in this rigged election- Sajeeb Wazed

    The upcoming election in Bangladesh is not a transparent democratic process. It is a staged drama orchestrated by the illegal Jamaat-backed Yunus government. Another performance is underway to legitimize a rigged election. Just as extremist fundamentalist forces seized power in July–August by using ordinary students as a front, the same strategy is being applied again.

    This government does not want to turn the election into a celebration of democracy. It wants to use the election as a tool to establish fundamentalism. Here, it is not the ballot box but a prewritten script that matters. Not the people’s opinion, but Yunus’s predetermined plan is the final word.

    Today, the people of Bangladesh face a difficult but clear choice. Will they participate in this staged election and legitimize fundamentalism, or will they stay away from this farce and protect their future? The answer to this question lies not only at the polling station, but within one’s conscience.

    An election from which the Bangladesh Awami League – the party that led the struggle for independence is deliberately excluded can never belong to the people. It is merely a tactic to seize power, a conspiracy to capture the state. Since coming to power, the illegal Jamaat-backed Yunus has pushed a once-organized country toward destruction. The economy, security, and social harmony are all under threat. Creating space for fundamentalism and militancy has become their core objective.

    It is the responsibility of every parent in this country to ensure a safe and progressive Bangladesh for their children. To fulfill that responsibility, one must say no to fundamentalism, no to militancy, and no to this rigged election.

    This is not a call for a vote boycott; it is a call to save the state.

    This is not about the interest of any party; it is about the future of Bangladesh.

    Boycott this illegal, rigged election.

    NO BOAT, NO VOTE

    featured
    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleগাজীপুরে হিন্দু ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা: ইউনূস আমলে সাম্প্রদায়িক সহিংসতা ভাঙলো অতীতের সব রেকর্ড
    Next Article বিদেশের   বিশ্ববিদ্যালয়গুলোতে  লেখাপড়া
    JoyBangla Editor

    Related Posts

    গণমাধ্যমের কবর খুঁড়ছে বিএনপির “নতুন বাংলাদেশ”!

    May 7, 2026

    অনিরাপদ বাংলাদেশের নতুন চেহারা : বিএনপি সরকার

    May 7, 2026

    ঢাবিতে ড. ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ

    May 7, 2026

    কৃষি সংকট মোকাবেলায় নেতাকর্মীদের কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

    May 6, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাবির ১১ হলে কমিটি, ছাত্রলীগ বলছে — ‘আমরা সংগঠিত’

    May 6, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Art & Culture

    রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম

    By JoyBangla EditorMay 7, 20260

    রবীন্দ্র পুরস্কার ২০২৬ পাচ্ছেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ এবং শিল্পী বুলবুল ইসলাম। রবীন্দ্রসাহিত্যের গবেষণার জন্য এই…

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে অব্যাহতি, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

    May 7, 2026

    পশ্চিমবঙ্গের সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে এই অগ্নিমিত্রা পল

    May 7, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন: কুঠিবাড়িতে চলছে নানান আয়োজন

    May 7, 2026

    পদত্যাগে নারাজ মমতা, বাংলায় কি এবার ৩৫৬ ধারা?

    May 7, 2026

    মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    May 7, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.