Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ: ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ
    International

    হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ: ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 21, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ইউরোপ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না—এমন কড়া বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি।

    মঙ্গলবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মঞ্চ থেকে এসব কথা বলেন মাক্রোঁ।

    মাক্রোঁ বলেন, “আমরা জবরদস্তিকারীদের চেয়ে সম্মানকে এবং পাশবিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি প্রাধান্য দিই।” তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ ‘শক্তিশালী পক্ষের আইন’ নিষ্ক্রিয়ভাবে মেনে নেবে না। তা করলে ইউরোপকে কার্যত পরাধীন বা ‘ভ্যাসাল’ রাষ্ট্রে পরিণত হতে হবে।

    ইউরোপ যখন একটি নিয়মবিহীন বৈশ্বিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, তখনও আঞ্চলিক সার্বভৌমত্ব ও আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে জানান তিনি।

    মাক্রোঁ ইঙ্গিত দেন, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তিনি ইইউর তথাকথিত ‘অ্যান্টি-কোয়ার্সন ইনস্ট্রুমেন্ট’ ব্যবহারের কথাও উল্লেখ করেন, যা অনানুষ্ঠানিকভাবে ‘ট্রেড বাজুকা’ নামে পরিচিত।

    এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সরকারি টেন্ডারে প্রবেশাধিকার সীমিত করা বা প্রযুক্তি প্ল্যাটফর্মসহ পরিষেবা খাতে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

    মাক্রোঁ বলেন, “ওয়াশিংটনের নতুন নতুন শুল্ক আরোপের এই অন্তহীন প্রবণতা মৌলিকভাবে অগ্রহণযোগ্য—বিশেষ করে যখন এগুলো আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।”

    গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফ্রান্সসহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের ওপর ক্রমবর্ধমান হারে শুল্ক আরোপ করা হবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি।

    ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশগুলো এ পদক্ষেপকে ‘ব্ল্যাকমেইল’ বা অনৈতিক চাপ হিসেবে নিন্দা জানিয়েছে। এ ইস্যুতে জরুরি আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ শীর্ষ সম্মেলনে বসবেন।

    ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগমাধ্যমে মাক্রোঁর পাঠানো ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন, যা কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন ফরাসি কর্মকর্তারা। ওই বার্তায় মাক্রোঁ ট্রাম্পকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির কথা জানান এবং একটি জি-৭ সম্মেলনের প্রস্তাব দেন বলে জানা গেছে।

    মাক্রোঁ নিশ্চিত করেছেন, ট্রাম্প দাভোসে উপস্থিত থাকলেও তার সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, “আমাকে আমার সময়সূচি পরিবর্তন করতে হবে না। এই সফরসূচি অনেক আগেই নির্ধারিত ছিল।”

    ২০১৭ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাক্রোঁর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই চড়াই-উতরাইপূর্ণ। কখনো সৌহার্দ্য, কখনো প্রকাশ্য দ্বন্দ্ব—এই দুই নেতার সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে।

    মাক্রোঁর ঘনিষ্ঠরা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তিনি ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleসরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা, বাড়তি খরচ ৭০-৮০ হাজার কোটি টাকা
    Next Article বাংলাদেশ ক্রিকেট দলকে ‘নিষিদ্ধের’ পিটিশন, খারিজ করলো দিল্লি হাইকোর্ট
    JoyBangla Editor

    Related Posts

    জেনেভা সেমিনারে শেখ হাসিনা: “বাংলাদেশে মৌলিক মানবাধিকার নেই” – প্যারিস টেলিগ্রাফের প্রতিবেদন

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026

     “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা

    October 4, 2026

    উগ্রবাদী পাইলটের বিমান বিধ্বস্তের চেষ্টা ব্যর্থ: যাত্রীদের প্রাণ রক্ষা  

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    By JoyBangla EditorOctober 5, 20260

    যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কর্মীদের পরিবার তথা নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) ব্রিটেনে নিয়ে আসার প্রক্রিয়ায় স্পষ্টতা আনতে নতুন…

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.