Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ
    Bangladesh

    তারেক রহমানের ‘ফ্লাইওভার তত্ত্বে’ হাসছে সাধারণ মানুষ

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 23, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি দেশের অবকাঠামগত উন্নয়ন, বিশেষ করে ঢাকার ফ্লাইওভার নির্মাণ নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ঢাকার ফ্লাইওভারগুলো থেকে মাত্র ১৭ থেকে ২০ শতাংশ মানুষ সুবিধা পায়, আর বাকি বিশাল জনগোষ্ঠী এর সুফল থেকে বঞ্চিত। তার এই বক্তব্যকে ‘উন্নয়নবিমুখ’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে আখ্যায়িত করছেন রাজনৈতিক বিশ্লেষক ও নগর পরিকল্পনাবিদরা।

    তারেক রহমান তার বক্তব্যে বলেন, “কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে আপনি চিন্তা করেন… ম্যাক্সিমাম ২০ শতাংশ মানুষ সেই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে।” তার এই যুক্তিকে আধুনিক অর্থনীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সমালোচকদের মতে, একটি মেগাসিটির যোগাযোগ ব্যবস্থায় ফ্লাইওভার কেবল ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য নয়, বরং গণপরিবহন ও পণ্যবাহী যানের জন্যও অপরিহার্য। ফ্লাইওভারের ফলে নিচের সড়কের যানজট কমে, যার সুফল পরোক্ষভাবে সব শ্রেণীর মানুষই ভোগ করে।

    বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য প্রমাণ করে যে, আধুনিক নগর ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুফল সম্পর্কে তার ধারণা স্বচ্ছ নয়। যোগাযোগ ব্যবস্থাকে কেবল ‘শতাংশ’ দিয়ে বিচার করা সংকীর্ণ মানসিকতার পরিচায়ক। কারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা কর্মঘণ্টা বাঁচায় এবং জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখে, যার সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায়।

    রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সরকারের দৃশ্যমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে তারেক রহমান এমন সব যুক্তি তুলে ধরছেন যা সাধারণ মানুষের কাছেও হাস্যকর ঠেকছে। পাবলিক রিসোর্স বা জনগণের অর্থের অপচয় হচ্ছে বলে তিনি যে দাবি তুলেছেন, তা মূলত দেশের চলমান অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার বা খাটো করে দেখার একটি রাজনৈতিক কৌশল মাত্র।

    নেটিজেনদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন যে, বিশ্ব যখন দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার দিকে ঝুঁকছে, তখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখে এমন ‘পশ্চাৎপদ’ চিন্তাধারা হতাশাজনক। তারা বলছেন, ফ্লাইওভারের বিরোধিতা করা মানে প্রকারান্তরে যানজট ও জনভোগান্তির পক্ষেই সাফাই গাওয়া।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleপাকিস্তানের জালে ৯ গোল দিয়ে চ্যাম্পিয়নের পথে বাংলাদেশ
    Next Article গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট?
    JoyBangla Editor

    Related Posts

    পূজো এলেই শুরু হয় প্রতিমা ভাঙচুর

    October 4, 2026

    সেনাপ্রধান ওয়াকার উজ জামান দরবারে পাঁচ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি

    October 3, 2026

    অক্টোবর-নভেম্বর উত্তাল হতে পারে বাংলাদেশ

    October 3, 2026

    চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    রাশিয়ায় ভয়াবহ প্লেগ আতঙ্ক, কোয়ারেন্টাইনে শাতাধিক, বন্ধ হাসপাতাল

    October 5, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    United Kingdom - যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    By JoyBangla EditorOctober 5, 20260

    যুক্তরাজ্যে কর্মরত বিদেশি কর্মীদের পরিবার তথা নির্ভরশীলদের (ডিপেন্ডেন্ট) ব্রিটেনে নিয়ে আসার প্রক্রিয়ায় স্পষ্টতা আনতে নতুন…

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি

    October 5, 2026

    লিঙ্গসমতা সূচকে ২০ বছরে বাংলাদেশের বৃদ্ধি বৈশ্বিক ৮.৫ পয়েন্ট, এক বছরে কমলো ৬.২

    October 5, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    যুক্তরাজ্যে বিদেশি কর্মীদের পরিবার আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা: ২০টি কর্মভিসা ক্যাটাগরির তালিকা প্রকাশ

    October 5, 2026

    ব্রিটেনে উদযাপিত ঐতিহাসিক ক্যাবল স্ট্রীট যুদ্ধের ৯০তম বার্ষিকী

    October 5, 2026

    পদ্মা সেতু বদলে দিলো দক্ষিণাঞ্চলের অর্থনীতি: রপ্তানির জোয়ার মোংলা বন্দরে

    October 5, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.