Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » কারাফটকেই শেষ দেখাঃ স্ত্রী-সন্তানের মুখদর্শনে ৫ মিনিট সময় পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম
    Bangladesh

    কারাফটকেই শেষ দেখাঃ স্ত্রী-সন্তানের মুখদর্শনে ৫ মিনিট সময় পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 25, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    ​রাজনীতির বেড়াজালে আটকে পড়া এক বাবার জন্য পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু হয়ে দাঁড়ালো তার ৯ মাসের সন্তানের মরদেহ। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ায় নিজ বাড়িতে জানাজায় অংশ নিতে পারেননি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। অবশেষ গত শনিবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে অ্যাম্বুলেন্সের ভেতরেই স্ত্রী ও শিশু সন্তানের নিথর মুখ দেখার সুযোগ পান তিনি।

    ​

    ​গত শুক্রবার দুপুরে বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশে ৯ মাসের শিশু নাজিমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, স্বামীর কারাবাস ও পারিপার্শ্বিক হতাশায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী। উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া সাদ্দাম বর্তমানে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।

    ​

    ​সাদ্দামের পরিবার প্যারোলে মুক্তির আবেদন জানালেও আইনি জটিলতায় তা নাকচ করে কারা কর্তৃপক্ষ। বাধ্য হয়ে স্বজনেরা মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বাগেরহাট থেকে ছুটে আসেন যশোর কেন্দ্রীয় কারাগারে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাত্র ৫ মিনিটের জন্য সময় দেওয়া হয় সাদ্দামকে। কড়া নিরাপত্তার মধ্যে পরিবারের মাত্র ৬ জন সদস্যসহ অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশের অনুমতি পায়।

    ​অ্যাম্বুলেন্সের ভেতরে যখন সাদ্দাম তার স্ত্রী ও সন্তানের মুখ দেখছিলেন, তখন কারাফটকের বাইরে অপেক্ষমাণ স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের চোখেও তখন জল।

    ​

    ​সাদ্দামের স্বজনেরা এই ঘটনাকে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন। তার চাচাতো ভাই সাগর ফারাজী বলেন, সাদ্দাম তো খুনের আসামি নয়, রাজনৈতিক মামলার বন্দি। মানবিক কারণে হলেও তাকে জানাজায় অংশ নিতে দেওয়া উচিত ছিল।

    ​সাদ্দামের শালিকা কান্নায় ভেঙে পড়ে বলেন, রাজনীতির কী নির্মম পরিণাম! আজ আমার ভাইটাকে (দুলাভাই) যেভাবে কাঁদতে দেখলাম, তা সহ্য করার মতো নয়। প্রশাসন তাকে শেষ বিদায়টুকু জানানোর সুযোগ দিল না।

    ​

    ​যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো বন্দির স্বজন মারা গেলে এবং মরদেহ কারাফটকে নিয়ে আসা হলে মানবিক দিক বিবেচনায় দেখার সুযোগ দেওয়া হয়। তবে প্যারোলে মুক্তির বিষয়টি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল হওয়ায় তা সম্ভব হয়নি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleকূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ
    Next Article বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি সাদ্দামের সঙ্গে রাষ্ট্রীয় অমানবিকতার নিন্দা-প্রতিবাদ: আওয়ামী লীগের
    JoyBangla Editor

    Related Posts

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    টঙ্গীর আগুন: ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

    October 14, 2026

    ইউনুসের প্রতি জনরোষ: প্রকৃতির বিচার সবে শুরু

    October 14, 2026

    ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণ

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    রোটনের জানাজায় বিএনপির মব হামলায় রক্তাক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

    October 12, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Education [ শিক্ষা ]

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    By JoyBangla EditorOctober 14, 20260

    🖋️ সুষুপ্ত পাঠক “ঢাকার নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, সেখানেই বিশ্ববিদ্যালয় তৈরি…

    অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নেওয়া বিভাগীয় অ্যাকশান,অন্যায়

    October 14, 2026

    তুমি কে? আমি কে?: বাঙালি… বাঙালি…

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    “সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছিলেন, মিথ্যা ও মিথ

    October 14, 2026

    “বাঙালির সাহসের নাম বঙ্গবন্ধু”

    October 14, 2026

    রোটনের জানাজার নামাজে বাধা দেয়ায় আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    October 12, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.