Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » বিশ বছরের তরুণী স্পেনের রাণী
    International

    বিশ বছরের তরুণী স্পেনের রাণী

    JoyBangla EditorBy JoyBangla EditorJanuary 28, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    বিশ বছর বয়সী একজন তরুণীর স্বাভাবিক জীবন কাটার কথা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা বন্ধুদের আড্ডায়। কিন্তু স্পেনের রাজকুমারী লিওনরের গল্পটা একদমই আলাদা কারণ তিনি এখন নিজেকে তৈরি করছেন একটি দেশের ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে। প্রায় দেড়শ বছর পর স্পেন আবার একজন নারী শাসকের অধীনে যাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। রাজা ফেলিপে ষষ্ঠ-এর বড় কন্যা লিওনরই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী রাণী যা স্পেনের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

    ২০০৫ সালে জন্ম নেওয়া লিওনরের শৈশব থেকেই প্রতিটি পদক্ষেপ ছিল সিংহাসন প্রাপ্তির লক্ষ্য সামনে রেখে। সাধারণ পড়াশোনার পাশাপাশি তাকে রপ্ত করতে হয়েছে সাংবিধানিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক এবং একাধিক ভাষা। বর্তমানে স্পেনের রাজতন্ত্রের নিয়ম মেনে তিনি সামরিক একাডেমিতে কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। ভোরের ব্যায়াম থেকে শুরু করে রণকৌশল শিক্ষা—সবই এখন তার দৈনন্দিন জীবনের অংশ কারণ ভবিষ্যৎ রাণীকে হতে হবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।

    স্পেনের ইতিহাসে সর্বশেষ শাসনক্ষম রাণী ছিলেন দ্বিতীয় ইসাবেলা যিনি উনিশ শতকে রাজত্ব করেছিলেন। দীর্ঘ সময় পর লিওনর যখন সিংহাসনে বসবেন তখন তিনি হবেন আধুনিক স্পেনের প্রথম নারী শাসক। রাজতন্ত্রের উত্থান-পতন আর গণতন্ত্রের দীর্ঘ পথ পাড়ি দেওয়া স্পেনের জন্য এই তরুণী এখন স্থিতিশীলতার প্রতীক। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার আত্মবিশ্বাসী ভাষণ এবং মার্জিত উপস্থিতি ইতিমধ্যেই স্প্যানিশ জনগণের মনে আশার সঞ্চার করেছে।

    লিওনরের এই প্রস্তুতি কেবল একটি পরিবারের উত্তরাধিকার রক্ষা নয় বরং একবিংশ শতাব্দীতে রাজতন্ত্রকে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তোলার একটি বড় চ্যালেঞ্জ। ইতিহাস আর আধুনিকতার সেতুবন্ধন হয়ে তিনি যেভাবে নিজেকে গড়ে তুলছেন তা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেড়শ বছর পর স্পেনের সিংহাসনে একজন নারীর অভিষেক কেবল সময়ের অপেক্ষা যা দেশটির রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। (সুপ্তি রায়, আরটিভি নিউজ)

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleষোল বছরে যা হয়নি, ষোল মাসেই তা করে দেখালেন ইউনুস!
    Next Article ১১ হাজার ৭১৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ
    JoyBangla Editor

    Related Posts

    হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে লন্ডনে ৩০ দেশের বৈঠক

    April 30, 2026

    এবার যুক্তরাষ্ট্রের ওপর মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

    April 29, 2026

    ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

    April 28, 2026

    শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের

    April 27, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    অন্তর্বর্তী সরকারের রাজনীতির বলী ব্যাংক খাত, পকেট ‘খালি’ করে সব লুটপাট: অর্থমন্ত্রী আমির খসরু

    April 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    Bangladesh

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    By JoyBangla EditorMay 1, 20260

    মে দিবস কেবল স্মরণের নয়, এটি শ্রমিক অধিকারের চলমান প্রশ্নকে সামনে আনার দিন। মে দিবসের…

    উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

    May 1, 2026

    চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ

    May 1, 2026

    মহান মে দিবসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদন

    May 1, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    মে দিবসের অঙ্গীকার ও শ্রমিকের অপূর্ণ অধিকার

    May 1, 2026

    লন্ডনে অনুষ্ঠিত হলো কবি হামিদ  মোহাম্মদের মননশীল গ্রন্থ ‘ তিনভুবন’ এর বরণ অনুষ্ঠান

    April 30, 2026

    প্রেম দেখানোর বিষয় নয়, প্রমাণেরও বিষয় নয়

    April 30, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.