Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র

    February 3, 2026

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    February 3, 2026

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা
    Bangladesh

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর একটি শুনানিতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। দুই প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম ও শেখ মাহদী সাংবাদিকদের প্রবেশে বাধা দেন, যে দুজনের বিরুদ্ধেই জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

    সোমবার (২রা ফেব্রুয়ারি) গুমের ঘটনার একটি মামলায় শুনানিকালে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

    গুম করে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামি ১৭ জন।

    আদালত সাময়িক বিরতি দেওয়ার ঠিক আগে প্রসিকিউটরেরা নিরাপত্তার কারণে এক সাক্ষীর সাক্ষ্য কক্ষে (ইন ক্যামেরা) রেকর্ড করার অনুমতি চেয়েছিলেন।

    আসামিপক্ষের আইনজীবীদের বরাতে জানা যায়, বিচারক মোহিতুল হক আনাম চৌধুরী পরে উভয়পক্ষকে জানান, ট্রাইব্যুনাল চেয়ারম্যান অনুরোধটি প্রত্যাখ্যান করেছেন এবং বিচার চলবে ওপেন কোর্টে।

    তারপরও সাংবাদিকদের কোর্টরুমে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আদালতে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের বাধা দিয়ে বলেন, তারা প্রসিকিউশনের নির্দেশে এ কাজ করছেন।

    এ বিষয়ে জানতে চাইলে আদালতের একজন কর্মী বলেন, প্রসিকিউশনের সিদ্ধান্ত অনুযায়ী কোর্টরুমে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ কি না, জানতে চাইলে প্রসিকিউটর শাইখ মাহদী গণমাধ্যমে বলেন, ‘হ্যাঁ’।

    আদালতে ইন ক্যামেরা চলছে না, তাহলে কীভাবে প্রবেশ নিষিদ্ধ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, এটি সাক্ষীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য।

    এরপর মাহদী প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিমকে জিজ্ঞেস করেন, সাংবাদিকেরা কোর্টরুমে প্রবেশ করতে পারবেন কিনা। মনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হয়েছে।

    শুনানি শেষে আবার মনোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হয়, আদালতে ইন ক্যামেরা না চললেও সাংবাদিকদের কেন কোর্টরুমে ঢুকতে দেওয়া হয়নি? জবাবে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এনএসআই ও ডিজিএফআইসহ তদন্ত সংস্থার সদস্যদেরও কোর্টরুম থেকে বের হতে বলা হয়েছিল।

    প্রসিকিউশন এমন সিদ্ধান্ত নিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুতে আমি মনে করেছিলাম, ইন ক্যামেরা ট্রায়ালের আবেদনটি অনুমোদন পেয়েছে।

    তিনি আরও বলেন, আমি যখন সকালে আদালত থেকে বের হই, চেয়ারম্যান আদালতে বলেছিলেন, আবেদনটি অনুমোদন হয়েছে। সাক্ষী দ্বিতীয়ার্ধে ইন ক্যামেরা সাক্ষ্য দেবেন।

    আসামিপক্ষের আইনজীবী তাবারক হোসেন ভূঁইয়া জানান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইন ক্যামেরা কার্যক্রমের আবেদনটি অনুমোদন করেননি।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleশেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের
    Next Article চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র
    JoyBangla Editor

    Related Posts

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026

    শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার কর্মবিরতির চতুর্থ দিনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

    February 3, 2026

    তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত: টিআইবি

    February 2, 2026

    এসেছে ভাষার মাস, ফেব্রুয়ারি

    February 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন

    January 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র

    By JoyBangla EditorFebruary 3, 20260

    বিশ্বখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসন্স’-এ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি এতদিন বাংলাদেশিদের জন্য গর্বের বলে…

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    February 3, 2026

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026

    ইউনূসের অপশাসন, জঙ্গিবাদ ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে শঙ্কা প্রকাশ  সজীব ওয়াজেদ জয়ের

    February 3, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.