Close Menu

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    জনপ্রিয় সংবাদ

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র

    February 3, 2026

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    February 3, 2026

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026
    Facebook Instagram WhatsApp TikTok
    Facebook Instagram YouTube TikTok
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Subscribe
    • হোম পেইজ
    • বিষয়
      • দেশ (Bangladesh)
      • আন্তজাতিক (International)
      • জাতীয় (National)
      • রাজনীতি (Politics)
      • অথনীতি (Economy)
      • খেলা (Sports)
      • বিনোদন (Entertainment)
      • লাইফ স্টাইল (Lifestyle)
      • শিক্ষাঙ্গন (Education)
      • টেক (Technology)
      • ধম (Religion)
      • পরবাস (Diaspora)
      • সাক্ষাৎকার (Interview)
      • শিল্প- সাহিত্য (Art & Culture)
      • সম্পাদকীয় (Editorial)
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ করুন
    JoyBangla – Your Gateway to Bangladesh
    Home » শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার কর্মবিরতির চতুর্থ দিনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা
    Bangladesh

    শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার কর্মবিরতির চতুর্থ দিনে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

    JoyBangla EditorBy JoyBangla EditorFebruary 3, 2026No Comments2 Mins Read
    Facebook WhatsApp Copy Link
    Share
    Facebook WhatsApp Copy Link

    নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে টানা ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে ।

    গত ৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতি পালনের পর আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নেন তারা। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের‘ ডাকা এ কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরণের কাজ বন্ধ আছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি চলার কথা রয়েছে।

    বার্থ অপারেটরদের বরাতে জানা গেছে, সকাল ৮টার কিছুক্ষণ পরই বন্দরের সবচেয়ে পুরোনো জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, সকালে কিছু সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও এনসিটি টার্মিনালের জেটিগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছিল। তবে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে এসব কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

    সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবির বলেন, বন্দরের ভেতরে কোন ধরণের কাজ হচ্ছে না। সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সঙ্গে একমত হয়ে কাজে অংশ নিচ্ছে না। এদিন কোন জাহাজ আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না। বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার বন্ধই বলা যায়।

    এদিকে, সকাল থেকে বন্দর ও দেশের ১৯টি বেসরকারি মালিকানাধীন ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, কনটেইনার চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত কম্পিউটারাইজড টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত বন্দর কর্মচারীরা কাজ বন্ধ রাখায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

    উল্লেখ্য, সিসিটি ও এনসিটি টার্মিনাল বর্তমানে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিচালনা করছে।

    Share. Facebook WhatsApp Copy Link
    Previous Articleব্যারিস্টার তানিয়া আমীর: ম্যানিপুলেটেড নির্বাচন থেকে বিএনপি’র সরে দাঁড়ানো উচিত
    Next Article জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের
    JoyBangla Editor

    Related Posts

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    February 3, 2026

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026

    তফশিল ঘোষণার ৩৬ দিনে ১৫ জন নিহত: টিআইবি

    February 2, 2026

    এসেছে ভাষার মাস, ফেব্রুয়ারি

    February 1, 2026
    Leave A Reply Cancel Reply

    সম্পাদকের পছন্দ

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    কানাডার সংসদে ইউনূস-আমলে আওয়ামী লীগ কর্মী ও সংখ্যালঘু নিপীড়ন নিয়ে পিটিশন উত্থাপন

    January 29, 2026
    • Facebook
    • Twitter
    • Instagram
    • TikTok
    মিস করবেন না
    International

    চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র

    By JoyBangla EditorFebruary 3, 20260

    বিশ্বখ্যাত অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসন্স’-এ নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি এতদিন বাংলাদেশিদের জন্য গর্বের বলে…

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রবেশে জামায়াতপন্থি প্রসিকিউটরদের বাধা

    February 3, 2026

    শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তথাকথিত রায়ের তীব্র নিন্দা আওয়ামী লীগের

    February 3, 2026

    ইউনূসের অপশাসন, জঙ্গিবাদ ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে শঙ্কা প্রকাশ  সজীব ওয়াজেদ জয়ের

    February 3, 2026

    সাবস্ক্রাইব

    সর্বশেষ খবরের সাথে আপডেট থাকুন।

    About Us
    About Us

    মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে দেশ ও বিদেশের খবর পাঠকের কাছে দুত পৌছে দিতে জয় বাংলা অঙ্গিকার বদ্ধ। তাৎক্ষণিক সংবাদ শিরোনাম ও বস্তুনিষ্ঠ সংবাদ পেতে জয় বাংলা অনলাইন এর সঙ্গে থাকুন পতিদিন।

    Email Us: info@joybangla.co.uk

    Our Picks

    বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

    January 31, 2026

    নারীমুক্তির মুখোশ পরা ইউনুসের আসল চেহারা

    January 30, 2026

    বাংলাদেশ : বাতাসে এখন শুধু লাশের গন্ধ

    January 29, 2026

    Type above and press Enter to search. Press Esc to cancel.