ব্যারিস্টার তানিয়া আমির একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম শপথ নেবার পর যখন জামাতে ইসলামীর সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ নিয়েছেন, তখনই তাদের সংসদ সদস্যপদ বাতিল হয়ে গেছে।
কারণ বাংলাদেশের সংবিধান বহাল তবিয়তে আছে, জুলাই সনদ অনুযায়ী বাতিল, সংস্কার বা সংশোধিত হয়নি। এবং বর্তমান সরকারও জুলাই সনদ ও গণভোট খারিজ করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন।
